Reverend Father Ernesto Cardenal Martínez was a Nicaraguan Catholic priest, poet, and politician. He was a liberation theologian and the founder of the primitivist art community in the Solentiname Islands, where he lived for more than ten years (1965–1977). A former member of the Nicaraguan Sandinistas (he left the party in the early 1990s), he was Nicaragua's minister of culture from 1979 to 1987.
His earlier poems focused on life and love. However, some works, such as "Zero Hour," had a direct correlation to his Marxist political ideas, being tied to the assassination of guerrilla leader Augusto César Sandino. Cardenal's poetry also was heavily influenced by his unique Catholic ideology, mainly liberation theology. Some of his later works were heavily influenced by his understanding of science and evolution, though still in dialogue with his earlier Marxist and Catholic material.--excerpted from Wikipedia
মোটাদাগে কবিদের দুই ভাগ করি মনে মনে - শব্দ-জাদুকর আর গল্প-জাদুকর। ঈশ্বরের বরপ্রাপ্ত হলে দুটোরই মাস্টার হতে পারেন কেউ কেউ, কিন্তু আমার দেখায় প্রথমটা রপ্ত করা আসলেই খুব কঠিন কাজ বলে মনে হয়। শব্দ নিয়ে অবলীলায় খেলতে পারেন চৌকষ জাগলারের মতো, বা পাকা জহুরির মতো একই শব্দ বা এক লাইনের ভেতর থেকে বের করে আনতে পারেন অসংখ্য বিচ্ছুরিত অর্থ, একটি সিল্যাবেলে পুরো কবিতার মানে বা মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এমন কবি আসলে অল্পই।
অনুবাদে সে সব ধরা আরো কষ্ট। ফ্রস্টের কথামতে কবিতা যদি তাই হয়, যা অনুবাদে হারিয়ে যায়, তাহলে অনূদিত কবিতা বলতে যা আমরা পড়ি, তা নিশ্চিতভাবেই অরিজিনালের তুলনায় আবেগে-অর্থে বহুগুণে ফিকে, আর ভাষার কেরামতি তা থেকে অবধারিত ভাবেই হারায়। সুকুমার রায় যদি হয় অনুবাদের অযোগ্য, তাহলে ওয়ালকট বা হীনিও তো তাই। অনুবাদের পানি দিয়ে পাতলা করা দুধের আসল ঘন স্বাদ কখনোই পাওয়া যাবে না - কিন্তু তবুও, কিন্তু তবুও পড়ি, পড়ার টানে পড়ে যাই, কৌতূহলের বশে, চমকিত হবার অদম্য আকর্ষণে।
এর্নেস্তো কার্দেনাল অনুবাদে পড়ে কি হারালাম বলতে পারছি না, স্প্যানিশ যদিও অল্পস্বল্প রপ্ত আছে - তবে তার আবেগী গল্পময়তা থেকে পেলাম অনেক কিছুই, এতটুকু নিশ্চিত বলতে পারছি। নিকারাগুয়ার এই মহান কবি মারা গেছেন কয়েকদিন হলো মাত্র, অতিবৃদ্ধ বয়সে - গোটা শতাব্দীর সাক্ষী ছিলেন তিনি। গত ৭০ বছরের ল্যাটিন আমেরিকার রাজনৈতিক ডামাডোলের একেবারে অগ্রভাগে ছিলেন, নিকারাগুয়ার সফল বামপন্থী আন্দোলন সান্দিনিস্তা বিদ্রোহের শীর্ষ ইন্টেলেকচুয়াল ছিলেন, ছিলেন ক্যাথলিক পাদ্রী, ভ্যাটিকানের ডানপন্থী ভন্ড কার্ডিনালদের রক্তচক্ষু উপেক্ষা করে এই কার্দেনাল ফিরে গিয়েছিলেন যীশুর জীবনের শিক্ষার কাছে, ছিলেন লিবারেশন থিওলজির অন্যতম প্রবর্তক।
কিছু ইতিহাস। সত্তর দশকের শেষে মার্কিন তাবেদার সোমোজা'র স্বৈরাচারী শাসনকে লাথি মেরে ফেলে দিতে সক্ষম হয় ড্যানিয়েল ওর্তেগার নেতৃত্বে সান্দিনিস্তা বাহিনী। আরো কুড়ি বছর আগে কাস্ত্রো যেমন বাতিস্তাকে উৎখাত করেন, তেমনি নিকারাগুয়ার বিদ্রোহও চলেছিল বহু বছর, অসংখ্য ক্ষয়ক্ষতি, মৃতের সংখ্যা সরকারি হিসেবেই ৫০,০০০, হাতে গোনা মাত্র কয়েক মিলিয়ন মানুষের এই ক্ষুদ্র দেশে। আর নিষ্ঠুরতার পাল্লাও নিশ্চিতভাবেই ডানপন্থী আর্মি আর তাদের আজ্ঞাবহ মিলিশিয়া