Jump to ratings and reviews
Rate this book

কাটুম কুটুম

Rate this book
ছড়ার বই।

48 pages, Hardcover

First published June 1, 1977

23 people want to read

About the author

Ekhlasuddin Ahmed

20 books2 followers
Ekhlasuddin Ahmed (Bengali: এখলাসউদ্দীন আহমদ) was a Bangladeshi children's writer. He was born in 1940 in the 24 Parganas district of West Bengal province. He is also a journalist and has been associated with the Daily Janakantha. Among the awards he has received are the "Kabir Chowdhury Children's Literary Award" of the Bangla Academy (2004), Uro Child Literature Award (2007), Alaol Literary Award, Ekushey Award and the Shishu Academy Award. He was awarded the Ekushey Padak, one of the highest civilian awards in Bangladesh in 2000.

Ekhlasuddin died at Square Hospital in Dhaka at 4:30am on 24 December 2014 at age 74.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (61%)
4 stars
3 (23%)
3 stars
2 (15%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Emtiaj.
237 reviews86 followers
July 15, 2015
এই বইগুলো পড়ার সবচেয়ে কষ্টকর ব্যাপারটা হচ্ছে সপ্তাহ শেষে আর আমার কাছে থাকে না। কী কষ্ট, কী কষ্ট!

এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ এর ছড়া আর আবুল বার্‌ক আল্‌ভীর ইলাস্ট্রেশ্‌ন। অসাধারণ একটা বই।

description
তেল হল্‌দি দুব্বো ধান
ছাঁদনা তলায় বিয়ের গান
বিয়ের গানের সুর বেসুর
বরের মুলুক বহুত দূর
দূর মুলুকে পিদিম জ্বালি
ঢাক পিটালেন হাজার ঢালী
হাজার দাঁড়ের ভাসিয়ে নৌ
ঘরকে তুলি নতুন বৌ।।

description
ঝড় বিষ্টি বাদলা
রাণীর ভাঁড়ে আধলা
আধলা দিয়ে মাছ কিনে
হাপুস চোখে জল ঝরিয়ে--
রাঁধেন বাড়েন তেল বিনে
রাজার সেকি গুণগান
তেলের বোতল সুনসান।।

description
আমার খোকন ভালো
হোক না যতই কালো
হোক নাকো নাক বেজায় বোঁচা
চুলগুলো সব খোঁচা খোঁচা
তাতেও খোকন গোলাপ ফুল
নয়কো তাতে একটু ভুল।।

description
চড়াই চড়াই চড়াই
করছো কেন লড়াই
ভর দুপুরে চোখ ঢুল ঢুল
একটুখানি গড়াই
চড়াই সোনা লক্ষ্মী
আর করো না ঝক্কি।।

একটা মায়াময় লেখা!

description
লাল টুকটুক মোরগ ঝুঁটি
ভোর না হতেই হুটোপুটি
রাত নিশুতেই কোঁক্কর বান
সাত মুলুকের ফাটিয়ে কান
দশ গেরামের মাতোব্বর
বললে হেঁকে মোরগ ধর
সাত রাজ্যের ভাঙিয়ে ঘুম
মোরগ হলেন বেবাক গুম।।

description
ভর দুপ্পুর ঘুঘুর ডাক
মাঠ চৌচির জ্বলেই খাক
চাতক হাঁকে ফটিক জল
ও ভাই মেঘা নামাও ঢল
ঢল নামলেই শান্ত মাঠ
টই টুম্বুর পুকুর ঘাট
পুকুর ঘাটে শাপলা ফুল
রাজকন্যের রূপের তুল।।

description
হুটুস হুট হুটুস হুট
ইঁদুর ধরার ফন্দি এঁটে
বিড়াল দিলেন হরির লুট
হরির লুটে পয়সা খই
এদিক ছুট ওদিক ছুট
ইঁদুর মশাই গেলেন কই।।

মুজাইকের ইঁদুরের কথা মনে পড়ে গেল!

