সুন্দরী মরুকন্যা নিমার প্রস্তাবে রাজি হয়ে মাসুদ রানা কি চার হাজার। বছর আগেকার এক ফারাও সম্রাটের বিত্তবৈভব উদ্ধার করতে আফ্রিকায় যাবে? বিপদটা কী ধরনের জানার পরও? প্রায় চার হাজার বছর আগে ক্রীতদাস টাইটা যা করেছিল, মাসুদ রানাও তাই করতে চাইছে-গিরিখাদের ভিতর ডানডেরা নদীতে একটা বাঁধ দেবে। নদীর তলায়, পাহাড়-প্রাচীরের গায়ে একটা ফাটল আছে; সেই ফাটলের ভিতর কোথাও থাকলেও থাকতে পারে ফারাও মামোসের সমাধি ও গুপ্তধন। সমস্ত বিপদ পায়ে দলে ওরা যখন সাফল্যের দ্বারপ্রান্তে উপস্থিত, সরকারী সৈন্য নিয়ে হামলা করে বসলেন কর্নেল ঘুমা, জার্মান ধনকুবের হেস ডুগার্ড ফারাও মামোসের সমস্ত গুপ্তধন রানার কাছ থেকে কেড়ে নিতে চান। একই সঙ্গে শুরু হলো তুমুল মরশুমি বর্ষণ, সমাধির ভিতর চিরকালের জন্য আটকা পড়তে হলো ওদেরকে। বেইমানীর আভাস পেল রানা, প্রশ্ন উঠল, শেষ হাসিটা কে হাসবে? কে দেবে শেষ চাল?
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
রানি লসট্রিসের গোলাম টাইটার সাত নম্বর ক্রোল থেকে ফারাও মামোসের সমাধি ও গুপ্তধনের তথ্য জানতে পারেন মিশরের গবেষক হাসলান ও তার ভাইজি নিমা। বিস্তারিত প্রকাশ করার আগেই খুন হন হাসলান, কেড়ে নেওয়া হয় সেভেন্থ স্ক্রোল। নিমা প্রাণ বাঁচাতে পালিয়ে যায় বিলাত। আর, সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিমার চাচা হাসলানের সুহৃদ মাসুদ রানা। চুক্তি হয় গুপ্তধন পেলে কে, কতটুকু নেবে তা নিয়ে।
ইথিওপিয়ার একটি দুর্গম এলাকায় রয়েছে টাইটার বর্ণিত রাজসমাধি এবং বিপুল সম্পদ। শুধু নিমা ও মাসুদ রানা নয়, প্রচণ্ড শক্তিধর এক ধনকুবেরের চাই সেই প্রত্নসম্পদ। সে হাত করে নিলো ইথিওপিয়ার কর্তৃপক্ষকে। এবার উপায়?
উইলবার স্মিথের বইয়ের আ্যডাপশন দুর্দান্ত হয়। কিন্তু এবার রানাকে প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় ভালো লাগেনি।
That's the first book I read of Masud Rana. it's based on the book " The seventh Scroll ' written by Wilber Smith and it pulled me into the magical adventures world of Masud Rana instantly when I was a kid. ♥️