Jump to ratings and reviews
Rate this book

প্রেতপুরী

Rate this book
ঢাকার মণিপুরী পাড়ার 'ড্রিম হাউজ'টা চেনেন ?ওই যে ভিক্টোরিয়ান স্টাইলে তৈরি ৮/১০ নম্বর বাড়িটি, যার প্রেমে পড়ে গিয়েছিল রোজমেরী হাসান। তবে সাবধান, ড্রিম হাউজ-এর ফ্ল্যাট কম ভাড়ায় পাওয়া যাবে শুনলে ভুলেও ওদিকে পা বাড়াবেন না। তা হলে আপনিও হতে পারেন প্রতিবেশীর ছদ্মবেশধারী একদল ভয়ঙ্কর পিশাচের গা হিম করা চক্রান্তের শিকার!

Ira Levin-এর Rosemary's Baby'র ছায়া অবলম্বনে রচিত।

184 pages, Paperback

First published December 8, 1998

Loading...
Loading...

About the author

Anish Das Apu

166 books64 followers
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (21%)
4 stars
11 (28%)
3 stars
13 (34%)
2 stars
3 (7%)
1 star
3 (7%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Amit.
781 reviews3 followers
August 20, 2023
মুহম্মদ জাফর ইকবালের প্রেত বই এবং আরো বেশ কিছু প্রেত বিষয়ক ভৌতিক বই আমার অলরেডি পড়া হয়ে গেছে। শয়তানের উপাসক বা এ সম্বন্ধীয় গল্পের বইগুলো প্রায় একই রকম বলাই যায়। এই বইটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম তেমন কিছু হয়নি বা আমার কাছে মনে হয়নি।।

যাই হোক শেষের অংশটা বিন্দুমাত্র ভালো লাগেনি। যদিও এটা মানতে হবে বইটি পড়ার সময় যখন আরো গভীরে প্রবেশ করলাম, প্রতিটি অধ্যায়ের ভেতর রোমাঞ্চ, আতঙ্ক, ভয় ছিল। তবে আমি মোটামুটি ধারণা করতে পারছিলাম যে বইটি আসলে কোথায় যাচ্ছে বা কোথায় গিয়ে শেষ হতে পারে। শেষের অংশটুকু বাদে বলতে হবে বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল এই বইটি পড়া। তবে ভালো লাগবে যারা শয়তান বা এই বিষয়ক ভৌতিক গল্পগুলো কম পড়েছেন তাদের কাছে ভালো লাগবে বলে মনে হয়। আবারো বলছি শেষের অংশটুকু আরো ভালো হতে পারতো তবে হয়নি এটাই একটু হতাশ করেছে আমাকে। ফ্লোরা রোজমেরি হাসান ভদ্রমহিলার (গল্পের প্রধান চরিত্র) জন্য খুবই খারাপ লেগেছে সেটা বলাই বাহুল্য। লেখক তার সরলতা, ভদ্রতা এবং সর্বশেষ অসহায়ত্ব খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বলতে হবে। তবে তার ভাগ্য যে এতটা খারাপ হবে সেটা অবশ্য আমি ভাবতে পারিনি। যাই হোক খারাপ লেগেছে এটাই সত্যি কথা।।

এই বইয়ের জন্য আমার রেটিং ৩, ভবিষ্যতের একই লেখকের কোন বইটি আমাকে সন্তুষ্ট করে সেটাই এখন দেখার বিষয়।।
Profile Image for KhanDakar AySha SiddiKa RicHi.
23 reviews5 followers
March 3, 2022
শয়তানি শক্তিতে বিশ্বাসী লোভী, প্রতিশোধপরায়ণ মানুষদের শয়তানের অনুগামী হওয়া কে ঘিরে একদল পিচাশের গল্প,গল্পটা তে রোমাঞ্চকর পরিবেশের অভাব ছিলো না।
Displaying 1 - 2 of 2 reviews