১৮৫০-এর দিকে হাজার হাজার মানুষ পশ্চিমে গিয়েছিল ভাগ্য পরিবর্তনের জন্য। ইন্ডিয়ানদের বিপক্ষে তাদের লড়াই হয়েছে। নিজেদের মধ্যেও হয়েছে।
বাস্তবে তারা কে কী করেছিল তারই একটা সংক্ষিপ্ত বিবরণ এ বইয়ে দেওয়া হয়েছে। লেখক নিজেও বেশ কিছু তথ্য আর ছবি সংগ্রহ করেছেন। বাস্তবের পশ্চিম কি গল্পের পশ্চিমের মতই?
কাজি মাহবুব হোসেনের লেখা দিয়ে ওয়েস্টার্ন সিরিজের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। কাজি মাহবুব হোসেন ওয়েস্টার্ন সিরিজ ছাড়াও পিশাচ কাহিনী ও অনুবাদের বেশ কিছু বই লিখেছিলেন যা অত্যন্ত জনপ্রিয় ছিল। এবং তাঁর প্রথম বই অনুবাদ প্রকাশিত হয়েছিলো ১৯৮২ সালে।
বইটা পড়ে ঠিক মন ভরলো না, খুবই শর্টকাটে লেখা বই। ছবিগুলোও ঠিক পরিষ্কার না, বেশ কয়েক হায়গায় সন তারিখেও ভূল। তবে তারপরেও বুনো পশ্চিম নিয়ে বাংলায় এরকম নন ফিকশন বই খুবই বিরল। সেকালের উদ্দাম, স্বাধীন, কঠোর জীবনের সত্যিকারের ছোঁয়া পাওয়া যায় বইটাতে। সাথে কয়েকটা ম্যাপ দিলে খুব ভালো হত।