Jump to ratings and reviews
Rate this book

অধিরাজ #4

কাঁটা রিভিজিটেড

Rate this book
Detective novella

104 pages, Hardcover

First published September 1, 2014

15 people are currently reading
250 people want to read

About the author

Sayantani Putatunda

46 books109 followers
সায়ন্তনীর গড়িয়ায় বাস। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই লেখালেখির শখ। কবিতা ও গদ্য দুইই চর্চার বস্তু।ক্লাস সেভেনে প্রথম প্রকাশ সংবাদ প্রতিদিনের শনিবাসরীয় পাতায়'চশমা' ছোট গল্প। তারপর প্রতিদিন, বর্তমান, সুখী গৃহকোণ, আর ছোটদের পত্রিকা সাহানা আর বাংলা দেশের পত্রিকা ভোরের কাগজে লাগাতার লিখে যাওয়া।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (23%)
4 stars
23 (35%)
3 stars
19 (29%)
2 stars
5 (7%)
1 star
2 (3%)
Displaying 1 - 9 of 9 reviews
Profile Image for Shreyashi Bhattacharjee Dutta.
83 reviews6 followers
September 19, 2021
ডানকুনির শুনশান রাস্তায় খুন হচ্ছেন একের পর এক ট্রাক ড্রাইভার। কিন্তু মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। পুলিশ একজন প্রত্যেক্ষদর্শীর বয়ান অনুযায়ী তপন আচার্য নামে একজনকে গ্রেপ্তার করেছে যার দুটো হাত দুর্ঘটনায় কাটা গেছে।

এবার ডঃ চ্যাটারজি আরো জানালেন যে খুন কোন বন্দুক বা ছুরি দিয়ে করা হয়নি। করা হয়েছে এক প্রানীর কাঁটা দিয়ে। কিন্তু এই হাত হারানো মানুষটি কীভাবে মাথায় কাঁটা ঢুকিয়ে খুন করলেন? তবে কি অন্য কেউ করেছে এই কাজ?

হিমসিম খাওয়া অবস্থায় ডাক পড়ে অধিরাজের। এবার কী হবে সেটাই দেখার (পড়ার)
----

গল্পের শুরুতেই এটা স্পষ্ট হয়ে গেছে যে এটা আমাদের প্রিয় শরদিন্দু বাবুর ব্যোমকেশ কাহিনী 'পথের কাঁটা' আর 'শজারুর কাঁটা' - এর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী। এখানেও কিন্তু খুন হচ্ছে কাঁটা দিয়ে। আমি যেহেতু এর আগে তিনটি অধিরাজ কাহিনী পড়ে ফেলেছি তাই সেগুলোর সাথে কিছু তুলনা চলেই আসে। এই উপন্যাসিকাটি অন্য তিনটির থেকে কিভাবে একটু অন্যরকম সেটা বলছি-
প্রথমেই বলি, 'সর্বনাশিনী' আর 'চুপি চুপি আসছে' দুটো মোটামুটি বড় উপন্যাস (৩০০ পাতার বেশি)। তুলনায় 'কাঁটা রিভিজিটেড' একদম ছোট। কয়েক ঘন্টায় শেষ করা যায়।
এটা ততটা ভয়ের নয়।
'সর্বনাশিনী' আর 'চুপি চুপি আসছে'-কে খুব জোর দিয়ে প্রাপ্তবয়স্ক উপন্যাস বলা যায়। কিন্তু এইটা আরেকটু ছোটরা পড়তে পারবে। মানে যে ব্যোমকেশ বক্সী পড়তে পারে, সে 'কাঁটা রিভিজিটেড' পড়তে পারবে।
---
এটা একদম ছোট একটা গল্প। আমার মতে এটা আলাদা বই না কিনে পিডিএফ পড়ে নেওয়াই ভালো। তাড়তাড়ি পড়া হবে, সময়ও কাটবে আর খরচও হবে না।
Profile Image for Farhan.
736 reviews12 followers
May 17, 2022
সমাধানটা ঠিক বিশ্বাস্য মনে হয়নি।
Profile Image for Aritra De.
65 reviews6 followers
May 28, 2023
বহুরূপী ১ ও ২ দুটোই ভালো লেগেছে
Profile Image for Arghadipa Chakraborty.
189 reviews5 followers
June 13, 2024
🍁 বই:- বহুরুপী ২
🍁লেখিকা:- সায়ন্তনী পূততুণ্ড
🍁প্রকাশক:- মিত্র ও ঘোষ
🍁 মুদ্রিত মূল্য:- ৪৫০ টাকা
🍁 পৃষ্ঠা সংখ্যা:- ৩৮৩

