অসাধারণ, দুর্দান্ত এক হরর কাহিনি। রোকসানা নাজনীনের লেখনীর ফ্যান ছিলাম আগেই--দিন দিন আরও মুগ্ধ হচ্ছি তার লেখার জাদুতে। স্টিফেন কিং-এর The Dark Half-এর একদম পারফেক্ট অ্যাডাপ্টেশন 'তৃতীয় নয়ন'। বইয়ের চরিত্র, ঘটনাবলীকে এমন সুনিপুণ দক্ষতায় বাংলাদেশে এনেছেন যে একটুও খটকা লাগে না।
বইয়ের নিরীহ কাহিনি সংক্ষেপ পড়ে আমার মতো আরও অনেকেই ধোঁকা খেয়ে যেতে পারেন। প্রায় পুরো বইয়ে দম ফেল্বার ফুরসত পাইনি। দারুণ গতিশীল কাহিনি ও শক্তিশালী লেখনীর জাদুতে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠেছে গায়ে। গুলিয়ে উঠেছে শরীর। একমাত্র আক্ষেপ একদম শেষের ফিনিশিং--ওটা একটু কেমন জানি হয়ে গেছে--তবে ওইটা মূল ফিনিশিং নয়, আসল ফিনিশিংটা সত্যিই দারুণ!
আমার রেটিং আসলে ৪.৪/৫। গুডরিডস যে ক্যান ভগ্নাংশ চালু করে না রেটিঙে! :/
পড়ার পর টের পেলাম, এটা মৌলিক গপ্পো নয়। তবে হ্যাঁ, দারুণ মুনশিয়ানার সঙ্গে মূল কাহিনিটিকে বঙ্গীকৃত করা হয়েছে। লেখনীও স্বচ্ছন্দ ও অত্যন্ত গতিময়। তাই তিন তারা দেওয়া গেল।
প্লেন ক্রাশ, ঈশ্বরী, অপদেবী এর মতো হরর বই গুলা বাদে আর কোনও হরর পড়াই হয়নি আমার। আর যাও পড়েছি তেমন টানেনি। তবে মারুফ ভাইয়ের মুখে প্রশংসা শুনে এই বইটা পড়লাম। বইটা সত্যি আমাকে শিহরিত করেছে। স্টিফ্যান কিং এর ডার্ক হাফ গল্পের একদম পার্ফেক্ট এডাপটেশন ছিল। সত্যিই ভালো কাজ করেছেন রোকসানা নাজনীন।
বইটা অনেকদিন ধরেই ছিলো আমার কাছে, কিন্তু সময়ের অভাবে বা খামখেয়ালির বশেই পড়ে দেখা হয়নি এতকাল। সেদিন শেলফ গুছাতে গিয়ে কি ভেবেই বইটা হাতে নেই, আর মন্ত্রমুগ্ধের মতো সময়টা কখন যে কেটে গেল তা টেরই পাইনি।
গুডরিডসে না আসলে জানাই হতো না যে এটি বিশ্ববিখ্যাত হরর লেখক স্টিফেন কিং এর লেখা কোন জনপ্রিয় উপন্যাসেরই এডাপটেশন। আর লেখিকা এত চমৎকারভাবে আর সুনিপুণতার সাথে এর বঙ্গীয়রূপ দিয়েছেন যে তারিফ না করলেই নয়।
কাহিনীতে চিরায়ত গতানুগতিক টুইস্ট না থাকলেও সাসপেন্সের নিজস্ব ফ্লেভার পাঠককে থ্রিল করতে বাধ্য।
বইটা শেষ করতে প্রায় দুই মাস সময় লেগে গেল। শেষ কবে একটা বই পড়তে এতটা সময় লেগেছে, মনে নেই। এই বই শেষ করার আগেই মাঝখানে আরও মোটাসোটা ছয় থেকে সাতটা বই শেষ করে ফেলেছি। কিন্তু এই বইয়ের কাহিনী এতই বিরক্তিকর, এতই বিরক্তিকর যে একেকবারে দশ পনের পাতার বেশি পড়া সম্ভব হয়ে উঠছিল না। রোকসানা নাজনীনের লেখা কিশোর বয়সে অনেক ভাল লাগত। বইয়ের ভেতরে দেখলাম বিদেশী কাহিনী অবলম্বনে। তিনি অনুবাদ বা ভাবানুবাদ যেটাই করে থাকুন না কেন, সেটাতে কোনও সমস্যা নেই। ভাষা সেবার অন্যান্য বইগুলোর মতই ঝরঝরে। সমস্যা কাহিনীতে। কেন জানি টানছিল না। এক তারা দিতাম, কিন্তু রোকসানা নাজনীনের সাবলীল অনুবাদের কারণে দুই তারা দিলাম।