বাহিনীর দিকেই বেশি ভারী ছিল। তবুও ওর্তেগা ও তার দলবল জিতে যায়, দেশের সবচেয়ে সম্মানিত কবি ও বুদ্ধিজীবী এর্নেস্তো কার্দেনাল - একদা যিনি ছিলেন বন্দুক যোদ্ধা, অতঃপর পাদ্রী ও কলম যোদ্ধা - সেই কবি অংশ নেন নতুন সরকারের দেশগড়ার কাজে, সম্পদের সুষম বন্টনের প্রয়াসে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে। (ল্যাটিন আমেরিকার সবচেয়ে অগ্রগণ্য লেখকদের রাজনীতিতে অংশগ্রহণ নতুন কিছু নয় - পাবলো নেরুদা আর মারিও ভার্গাস ইয়োসা দুজনেই প্রেসিডেন্ট পদে লড়েছেন যেমন। আরো দূরে তাকালে সেনেগালের লেওপোল্ড সেঙঘর একাধারে ছিলেন আফ্রিকার অন্যতম সেরা কবি এবং দুই দশক সময় জুড়ে রাষ্ট্রনায়ক।)
*
তো যাই হোক... ডাইনাহ ওয়াশিংটন অনূদিত এই ত্রিশটি কবিতার সংকলন মোটামুটি কার্দেনালের সত্তর ও আশির দশকের প্রতিনিধিত্ব করে। (সত্তরের আগের কবিতার সংকলনও আছে ইংরেজিতে, প্রিং-মিল সাহেবের অনুবাদে।) প্রথম আধডজন কবিতা কেমন বিমূর্ত, দাগ কাটেনি তেমন - কিন্তু তারপরেই চলে আসে যুদ্ধের ফ্রন্টলাইন থেকে সরাসরি রিপোর্টাজ, আমাকে প্রচন্ড টানে বিপ্লবের অগ্নিকুন্ডের ভেতরে বসে লেখা এই কবিতাগুলো, কি তার কষ্ট কি তার আবেগ কি তার সাহস তিতিক্ষা আর প্রত্যয়। The Peasant Women of Cua, Barricade, Final Offensive - কবিতার নামেই ভেতরের স্বাদ কিছুটা পাওয়া যায় যেন। অতঃপর বহু আকাঙ্খিত বিজয়ের বেদনা আর বাঁধভাঙা উচ্ছাস প্রকাশ পায় Another Arrival, The Arrival of the Women of Cua, বা Free শীর্ষক কবিতাগুলোয়। কর্মযজ্ঞে জড়িয়ে যান কবি তার সতীর্থদের সাথে কাঁধ মিলিয়ে - Busy, A Minister's Reflections... আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি বিধায় দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়, এয়ারপোর্ট, হোটেল, এরোপ্লেন প্রায়শ তার ঠিকানা। আকাশ থেকে বা মাটি থেকেও দেখেন তার দেশকে, বৈশ্বিক বা মহাজাগতিক কনটেক্সটেও মিলিয়ে নেন মাঝেসাঝে - The Arrival, Lights, Midnight in Managua, Meditation in a DC-3। কবি যেন চিন্তামগ্ন রিফ্লেক্টিভ মেজাজে, ক্ষণে ক্ষণে স্মরণ করেন পুরোনো দিনের কথা, হারিয়ে যাওয়া মানুষদের - Remembering Suddenly, Elvis, Apparition in Hamburg...
তবে জরুরি কাজ তো আর থেমে থাকবে না, সান্দিনিস্তাদের দেশগড়ার কাজ চলছে। তারই হিসেব নিকেশ দেন Economic Report, Empty Shelves, আর The Price of Bras কবিতায়। আর কেউ কখনো পড়েছেন এমন কবিতা?
the economic has become poetic or rather, with the Revolution economics now is love.
পড়েননি নিশ্চিত! জীবজগৎকেও বাঁচানো তো জরুরি, পুঁজির স্বৈরাচারের দূষণে মরতে বসেছিল খোদ প্রকৃতি - New Ecology, The Turtles, The Parrots। ওদিকে মার্কিনদের ষড়যন্ত্র এক সেকেন্ডের জন্যে বসে নেই - রেগানের চক্রান্ত চলতে থাকবে The Black Folder এ, আর অভ্যন্তরীণ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জন্যে সমর্থন মিলবে মার্কিন কংগ্রেসের হঠকারিতা নিয়ে লেখা কবিতায়। কিন্তু যারা চলে গেছে, যারা মরে গেছে তাদের জন্যে তো কাজ করে যেতেই হবে, ভয়ে দমে যাওয়া যাবে না, থেমে যাওয়া যাবে না, আর সেই চিরকালের দায়বদ্ধতার কথা বলেন কার্দেনাল এই সংকলনের সর্বশেষ অসাধারণ কবিতায়।
you represent them they delegated you, the ones who died.
ল্যাটিন আমেরিকার আধুনিক ইতিহাস বলুন বা ল্যাটিন আমেরিকার কবিতা অথবা শীতল যুদ্ধের দামামা - এসবের কোন কিছুতে আগ্রহ থাকলে এই বই আপনার জন্যে।