অধিরাজ কিশোর বয়স থেকেই অনুসন্ধিৎসু মনের অধিকারী। তার মানসিক গঠনই তাকে অবশেষে নিয়ে এল গোয়েন্দাগিরির পেশায়, বলা উচিত গোয়েন্দা পুলিশের ভূমিকায়। এই বইটি ৬ টি বড়ো গল্পের সংকলন। নীচে সংক্ষিপ্ত আকারে বিষয়বস্তু বর্ণিত হলো -

👉 পিৎজা:- কলকাতার একটি অ্যাপার্টমেন্ট বিতস্তা টাওয়ার এ প্রথম খুন হলেন রঞ্জিত বসু। স্বভাবের দিক থেকে তিনি ছিলেন খুবই অত্যাচারী ও স্বেচ্ছাচারী। নিজের স্ত্রী ও ছয় বছরের বোবা ছেলে প্রিয়মের ওপর সে যথেচ্ছ অত্যাচার করে। এরপর খুন হলেন পশুপতিবাবু। তার স্বভাবও একই। খুনি দুজনের বাড়িতেই তাদের খুনের আগে পৌঁছে দেয় পিৎজা আর মৃত্যুর পর দেওয়ালে লিখে রাখে "হেট ইউ বাবা"। পিৎজা ডেলিভারি বয়ের হাতে কেন খুন হচ্ছেন বাসিন্দারা? আর দেওয়ালে লেখাটিই বা কেন লিখছে? অধিরাজ আর তার টিম নামে রহস্য উন্মোচনে।

👉 নেপথ্যের হাত:- নিজের জন্মদিনের দিনই আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় শহরের নামী গয়না ব্যবসায়ী ইন্দ্রজিৎ গুপ্তের। তার মৃত্যুর ঠিক তিন দিন পরেই তারই নামে তার বাড়িতে একটা "আর্জেন্ট" লেখা পার্সেল আসে যা খুলে দেখে ইন্দ্রজিৎ এর দিদি মধুজা। পার্সেলের ভেতরে ছিল বোম্ব যার ব্লাস্টের কারণে তৎক্ষণাৎ মারা যায় মধুজা। কিন্তু কে পাঠালো এই পার্সেল বোম্ব? তার লক্ষ কি ইন্দ্রজিৎ ছিল নাকি মধুজাই ছিল আততায়ীর প্রধান লক্ষ্য? রহস্য উন্মোচনে ময়দানে নামে টিম অধিরাজ।

👉 ত্রাহি মধুসূদন:- অধিরাজের কবি বন্ধু মধুসূদনের বাবা যশোদাচরণ মুখোপাধ্যায় নিজের মৃত্যুর আগে একটি চিঠি দিয়ে যান তার পুত্রকে। সেই চিঠিতে লেখা ছিল যশোদাচরণ জীবদ্দশায় একজনের থেকে একটি জিনিস চুরি করেছিলেন যা তার পুত্রকে ঐ ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে হবে। তার মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে সেই কাজ তার পুত্রকে করতে হবে নতুবা তার প্রভূত সম্পত্তির উত্তরাধিকারী হবে একটি অনাথ আশ্রম। পলাপিসি আর অধিরাজের সহায়তায় মধুসূদন কি নিস্তার পাবে এই বিপদ থেকে?

