ব্ল্যাক স্পাইডার ১ঃ ঠান্ডা মাথায় খুন করে চলেছে অর্থলোলুপ, নিষ্ঠুর এক অর্ধোন্মাদ নরপিশাচ। হয় টাকা দাও, না হয় মৃত্যু। পাঁচ বছরের বাচ্চা মিমি যখন পিতৃহীন হল তখন ক্ষুধার্ত বাঘের মত ঝাপ দিলো রানা। গন্ধ শুঁকে শুঁকে হাজির হল বম্বের কাম্বালা হিলে।
ব্ল্যাক স্পাইডার ২ঃ নিপুণ হাতে জাল বিস্তার করেছে সে সারা পৃথিবী জুড়ে। আমেরিকার এফ,বি,আই; ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ড, ফ্রান্সের ডুক্সেম ব্যুরো, সবাই হিমশিম খেয়ে গেছে লোকটির ভয়ঙ্কর কার্যকলাপে। শুধু সে আশ্চর্য ধূর্ত এক ব্ল্যাকমেইলারই নয়, ঠান্ডা মাথায় খুন করে চলেছে সে একটার পর একটা। অর্থলোলুপ, নিষ্ঠুর এক অর্ধোন্মাদ নরপিশাচ।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
জেমস হ্যাডলি চেজের বই থেকে অ্যাডাপ্ট করা হয়েছে ব্ল্যাক স্পাইডারের কাহিনী। খলনায়ক বানানো হয়েছে কবির চৌধুরিকে। যদিও জেমস হ্যাডলি চেজ আমার খুব প্রিয় একজন লেখক, তারপরও এই গল্পের প্লটটা খুব বেশি ভাল লাগেনি। ঢাকায় শুরুটা বেশ ছিল, ভারতে আসার পর কাহিনী ঝিমিয়ে পড়েছে।