ফ্ল্যাপে লিখা কথা এককালে আমাদের এই দেশটা গ্রামপ্রধান ছিল। আস্তে আস্তে শহুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়লাম আমরা। এই শহুরে জীবনের নাম হল মেট্রোপলিটন জীবন। এই মেট্রোপলিটন জীবনকে ঘিরেই আমাদের মাঝে ঘটতে থাকল নানান ঘটনা। ষোলজন নবীনেরা এগিয়ে এল এই মেট্রোপলিটন জীবনের নানান কাহিনীকে গল্পাকারে সবার কাছে ছড়িয়ে দিতে। আর এই গল্প-গুচ্ছকে নিয়েই এই বইয়ের আয়োজন। মেট্রোপলিটন গল্প-গুচ্ছ। ভূমিকা নিখিল বিশ্বের কৃপণ সংঘের অসাধারণ সভাপতি অঞ্জন মিয়া বিগত বছরের ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে, পিতামহের উইল করে যাওয়া পাঞ্জাবীর খোলস ছেড়ে এ বছরের ঈদে নতুন পাঞ্জবী কেনার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই পাঞ্জাবী কেনা নিয়ে বাকী ঘটনা জানতে পড়ুন রম্য গল্প "পাঞ্জাবীর বদলে দুধ"।
একটি পাড়াগাঁয়ে জরূরী এক সমাবেশের কাজ শেষে ফিরবার সময় বিশিষ্ট রাজনীতিবিদ জামিল সাহেবের গাড়ি নষ্ট হয়ে যায়। ট্রেনে করে ঢাকায় ফিরবার সিদ্ধান্ত নিলেও যথা সময়ে ট্রেন না আসাতে রাত কাটাতে হয় স্টেশনের প্লাটফর্মে বসে। এক আগন্তুককে ঘিরে ঘটে বিচিত্র কিছু ঘটনা। সেসব ঘটনা আছে ভৌতিক ছোট গল্প "অশরীরী"তে।
অতি সামান্য বেতনের কর্মচারীর ছেলে রাকিব। দারিদ্রের কষাঘাতে জর্জরিত এই জীবনে তবু বাবা যেন এক সুখের আশ্রয়! সন্তানের প্রতি চিরন্তন এক ত্যাগ আর ভালবাসার গল্প- "আনন্দধারা বহিছে ভুবনে"।
কার্টুন নেটওয়ার্ক থেকেই যেনো বের হয়ে এসেছে "পাপাই"! কিন্তু নিজের শত দুষ্টুমির মধ্যেও দুষ্টু লোকের বিরুদ্ধে তার ম্যাসিভ অ্যাকশন কমেনি একটুও! আট বছর বয়েসি এই নতুন পাপাইকে পাওয়া যাবে "পাপাই দ্যা সেইলর ম্যান"-এ!
প্রেম করে পালিয়ে বিয়ে করে রাজু আর বর্ষা। প্রথমে বাসায় মেনে নেয় না। তারপর শুরু করে নিজেদের মতন করে সংসার। তাদের এই সংসারকে ঘিরে নানান কাহিনী ঘটতে থাকে "মৃত বসন্ত" গল্পটিতে।
দুর্ণীতিগ্রস্থ জলিল সাহেব নিজেকে সব সময়ই একজন ভালো মানুষ মনে করেন। দাঁড় করান তাঁর সব কাজকর্মের পেছনে কিছু যুক্তি। একদিন একটি টিকটিকি এসে পাল্টে দেয় তাঁকে! কিন্তু কিভাবে? "দ্বিতীয় জীবন প্রথম মৃত্যুর আগে" গল্পটা না পড়লে তা জানা যাবে না...।
ঘরের কাজের মেয়েটা গতকাল দুপুর থেকে ধরেই বাসায় নেই। চারদিকে খোঁজ খোঁজ রব। পাওয়াও যায় তাকে এক সময়! কিন্তু একি তার পরিনতি! এ কাহিনীর বাকীটুকু আছে "গুম" গল্পটিতে।
অজানা-অচেনা একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়ে যায়। তাকে ঘিরে তার সব কল্পনা। আস্তে আস্তে তাদের মাঝে পরিচিতি বাড়ে। একসময় ছেলেটি মেয়েটির সম্পর্কে সবকিছু জেনে ফেলে! "শুভ্র ছায়া" গল্পটিতে আছে তার পড়ের ঘটনা।
নবদম্পতি হানিমুনে আসে বান্দরবনে। হানিমুনে থাকা অবস্থাতেই স্বামীর একটি জরুরী কাজ পড়ায় চলে যায় ঢাকায়। দুইদিন পার করে ফিরবার পর সম্মুখীন হয় বাঁধনের সাথে। কিন্তু বাঁধনের একি রকম আচরণ! উত্তর পাওয়া যাবে "অপ্রকৃতস্থ" গল্পটিতে।
চাকরীর খোঁজে ঢাকায় আসা এক ছেলে আশ্রয় নেয় তার বড় ভাইয়ের বাসায়। ভাবীর কটাক্ষ কথা শুনে তাঁকে প্রায়ই পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। একসময় সে বুঝতে পারে দু' টাকার একটা অচল নোটের সাথে খুব একটা তফাৎ নেই তার! "বৃষ্টি বিলাস"-এ আছে সমাজের তেমনি এক অচল নোটের গল্প...
