[Based on A Coffin from Hong Kong by James Hadley Chase.]
ডিউকের ছদ্মবেশে রানা যতই মাস্তানী করে বেড়াক না কেন, আসলে এ পরিচয়ে অত্যন্ত দুর্বল ও একা সে। এবং এই দুর্বলতার সুযোগই নিল অপরিচিত এক লোক। একটা টেলিফোন করে ফাঁসিয়ে দিল ওকে অদ্ভুত এক খুনের মামলায়। এইবার বোঝো ঠেলা।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
ডিউক চরিত্র নিয়ে রানার বাকি বইগুলো কী আছে, সেটাও বের করে পড়তে হবে। এখানে রানা একদম খাঁটি গোয়েন্দা চরিত্রের ভূমিকায়। পড়তে ভালোই লাগলো। শেষের দিকে একটা টুইস্ট আছে। আগে বুঝে গেলেও মূল গল্পের আমেজটা একদমই কমে যায়নি। ঢাকার রংবাজ ডিউক হিসেবে রানাকে বেশ লাগলো।