Jump to ratings and reviews
Rate this book

রিশান, বন্ধু আমার

Rate this book
সুমন বারো তেরো বছরের একজন কিশোর,
তার মা আর বোনকে নিয়ে সে একটা নিরিবিলি
গ্রামে থাকে। হঠাৎ করে তার সাথে একটি
বিচিত্র ঘটনা ঘটতে শুরু করল - প্রতিরাতে সে
একই স্বপ্ন দেখতে পায়! কাউকে সে তার এই
বিচিত্র অভিজ্ঞতার কথা বলতে পারে না।
একদিন সেই বিচিত্র অভিজ্ঞতার রহস্য ভেদ
হল, কিন্তু সেই কাহিনি আরও বিচিত্র।

'রিশান, বন্ধু আমার' সেই বিচিত্র বন্ধুত্বের কাহিনি।

98 pages, Hardcover

First published February 22, 2025

9 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

399 books1,613 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (66%)
4 stars
1 (16%)
3 stars
1 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Nadia Jasmine.
214 reviews18 followers
April 22, 2025
স‍্যারের এবারের বইমেলায় বের হওয়া আরেকটা বই পড়ে শেষ করলাম। ভাবছিলাম রয়ে সয়ে পড়ব, কিন্তু, নানা বইয়ের ফাঁকে ফাঁকে না পড়ে থাকতে পারলাম না। শেষ হয়ে গেল।

‘রিশান, আমার বন্ধু’ খুবই সুন্দর। মূল চরিত্র গাতকের ছেলে। গাতক শুনলেই আমার ‘শ্রাবণমেঘের দিনে’ এর মতি বাদে আর কারো চেহারা মনে আসে না। মা প্রাইমারী স্কুলের টীচার। দুই ভাইবোনের জীবনে ‘রিশান’ এসে হাজির হয়। এরপর, সে পায় বন্ধুত্বের পাঠ।

বইটি তরতর করে এগোয়। মেদহীন। শেষটাও দারুন।

স‍্যারের লেখা মনে হচ্ছে এই মেলা উপলক্ষ‍্যে অন‍্যবারের তুলনায় আরো ভালো হয়েছে। এখনো যদিও আরেকটা বই বাকি। এর আগেরবারের কয়েকটি বই পড়ে মনে হয়েছে যে শেষ অংশে খুব তাড়াহুড়ো করতেন। ভালো লাগছে, এবারে দুই বইয়ের কোনটা শেষ করেই এই আক্ষেপ আসে নাই মনে।

এটা সাই-ফাই। মানে সেই নিওপলিমারের কাপড় আছে। বাই ভার্বাল নাই। তবে অন‍্যকিছু আছে যান হিসাবে।

আচ্ছা, রিশান কি ভিন গ্রহের? প্রশ্নের উত্তর হল, না। তাহলে কোথাকার? কারন, নিও পলিমারের কাপড় ছাড়াও মাখনের মতো লোহার তালা কেটে ফেলার চাকু আছে রিশানের কাছে।

পড়লে জানা যাবে ‘কিউট ভাইয়া’ কোথা থেকে এসেছেন। কারন, রিশানকে এই নামে ডাকা ছোট মানুষটি যতোক্ষন তাকে পেয়েছে, এই নামেই ডেকেছে। স‍্যারের বইয়ে একটা ছোট মেয়ে তার বড় ভাইয়ের বন্ধুকে ‘কিউট ভাইয়া’ বলে ডেকে হাত ধরে নিয়ে যাচ্ছে, এটা পড়ে মজা পেয়েছি। কারন, আশেপাশে এরকম মজার দৃশ‍্য দেখি। স‍্যারও তাহলে দেখেন।

স‍্যারের এবারের দুটো বইয়ের পটভূমিই গ্রাম। এটাও একটা লক্ষ‍্যনীয় বিষয়।

স‍্যার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বিগত সরকারের আমলে যেই শিক্ষা কারিকুলাম প্রনয়নের সাথে জড়িত ছিলেন, তা নিয়ে গ্রামে বসবাসরত ছাত্রছাত্রীদের সাথে সরাসরি কথা বলেছিলেন। তারা সেই পদ্ধতির শিক্ষাদানে সন্তুষ্টি জ্ঞাপন করেছিল। এটাও তিনি ঐ সাক্ষাৎকারে বলেছিলেন।

এই কথাগুলো বলার কারন, আমার মনে হয়েছে ঐ কাজ করতে গিয়ে তিনি গ্রামের মানুষদের সাথে অন‍্য সময়ের তুলনায় বেশি মিশেছেন। তাই তার এবারের দুটো বইতেই শহর পুরোপুরি অনুপস্থিত। আর গ্রামের যেই চিত্র তিনি তুলে ধরেছেন, তা পিছিয়ে পড়া কোন জনগোষ্ঠীর চিত্র নয়। দুটো বইতেই তিনি বরং, ‘অল্পে তুষ্ট’ কিছু মানুষের গল্প বলেছেন এবং একারনেও হয়তো গ্রামকে পটভূমি হিসাবে বেছে নিয়েছেন।

‘রিশান, আমার বন্ধু’ পড়লে মনে শক্তি আসে। মনে হয়, শুভ কিছু হবেই। আর রিশান শেষে একটি চিঠি লিখে, যাতে সে বলে, ‘এটা তোমার বাংলা, তোমার ভাষা’। এই কথা বলে লিখতে উৎসাহ দেয় সুমনকে, বলে লেখক হতে।