সারাবছরের মতন ঈদের দিনেও কাজ থাকে ট্রাফিক পুলিশদের। তবে ঈদে ছুটি পেয়ে যায় মইন। কিন্তু এরপরেও ছুটিতে বাড়িতে যায় না। কাটিয়ে দেয় ঢাকাতেই। এর কারণ কি? এটাই কি তবে- "হলুদ, লাল আর সবুজে জীবনের গল্প"?
বিশ্বের দুর্ধর্ষ স্বর্ণচোর ভিক্টর কারনেস পৃথিবীর নানান দেশের আনাচে কানাচে লুকিয়ে রাখে তাঁর সম্পদ। এফবিআই-এর এজেন্ট রোনাল্ড হফম্যান বাংলাদেশের রায়হানের শরণাপন্ন হয়। কারণ, বাংলাদেশ-ই এবার ভিক্টরের স্বর্ণ চুরির গোপন নিরাপদ স্থান। "গোল্ডেন বার" নামক গোয়েন্দা কাহিনিতে আছে সেই সোনার খোঁজ!
৫ বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে কোমায় চলে যাওয়া রুদ্র ২৫ বছর পর জ্ঞান ফিরে পায়। এই কোমায় থাকাবস্থায় তার মস্তিষ্কে ঘটে অদ্ভুত সব ঘটনা। স্বপ্ন আর বাস্তবকে ঘিরে নানান ঘটনা! অসাধারন সেই অদ্ভুত ঘটনা জানতে হলে কিন্তু কল্পবৈজ্ঞানিক ছোট গল্প "স্বপ্নচোর" না পড়ে কোন উপায় নেই!
জীবনের মায়াকে তুচ্ছে করে আত্মহত্যা করে একটি ছেলে। মৃত্যুর পর বুঝতে পাড়ে তার সিদ্ধান্তটি ভুল ছিলো। মৃত মানুষের জবানবন্দী থেকে লেখা অনুভূতিগুলো আছে “মূমুর্ষ রূপকথা”গল্পে।
চুরির দায়ে মাঝ রাতে বাসা থেকে বের করা দেওয়া কাজের মেয়ে পাখি নিরুদ্দেশ হয়ে ঘুরে রাতটি পার করে। পরদিন পাখিকে ঘিরে একটি সংবাদ ছাপা হয়। পুরো কাহিনী জানতে “বৃষ্টিঝরা রাত, পাখির কান্না ও একটি বিচ্ছিন্ন সংবাদের গল্প” পড়তে হবে নিজ দায়িত্বে!
পঙ্গু হাসপাতালে বাবাকে দেখতে যাওয়ার সময় একজন আটকা পড়ে রাস্তার মাঝে। বাস চলাচল বন্ধ করে দিয়েছে কিছু ছাত্র। কিছুক্ষণ আগে মারা গেছে তাদের এক সহপাঠী! কিন্তু কি হল তারপর? “মেধাবী কেচ্ছা"-তে আছে সেই প্রশ্নের উত্তর... সূচিপত্র *পাঞ্জাবীর বদল দুধ *অশরীরী *আনন্দধারা বহিছে ভুবনে *পাপাই দ্যা সেইল্যার ম্যান *মৃত বসন্ত *দ্বিতীয় জীবন, প্রথম মৃত্যুর পূর্বে *গুম *শুভ্র ছায়া *মুমূর্ষু রূপকথা *হদুল লাল আর সবুজে জীবনের গল্প *গোল্ডেন বার *স্বপ্নচোর *অপ্রকৃতস্থ *বৃষ্টিঝরা রাত, পাখির কান্না ও একটি বিছিন্ন সংবাদের গল্প *মেধাবী দর্শন
বাবা হাসানুজ্জামান খান ও মা সুফিয়া সুলতানার ছোট ছেলে তিনি। পৈতৃক নাম এইচ. এম. সাদী খান। ১৯৯২ সালে জন্মগ্রহন করা এই তরুণ বর্তমানে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন। লেখালেখিতে প্রথম অনুপ্রেরণা দেন প্রিয় শিক্ষক অক্ষয় স্যার। এরপর হুমায়ূন আহমেদের লেখা পড়ে-হাতে কলম নেওয়া। বর্তমানে ‘উন্মাদ’ এর সম্পাদক ও কার্টুনিস্ট ও সাহিত্যিক আহসান হাবীব দিয়ে চলেছেন নিরলস অনুপ্রেরণা ও পরামর্শ।