Jump to ratings and reviews
Rate this book

ঠিকানা ভারতবর্ষ

Rate this book
পসার জমবে কি জমবে না এই দ্বিধায় এবং শাশুড়ির উৎসাহে দিশা চাকরি নিল। জীবনের প্রথম চাকরিতে এখন একজন ডাক্তারকে অবশ্যই গ্রামে যেতে হয়। সেই গ্রামে বাসস্থান ও আহারের সামান্য সুযোগ-সুবিধে না থাকলেও তাকে যেতে হবে। চাকরি নেওয়ার পর দিশা এই জীবনকে মেনে নিয়েছে। অস্বীকার করতে পারেনি। অথচ যে-গ্রামীণ প্রাইমারি হেলথ সেন্টারে সে আছে সেখানে চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা শূন্য। নানা অসুবিধের মধ্যেও দিশা গ্রামের মানুষদের পাশে থাকতে চায়। শুধু মাঝে মাঝে তার সমস্ত আবেগ চোখের জল হয়ে ভেতর থেকে বেরিয়ে আসে সূর্যের জন্য। সূর্য ওর স্বামী। সেও ডাক্তার। নিজের ব্যস্ত পসার ছেড়ে দিশার কাছে সূর্য মাসে অন্তত একবার আসতে চেষ্টা করে। একদিন রাত্রে দিশার হেলথ সেন্টারে এল একটি গুলিবিদ্ধ ছেলে। পরিচয়হীন এই ছেলেটির পা থেকে, ফোঁড়া কাটার ছুরি দিয়ে প্রায় আদিম পদ্ধতিতে দিশা বের করে আনল বুলেটের অহংকার। কিন্তু কী নাম ছেলেটির? রক্তাক্ত ছেলেটি নিয়ে এসেছিল আর একটি তরুণ। সে উত্তর দিল, ‘ওর নাম স্বাধীনতা সৈনিক, ঠিকানা ভারতবর্ষ।’ এই একটি রহস্যময় ঘটনার পরপরই দিশা যেন জড়িয়ে গেল এক দূরবিস্তারী জালে। উগ্রপন্থী, পুলিশ, স্কুলশিক্ষিকা সুচেতনা, যশোমতী আর অসুস্থ রোগগ্রস্ত অজস্র গ্রাম্য মানুষ—দিশার চারপাশে তৈরি করল এক-একটি ঘটনার বলয়। নিজের মধ্যে আর একটা দিশাকে আবিষ্কার করল সে। একই সঙ্গে আবিষ্কার করল ভারতবর্ষকে। কিন্তু কীভাবে? তারই টানটান উত্তর এই উপন্যাসে।

160 pages, Hardcover

Published January 1, 2000

Loading...
Loading...

About the author

Samaresh Majumdar

347 books725 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (15%)
4 stars
16 (36%)
3 stars
15 (34%)
2 stars
6 (13%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
52 reviews9 followers
February 7, 2017
let's do it.

updated on 28.01.2017 : Not bad. Read better works by this writer.
Profile Image for Nafisa Anjum.
226 reviews11 followers
November 9, 2023
The book is extremely underrated. I personally liked this book a lot. Starting from the plot, the theme, the relationship between Disha and Surjo. I loved the way Disha's in-laws especially her mother-in-law supported her.
Displaying 1 - 2 of 2 reviews