বইটিকে উপন্যাস না বলে ছোট একটি কিশোর গল্প বলা যেতে পারে।
বইটি শুরু হয়েছে পাঁচজন কিশোরের নিজেদের মধ্যে গ্রীষ্মের ছুটি কিভাবে কাটানো হচ্ছে সেই আলাপচারিতার মধ্য দিয়ে।কিশোর পাঁচ জন হলো বাবু,আসিফ,ইস্তিয়াক,শামীম আর অপরজন হচ্ছে গল্পের বণর্নাকারী।তারা পরস্পরের বন্ধু। এইবার তারা এস এস সি পরীক্ষা দিয়েছে।এখনও তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি তাই তারা ছুটি কাটাচ্ছে। ছুটি কিভাবে কাটাবে এই বিষয় নিয়ে যদিও তারা পরীক্ষার আগেই পরিকল্পনা করেছিল কিন্তু পরিকল্পনা মতো কিছুই হয়নি। কেন পরিকল্পনা মতো তারা সব করতে পারেনা সে সব বিতর্কের মাঝেই উঠে আসে করিম স্যার এর কথা।করিম স্যারকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে। করিম স্যার যে কিনা একজন অসাধারণ শিক্ষক পরবর্তীতে তারই করুন পরিস্থিতি নিয়ে গল্পটি চলে।
যদিও প্রথমে মনে হতো পারে নিছক কিশোর একটি গল্প কিন্তু গল্পটিতে ফুটে উঠেছে আমাদের বতর্মান সমাজের বিভীষিকাময় দিকগুলো ধনীদের শোষণ, উৎপীড়ন,ক্ষমতার অপব্যবহার প্রভৃতি। এছাড়াও ভীরুতা, কাপুরষতা,সিদ্ধান্তহীনতা,স্বাথর্পরতা বিষয় গুলোও দেখতে পাই।
পরিশেষে বলতে হয় কিশোরদের চিন্তার খোরাক জোগাতে সাহায্য করবে বইটি