Jump to ratings and reviews
Rate this book

কৃষ্ণলামার গুম্ফা

Rate this book

127 pages, Hardcover

First published December 1, 2012

8 people are currently reading
220 people want to read

About the author

Himadri Kishore Dasgupta

96 books107 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (24%)
4 stars
18 (20%)
3 stars
36 (41%)
2 stars
8 (9%)
1 star
3 (3%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Tiyas.
473 reviews140 followers
November 29, 2021
হিমাদ্রিকিশোর দাশগুপ্তের লেখক হিসেবে সীমাবদ্ধতা আছে, সেটা আমি কখনো অদেখা করব না। কিন্তু বাংলা সাহিত্যে এই জমানার অ্যাডভেঞ্চার ঘরানার একমেবদ্বিতীয়ম নাম উনিই।

'কৃষ্ণলামার গুম্ফা' মেদহীন ঝরঝরে এক কিশোর পাঠ্য উপন্যাস। বৌদ্ধ ধর্মের ইতিহাস, গা ছমছমে রহস্য, সিকিম পাহাড়ের রোমাঞ্চকর পটভূমি, সব মিলিয়ে শীতের সন্ধ্যায় এক নাগাড়ে সাবাড় করে ফেলার মতন সহজপাচ্য সুখাদ্য।

পারলে পড়ে ফেলুন।
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,878 followers
May 7, 2013
I liked this compact adventure novel taking place in the mysterious & mystic backdrop of Tibetan Buddhism & Sikkim. At times the rough edges showed (considering the fact that this novel had been written long back), but it was an enjoyable & fast read.
Profile Image for Madhurima Nayek.
361 reviews135 followers
April 3, 2020
সিকিম হিমালয়ের পটভূমিতে রচিত খুব সুন্দর একটি কিশোর উপন্যাস।কিশোরদের জন্য লেখা হলেও বড়দেরও পড়তে খারাপ লাগবে না। সহজ সরল লেখা, খুব দ্রুত পড়া হয়ে যায়।এখানে বৌদ্ধদের ধর্মদর্শন তুলে ধরা হয়েছে। হিমাদ্রী কিশোরের অ্যাডভেঞ্চার সিরিজ পড়ার পর তো উনি আমার ফেভারিট হয়ে গিয়েছেন। ওনার বই দেখলে আমি থাকতে পারি না,মন ছট পট করে পড়ার জন্য।

বৌদ্ধ শিল্পকলা নিয়ে গবেষণারত নীলাঞ্জন গ্যাংটক যান তার গবেষণার জন্য আর এবার তার সঙ্গী হয় ছোট্ট শুভম ( বয়স প্রায় ১০)।গ্যাংটকে যাওয়ার পর থেকেই শুভম বলছিল তাকে একটা বৌদ্ধদের জপযন্ত্র কিনে দেবার জন্য। সেখানে গিয়ে তারা রুমটেক মনাস্ট্রি, ফুদুং মনাষ্ট্রি ঘুরে দেখে, আর ঘটনা চক্রে তাদের হাতে আসে রূপার তৈরি একটি জপযন্ত্র। যেটা আসলে বিশেষ একটি জপযন্ত্র, যা সোঙচেন বংশের উত্তরাধিকারীর প্রাপ্য। অন্যদিকে এনচে মনাস্ট্রি দেখার সময় এক লামার দর্শন পায়। তার নাম কৃষ্ণলামা। যিনি তাদের আমন্ত্রণ জানায় তাঁর গুম্ফায় ছাম উৎসবে যাওয়ার জন্য।যদিও শোনা যায় এই কৃষ্ণলামা সুবিধের লোক নয়। নীলাঞ্জনরা কৃষ্ণলামার কথামত তাঁর গুম্ফায় যায়। কিন্তু শেষপর্যন্ত কি তারা ফিরে আসতে পারে? কেনই বা কৃষ্ণলামা অচেনা একজনকে তার গুম্ফায় আমন্ত্রণ জানায় ? কি তাঁর আসল উদ্দেশ্য ??
Profile Image for Sayf.
63 reviews4 followers
February 8, 2019
বাচ্চাদের জন্য বেশ ভাল লেখা ।
Profile Image for Aritra De.
66 reviews7 followers
May 16, 2023
মোটামুটি লেগেছে। তবে কিশোর এডভেঞ্চার গল্প লেখায় লেখকের পারদর্শীতা আছে সেটা বলতেই হবে।
Profile Image for musarboijatra  .
293 reviews381 followers
November 18, 2025
স্বল্প পরিসরে এত চমৎকার এডভেঞ্চারাস কিশোর উপন্যাস, এটা তো সক্কলের পড়ার উপযোগী এবং পড়ে দেখা উচিৎ!
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.