description
জুঁই বেল আর টগর জবা
সবাই মিলে ডাকলো সভা
সভার প্রধান পদ্য ফুল
বাস্‌রে সে কি হুলুস্থুল
হুলুস্থুলের মাথায় বাড়ি
প্রধান বলেন হাত-পা নাড়ি
ঘেঁটুর গন্ধে সে কি শোরগোল
ও ভাই গোলাপ ঢাকনা খোল্‌।।

description
পানকৌড়ি জলকে ডুব
জল টলমল দেখ্‌ কি রূপ
রূপের ছটা দীঘির পাড়
ঘাট ছুঁই ছুঁই পদ্মাপার
পদ্মা নদীর নৌ-টা
বাইছে নতুন বৌ-টা
নতুন বউয়ের বেজায় রূপ
পানকৌড়ি জলকে ডুব।।

description
আমের আচার আমলকী
রেল গাড়ীটা থামলো কি
টাক্‌না দিতে আমের আচার
যাত্রীরা সব নামলো কি
ইস্টিশনে জবর জং
ঘন্টি বাজায় ঢনর ঢং
রেল গাড়ীটা থামলো
যাত্রীরা সব নামলো।।

description
বনের রাজা বাঘের পো
বাস্‌রে কি তার বেজায় গোঁ
বেজায় গোঁয়ের ভীষণ জাঁক
বন থরথর দিচ্ছে হাঁক
নিজের হাঁকেই বাঘের পো
লেজ গুটিয়ে দিলেন ভোঁ
ঝাঁপিয়ে এলেন মাঘের শীত
ব্যাঘ্র মশাই বেবাক চিৎ
মাঘের শীত বাঘের গায়
বাঘ বাবাজির জোব্বা গায়।।

description
আজব রাজার তিনটি ঘোড়া
একটি জখম আরটা খোঁড়া
শেষ ঘোড়াটার বাঁ চোখ কানা-
ডান চোখেতে পায় না দিশে
শাস্ত্রী সেপাই ব্যস্ত, রাজা
রাজ্যি সফর করেন কিসে?
রাজার পসন্দ্‌ পঙ্‌ক্ষীরাজ-
মন্ত্রী মশা'র মাথায় হাত।।

description
ঢেঁকুশ কুশ ঢেঁকির পাত
ঢেঁকির মাথায় তিনশো লাথ
দু'চার লাথে কেলান্‌ত
বৌঝিরা সব এলান্‌ত
ঢেঁকুশ কুশ ঢেঁকির পাত
ছটাক ধানেই কাবার রাত।।

description
স্মৃতি, ভালোবাসা, অনুভব।
Profile Image for Nabila Tabassum Chowdhury.
388 reviews285 followers
July 25, 2015
কিছু কিছু বই না পড়ার চেয়ে মরে যাওয়া ঢের ভাল। আমি পড়ে ফেলেছি, এখন বেঁচে থাকাই যায়!
Profile Image for Monirul Hoque Shraban.
171 reviews54 followers
September 14, 2015
ছড়াগুলো কী যে সুন্দর! কয়েকটা ছড়া পড়ে বেশ মজা পেয়েছি, আর কয়েকটা পড়ে বেবাক হেসেছি। :) আক্ষেপ জাগে এত মজার বই সবসময় পড়া হয় না কেন? আরও আক্ষেপ জাগে ছড়াকার এত দারুণ ছড়া লিখেন অথচ খুব একটা পরিচিত নয় কেন? মুখে মুখে থাকলেই না তবে সবাই ছড়ার মজা আহরণ করবে।

লাল টুকটুক মোরগ ঝুঁটি
ভোর না হতেই হুটোপুটি
রাত নিশুতেই কোঁক্কর বান
সাত মুলুকের ফাটিয়ে কান
দশ গেরামের মাতোব্বর
বললে হেঁকে মোরগ ধর
সাত রাজ্যের ভাঙিয়ে ঘুম
মোরগ হলেন বেবাক গুম।।

এমন ধরনের ছড়ায় ভালো না লেগে পারে? ^_^
Profile Image for Jahangir.
Author 3 books37 followers
September 14, 2015
এই বইটা পড়তে এতো দেরি হলো কেন? কারণ, বইটা আগে দেখিনি। ১৯৭৭ সালে ১৫ টাকা দিয়ে এই বই কেউ আমাকে কিনে দিতো না। আসলে কিনে দিতে পারতো না। ওই সময়ে মুক্তধারা বা প্রগতি প্রকাশনের বই কিনেছি সর্বোচ্চ ১০ টাকা দিয়ে। এই কারণে বোধহয় তখন কারো কাছে বইটা দেখিনি।
Displaying 1 - 4 of 4 reviews