👉 কাঁটা রিভিজিটেড:- ডানকুনির শুনশান রাস্তায় রাত নামলেই একের পর এক খুন হচ্ছেন ট্রাক ড্রাইভাররা। অনেক কষ্টে খুঁজে বের করা গেল যে খুনের অস্ত্র রাজকাঁকড়ার কাঁটা। ঘটনাস্থলে একবারই দেখা গেছে একজন দুহাত কাটা লোক কে। প্রত্যক্ষদর্শী এক বালক। কিন্তু এরকম কোনো সাধারণ অসহায় মানুষের পক্ষে এই ধরনের খুন কিভাবে সম্ভব? খুনির উদ্দেশ্যই বা কি? রহস্য উন্মোচনে মরিয়া অধিরাজ ও তার দল।

👉 বাকিটা ঈশ্বর:- মা তারা জুয়েলার্স এ ধনতেরাসের সাংঘাতিক ভিড়ে উপস্থিত অধিরাজের পলাপিসিও। হঠাৎই দোকানের মালিক প্রদীপ দত্ত দোকানের এক কর্মচারীকে চোর সম্বোধন করে চিৎকার করে ওঠে এবং পলাপিসির বুদ্ধিমত্তার জেরে তাকে ধরা সম্ভব হয়। কিন্তু রহস্যজনক ভাবে তার কাছ থেকে পাওয়া যায় না কিছুই। ওদিকে চিন্তায় দোকানের মালিক ও অসুস্থ হয়ে পড়েছেন। পলাপিসির তৎপরতায় তদন্তে নামে অধিরাজ।

👉 খুনী কলম:- নিজের বাড়িতেই একদিন খুন হলেন বাংলা থ্রিলার সাহিত্যের মুকুটহীন সম্রাট মিথিলেশ মিশ্র। খুন হওয়ার আগে তিনি একটি থ্রিলার লিখেছিলেন যাতে রয়েছে তিনটি হত্যাকাণ্ডের বর্ণনা। ঘটনাক্রমে সেই সব খুন বাস্তবে ঘটছে - এমনটাই মনে হয়েছে লেখকের। তদন্তে নেমে অধিরাজ দেখতে পায় ঘরের দেওয়ালে একটি উর্দু শায়েরি লেখা যা এই মৃত্যুকে আত্মহত্যার দিকে ইঙ্গিত করে। সত্য উন্মোচনে ময়দানে নামে টিম অধিরাজ।

এই ছয়টি গল্পের মধ্যে আমার "ত্রাহি মধুসূদন" এবং "বাকিটা ঈশ্বর" বাদে সবকটা গল্পই দুর্দান্ত লেগেছে। সায়ন্তনী পুততুন্ডের লেখনী মানেই একরাশ মুগ্ধতা। আর অধিরাজ ও সেই সংক্রান্ত রহস্যের তো আমি দারুণ ভক্ত। এই বইতে অধিরাজ, অর্ণব আর ড: চ্যাটার্জীর রসায়ন বেশ উপভোগ্য। অপরাধীর মনস্তত্ত্ব খুব সুন্দর এঁকেছেন লেখিকা। ভবিষ্যতে লেখিকার কলম এরকম আরও রহস্যের জন্ম দিক, এই আমার চাহিদা। তবে প্রচ্ছদ একেবারেই ভালো লাগেনি। যারা রহস্য কাহিনী বা থ্রিলার পড়তে ভালোবাসেন এবং যারা অধিরাজের ভক্ত তারা অবশ্যই পড়ে দেখুন।
Profile Image for Snehasis Das.
57 reviews1 follower
February 6, 2022
পিৎজা and কাঁটা রিভিজিটেড are the stories of serial killing in which the criminals are already victimized of a crime in their sombre childhood. Kanta revisited much more gripping and scudding to read.

নেপথ্যের হাত: The culprit devises multiple plans of killing by involving every family members into it. Adhiraj dilapidate every plans one by one but the last twist is of whose hand is behind everyones?

