কেউ যেতেন কিছুদিনের জন্য হাওয়াবদল করতে। কেউ আবার হাওয়াবদল করতে গিয়ে বাগানবাড়ি বানিয়ে ফেলতেন। কেন বাঙালির হাওয়াবদলের অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছিল রাঁচি, হাজারিবাগ, পালামু, ম্যাকলাস্কিগঞ্জ? পশ্চিমের পালামুর জঙ্গল আর জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া কোয়েল নদী, নেতারহাটের সূর্যাস্ত এখনও বাঙালিকে কতটা মুগ্ধ করে? ম্যাকলাস্কিগঞ্জের বাংলোগুলো কি এখন শুধুই অতীতের স্মৃতিচারণ? পশ্চিমের ছোট্ট জনপদ ঝুমরিতিলাইয়ায় রেডিয়োর গান কি বাজে এখনও? সেই সময়ের বাঙালির প্রিয় পশ্চিম আজ কি পুরোটাই বিস্মৃত? বাঙালির একসময়ের প্রিয় পশ্চিমের কয়েকটি জায়গা ফিরে দেখার সঙ্গে আজকের রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার গল্প নিয়ে সাংবাদিক আর্যভট্ট খানের কলমে ‘পশ্চিমের হারানো অ্যালবাম’।
🌱কেউ যেতেন কিছুদিনের জন্য হাওয়াবদল করতে। কেউ আবার হাওয়া বদল করতে গিয়ে বাগানবাড়ি বানিয়ে ফেলতেন। কেন বাঙালির হাওয়া বদল এর অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছিল রাচি, হাজারীবাগ, পালামু, ম্যাকলাস্কিগঞ্জ? পশ্চিম পালামুর জঙ্গল আর জঙ্গলের মধ্যে বয়ে চলা কোয়েল নদী, নেতারহাট এর সূর্যাস্ত এখনো বাঙালিকে কতটা মুগ্ধ করে? ম্যাকলাস্কিগঞ্জ এর বাংলো গুলো এখনো শুধুই অতীতের স্মৃতিচারণ? পশ্চিমের ছোট জনপদ ঝুমরিতিলাইয়ায় রেডিওর গান কি বাজে এখনো? সেই সময় বাঙালির প্রিয় পশ্চিম আজকে পুরোটাই বিস্মৃত? বাঙালির এক সময় প্রিয় পশ্চিমের কয়েকটি জায়গা ফিরে দেখার সঙ্গে আজকের রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার গল্পই 'পশ্চিমের হারানো অ্যালবাম'।
🌱অর্থাৎ এই পশ্চিম, ভারতবর্ষের পশ্চিম নয়। এই পশ্চিম ,পশ্চিমবঙ্গের পশ্চিম। যে পশ্চিম নিয়ে লিখে গেছেন বুদ্ধদেব গুহ। যে পশ্চিমে ছিল জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের (রবি ঠাকুরের প্রিয় জ্যোতিদাদা) প্রাণের বাড়ি। যেই পশ্চিমের এক ছোট্ট জন পদ পরিচিত ছিল রেডিও শহর বলে। যে পশ্চিমে একসময় বেড়ে উঠেছিলেন আজকের মহেন্দ্র সিং ধোনি।
🌱এক কথায় অনবদ্য এক সৃষ্টি। লেখককে অনেক ধন্যবাদ, একটা মন ভালো করা বই উপহার দেওয়ার জন্য। সর্বোপরি বইটিতে উপরি পাওনা হিসেবে রয়েছে একগুচ্ছ সাদা কালো ছবি যা পশ্চিমের হারানো অ্যালবাম কে সমৃদ্ধ করেছে🥀✨