আর আমারও মনে হয়, সবারই সবাইকে চিঠি লেখায় ফিরে যাওয়ার সময় হয়েছে। এক সময়ে ক্লাসের সবাই লিখতো একজন আরেকজনকে অহেতুক! পাতার পর পাতা নানা কথা লিখতো সবাই প্রতিদিন দেখা হচ্ছে, তাও! বাক্সভর্তি সেসব বন্ধুদের চিঠি আছে এখনো আমার কাছে। বইয়ের চেয়েও তাই আমার এখনো চিঠি পড়তে বেশি ভালো লাগে। চিঠি লিখতেও। তাই এখনো যারা আমাকে চিঠি লিখে, তাদের কাছে এই বেলা কৃতজ্ঞতা জানালাম।

রিশানের মতো বন্ধুদেরকে জানাই অসীম ভালোবাসা।
Profile Image for Rizwan Khalil.
378 reviews604 followers
March 22, 2025
দুর্দান্ত। অনেক, অনেকদিন পর মুজাই'র লেখা একটা অসাধারণ সায়েন্সফিকশন কিশোরোপন্যাস মন্ত্রমুগ্ধের মতো মন ভরে উপভোগ করলাম! চর্বিতচর্বণ ফিউচারিস্টিক না, বা হালকামেজাজের ইয়ার্কি ফাজলামিপূর্ণ রম্য সাইফাইও নয়, বর্তমান বাংলাদেশের একটি গ্রামের প্রেক্ষাপটে সময়পরিভ্রমণের জটিলতার মোড়কে চিরন্তন ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক মমত্বপূর্ণ সম্পর্কবোধের মন ছুঁয়ে যাওয়া অত্যন্ত মানবিক একটা কিশোর গল্প। সময়পরিভ্রমণের পেছনের ঘটনাটা যদিও খানিকটা গৎবাঁধা ডিস্টোপিয়ান সংঘাতের (হাইব্রিড/বায়োনিক মানুষ বনাম বায়োলজিক্যাল মানুষ), তবে বর্তমান সময়ের গ্রামকেন্দ্রিক প্রকৃত ঘটনাপ্রবাহ পুরোটা অ্যাতোটাই হৃদয়গ্রাহী প্রবল অনুভূতিময়, পাশাপাশি মুজাই'র সহজাত সাবলীল সম্মোহনী গল্পকথনে নির্মেদ টানটান গতিশীল রোমাঞ্চকর, ওইটুকু ক্লিশে গল্পের খাতিরে মেনে নেয়াই যায়।

পড়তে পড়তে মনে হলো প্রায় কাছাকাছি প্লটের আরেকটা মুজাই-সাইফাই প্রায় তিরিশ বছর আগে পড়েছিলাম, আমার খুবই খুবই পছন্দের একটা সায়েন্সফিকশন: 'যারা বায়োবট'। যদিও সেটা পুরোপুরি ফিউচারিস্টিক, এবং অনেক বেশি অ্যাকশন-প্যাকড গ্রিম ঘটনাবলির, কিন্তু মূল কাহিনিটা প্রায় একই ছিল। তবুও ঘটনাক্রম-পটভূমি-উপস্থাপন-চরিত্রায়ণ সহ পুরো কাঠামোটা এক্ষেত্রে ('যারা বায়োবট' থেকে) সম্পূর্ণ ভিন্ন, তাই পড়তে একেবারেই রিপিটেটিভ লাগেনি।

বিশেষত একটা রিফ্রেশিং ব্যাপার ভাল্লাগছে, এযাত্রায় বিদেশি বিজ্ঞানী মানেই সব মায়াদয়াহীন সুযোগসন্ধানী হারামি মানুষ যারা শুধু কাঁটাছেঁড়া করে হিউম্যান এক্সপেরিমেন্ট করতে চায় বা খুনে গুন্ডাদের লেলিয়ে দেয় এহেন মোটা দাগের ভিলেনীয় উপস্থিতি নেই। বইয়ের বিজ্ঞানীরা অনেকটাই স্টিভেন স্পিলবার্গের ইটি সিনেমার বিজ্ঞানীদের মতো, মানুষ হিসেবে ভাল-খারাপের বাইরে তারা স্বভাবতই কৌতূহলী-অনুসন্ধিৎসু-দেখতে জানতে বুঝতে উদগ্রীব।

আসলে এই উপন্যাসে সেভাবে কোনো দুরভিসন্ধিপূর্ণ মন্দলোক কিংবা স্টেরিওটিপিক্যাল পার্শ্বচরিত্রই নেই। শুরুতে যা বলা, বাকি সব ছোটখাট গতানুগতিকতার ডিটেইলস অগ্রাহ্য করে এটা আদতে একটি প্রগাঢ় বন্ধুত্বের ও রক্তের সম্পর্কের উর্ধ্বে নিখাঁদ স্নেহ ভালোবাসার সৌহার্দ্যতার, পরিণতমনষ্কের খাঁটি মানবিকতার গল্প। আর সে দিক থেকে আমার কাছে গল্পটা শতভাগ সফল।

বইটা শেষ করে নিজের অজান্তেই একটা মন উদাস করা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর চোখের কোণে পানি জমে আছে আবিষ্কার করে একটুও অবাক হলাম না। মুজাই'র জেনুইন ভাল লেখায় এই চল্লিশোর্ধ্ব বুড়োবয়সেও মন দ্রবীভূত হয়ে যাওয়াটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.