পুরনো ভূত:প্রশান্ত মহাসাগরে ছোট্ট মোটরবোটে ক্যামেরা নিয়ে এসেছে তিন গোয়েন্দা।উদ্দেশ্য ভালো ছবি তুলবে।ফান্ডে টাকা নেই তাদের,টাকা আয় করার জন্যে রবিনের বাবার পত্রিকায় দিতে সুন্দর ছবি লাগবে।ক্যানূ আর ইন্ডিয়ানদের খেলা শুরু হলে তার ছবি তুলতে লাগলো তিন গোয়েন্দা,এমন সময় তাদের মোটরবোটে আঘাত করলো একটা মোটরবোট, ফাঁকা।কিন্তু মোটরবোটে রয়েছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ!
একসময় তিন গোয়েন্দাদের কাছ থেকে ছবি গুলো ছিনিয়ে নিতে লোক লাগলো তাদের পিছোনে,অ্যাটাক পর্যন্ত করলো!কেন কি এমন থাকতে পারে ছবিগুলোতে যেগুলো পাওয়ার জন্য মরিয়ে হয়ে উঠেছে লোকগুলো?আর ভেসে আসা, রক্ত শুকিয়ে যাওয়া মোটরবোটেরইবা কানেকশান কি ছবিগুলোর সাথে?
জাদুচক্র:থালিয়া ম্যাকাফি একসময়কার জনপ্রিয় অভিনেত্রী।আগে যেমন তাক লাগানো সুন্দরী ছিলেন এখনো আছেন।একসময় যত ছবি করেছিলেন সবগুলোর নেগেটিভ কিনে নেন তিনি।একটা আত্মজীবনী মূলক বইয়ো লিখেছেন।সে পাণ্ডুলিপি যেদিন প্রকাশনীর কাছে নিয়ে এলেন তার সেক্রেটারি সেদিনই আগুন লাগলো প্রকাশনীতে।একই সাথে চুরি হলো তার সব সিনেমার নেগেটিভ গুলোও।জড়িয়ে পড়ল তিন গোয়েন্দা,তারা কি পুরাতন এই অভিনেত্রির প্রতিভার কথা সবাইকে জানিয়ে দিতে পারবে?পারলেও কীভাবে?
গাড়ির জাদুকর:বসন্তের সকালে যখন মুসা ইয়ার্ডে বসে তার গাড়ি মেরামত করছে তখন চকচকে একটা গাড়ি নিয়ে বেড়াতে আসে কিশোরের খালাতো ভাই নিক।সেই মুহূর্তেই পুলিশ ঢুকে অ্যারেস্ট করে নিককে,অভিযোগ দেয় চোরাই গাড়ি হিসাবে।নিকের কথা অনুযায়ী গাড়িটা একজন তার ভাইয়ের কাছে পৌছে দিতে বলেছে,কথাটার পেছনে যখন যুক্তি খুঁজে পেল তিন গোয়েন্দা তখন বুঝল নিক সত্যি কথাই বলছে।এবার নিককে নির্দোষ প্রমাণ করতে কাজে লেগে পড়ল তিন গোয়েন্দা।উদ্দেশ্য এইসব গাড়ি চোরদের ধরা।তারা কি পারবে নিককে নির্দোষ প্রমাণ করতে?
রকিব হাসান পর্যন্ত তিন গোয়েন্দা একেক্টা মাস্টারপিস,কিন্তু ১০০ ভলিউম পার হলেই যেন আগের তিন গোয়েন্দাকে আর পাওয়া যায় না।সেই হিসাবে এই বইটা পুরাই সোনা!
পড়ার আমন্ত্রণ রইল!