খুনী কলম: What would be the situation of any Author when his story become real and the murders are as well. Are these murders are staged or really happened? Adhiraj team stunned when author is also killed.

Two short stories were also emblazoned with comic moments of Polapisi.
Profile Image for Indrani .
85 reviews2 followers
December 20, 2025
অসাধারণ সব কটি গল্প ই। তবে দু একটি গল্প খুব ই ছোট। এটিও অধিরাজ সিরিজের বই ।
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,871 followers
December 25, 2015
রহস্য উপন্যাস/বড়োগল্প লেখা খুব একটা সহজ কাজ নয়, বিশেষত সেই লেখার উদ্দেশ্য যদি হয় শরদিন্দু বন্দোপাধ্যায়-এর দুটি অবিস্মরণীয় গল্প “পথের কাঁটা” আর “শজারুর কাঁটা”-র উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া| লেখক বইয়ের নামেই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তাঁর গোয়েন্দা অধিরাজ (এবং তার দুই সঙ্গী অর্ণব ও ডক্টর চ্যাটার্জি)-কে সেই পথে হাঁটাতে চলেছেন যে পথে করে গমন ব্যোমকেশ ইতিমধ্যেই হয়েছেন রহস্যপ্রেমীদের প্রাতঃস্মরণীয়| তাহলে প্রশ্ন একটাই: রহস্য-নির্মাণে তিনি কতটা সফল হলেন?

গভীর রাতে ডানকুনির শুনশান রাস্তায় একের-পর-এক ট্রাক-চালকের মৃত্যু হচ্ছে, আপাতদৃষ্টিতে যাদের মৃত্যুর কারণ অজ্ঞাত| কে, কীভাবে এদের মারছে? অতঃপর প্রবেশ অধিরাজ-এর, এবং নানা টানাপোড়েনের শেষে রহস্যভেদ ও খুনি গ্রেপ্তার| কিন্তু হু-ডান-ইট না হয়ে এটা যেহেতু হাউ-ডান-ইট আকারে লেখা হয়েছে, রহস্যের ফাঁক-ফোকড়গুলো বড়ো বেশি করে ধরা পড়েছে| তাছাড়া রহস্য কাহিনিতে হাস্যরসের যে পরিমিত উপস্থিতি লেখকের অন্যান্য লেখায় ভালো লেগেছে, এখানে সেটা বিরক্তিকর ঠেকেছে| সর্বোপরি, লেখক তাঁর অন্যান্য সবক’টি রহস্যকাহিনির মতো এটিতেও শেষ অবধি এক দোলাচলে ভুগেছেন বলে মনে হয়েছে যে, তিনি বড়োদের জন্যে লিখছেন, না ছোটোদের জন্যে?

শেষ রায়: শীতের আমেজে রহস্য-কাহিনি পড়তে ইচ্ছে হলে বইটা নিঃসন্দেহে পড়তে পারেন, তবে তার তুলনায় লেখকের ফেসবুক টাইমলাইনে গিয়ে গোটা লেখাটাই পড়ে ফেলাটা (যেহেতু প্রকাশকের যাচ্ছেতাই মার্কেটিং-এর ফলে বইটা বিশেষ প্রচারিত না হওয়ায় লেখক এই ‘উপন্যাসিকা’-টিকে সেখানেই শেয়ার করে রেখেছেন, কিস্তিতে-কিস্তিতে) বোধহয় ভালো হবে|
Profile Image for Snehasis Das.
57 reviews1 follower
January 3, 2022
Remember byomkesh bakshi "পথের কাঁটা" where the killer used a self made covert weapon needle through cycle ring. Here the weapon is more lethal "রাজকাঁকড়ার দাঁড়া".

Story started with already revealing the killer and focuses mainly on the method as the killer is handicapped. How is he doing it?

Once the method is sorted by Adhiraj team, the last twist turned into like is he actually the killer?
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.