গুপ্তধনের সন্ধানে : শামসুদ্দীন নওয়াব
এবার ভেদ করতে হবে লেজকাটা বাঁদরের রহস্য । কিন্তু কাজটা অত সোজা নয় । শুরুতেই পেছনে লেগে গেল শত্রু । চলল গুপ্তধনের সংকেত লেখা কাঠের চাকতি নিয়ে ছিনিমিনি খেলা ।
প্রথমে পেরু তারপর আর্জেন্টিনায় যেতে হলো তিন গোয়েন্দাকে । কিন্তু গুপ্তধনের হদিশ কি মিলল ?
শয়তানের জলাভূমি : রকিব হাসান
দুর্গম ওয়াইল্ডক্যাট সোয়াম্পে এসে হাজির হলো তিন গোয়েন্দা ।
প্রাগৈতিহাসিক উটের ফসিল খুঁড়তে গিয়ে বেরোল ডাকাত ।
তারপর ? জমজমাট রহস্য ! সমাধান না করে পিছিয়ে আসার কোন ইচ্ছে নেই তিন গোয়েন্দার ।
সেরা গোয়েন্দা : শামসুদ্দীন নওয়াব
তিন গোয়েন্দার প্রিয় অভিনেত্রী কিশোরী রিটা হাওয়ার্থ এসেছে রকি বিচে । ছবির শুটিং করতে । সঙ্গে এনেছে ওর প্রিয় কাছিম ডিককেও । তিন গোয়েন্দার জিম্মায় ডিককে রেখে মেকআপ করতে গেল রিটা । কিন্তু দুর্ভাগ্যক্রমে, নিখোঁজ হয়ে গেল কাছিমটা । রিটাকে এখন মুখ দেখাবে কী করে ওরা ?
কিশোরের ধারণা, হারায়নি কাছিমটা- চুরি করা হয়েছে । কাজেই, সূত্রের সন্ধানে মাঠে নামল তিন গোয়েন্দা ।