Jump to ratings and reviews
Rate this book

এডমন্টনের দিনগুলিঃ অ্যা মোটিভেশনাল জার্নি

Rate this book
আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে মাস্টার্সের পড়াশোনা শুরু করলেও শেষ করতে পারিনি। নতুন পরিবেশের চ্যালেঞ্জ, শারীরিক-মানসিক অসুস্থতা, তীব্র মানসিক আঘাত, কঠোর আবহাওয়া, নিজের অযত্ন, পড়াশোনায় অমনোযোগ- সবকিছু মিলিয়ে আর পারিনি। পূর্বে এই ঘটনাগুলোকে জীবনের ব্যর্থতার অধ্যায় মনে করলেও এখন মনে-প্রাণে বিশ্বাস করি, এই ব্যর্থতাই আমাকে পরবর্তী জীবনে সাফল্যের সিঁড়ি খুঁজে পেতে সহায়তা করেছে। তাই অত্যন্ত গর্বের সাথে এডমন্টনের দিনগুলোর কথা স্মরণ করে এই বইটি লেখা।

80 pages, Hardcover

First published February 1, 2023

2 people want to read

About the author

জন্ম বাংলাদেশে। এস ও এস হারম্যান মেইনার কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফলিত পরিসংখ্যান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর কিছুদিন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে কাজ করেন। ২০১২ সালে কানাডায় উচ্চ শিক্ষার্থে পাড়ি জমান। ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান-এর প্রাণ পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে পরবর্তীতে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি শুরু করেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দেশী-বিদেশী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে গবেষণায় কর্মরত আছেন।

ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, একজন কন্যা, একজন ভগ্নী, একজন জীবনসঙ্গী, একজন সহকর্মী এবং একজন বন্ধু। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি লেখালেখি, বই পড়া, ছবি আঁকা, গান গাওয়া, বাগান করা ও ভ্রমণ- এই নিয়েই সময় কাটান।

Rifat was born and raised in Bangladesh. She went to SOS Hermann Gmeiner College for her primary, secondary and higher secondary education. She finished her BS and MS in Applied Statistics from the University of Dhaka, Bangladesh. She moved to Canada in 2012 for higher studies. Rifat completed her MSc in Biostatistics from the University of Saskatchewan and started her PhD in Computer Science at the same university in Canada. Besides her full-time studies, Rifat has been working with different governmental and non-governmental organizations for her research work.

Rifat is a loving daughter, a sister, a life-partner, a colleague, and a friend. Besides her studies and research work, she enjoys writing, reading books, painting, singing, gardening and traveling.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (87%)
4 stars
1 (12%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
1 review1 follower
February 16, 2023
মোটামুটি এক বসাতেই বইটি শেষ করেছি।



লেখক তার জীবনের খুব গুরুত্বপূর্ন একটা পর্যায়ের বর্ননা করেছেন এই বইয়ে। ভয়াবহ ঘটনার বর্ননা করেছেন খুব সাবলীল ভাবে। আবার জীবনের ওই পর্যায়ের বর্ননা করতে যেয়ে কখনো কখনো চলে গেছেন আরো পিছনে - লিখেছেন অন্যকোন সিরিয়াস ইস্যু।



যে অংশটি বিশেষভাবে ভালো লেগেছে তা হচ্ছে বাবা এবং মেয়ের আবেগ অনুভূতির ডিলেমার দ্বন্দ্ব। এখানে লেখক আরো কিছুটা সময় দিতে পারতো। দারুণভাবে টেনে এনে হঠাত ছেড়ে দিয়েছেন। আমি আশা করেছিলাম আরো বিস্তারিত।



লিখেছেন মা-মেয়ের আবেগের সম্পর্কের গল্প। আবেগের প্রকাশ কম কিন্তু গভীরতা অনেক।



লেখক কোথাও লিখেছেন জীবনের প্রতি তাঁর ভিউ। এইটা প্রচ্ছন্ন ছিল বইয়ে। তবে মনোযোগ দিয়ে পড়লে ধরতে পারবেন।



মোটকথা বইটি আপনাকে শিখাবে কিভাবে গড়াতে গড়াতেও আগানো যায়।
Profile Image for Fahmida Yeasmin.
32 reviews3 followers
February 13, 2023
লেখিকার জীবনের সুন্দর একটা স্বপ্নের যাত্রা এবং মাঝ পথে সেই স্বপ্ন প্রায় ব্যার্থ হতে চলার একটা কঠিন সময় নিয়ে এই বই। ঝরঝরে লেখনিতে, কখনো সিরিয়াস, কখনো হাল্কা চালে নিজের জীবনের স্বপ্ন পূরনের ধাপ গুলো এবং সেই সাথে তা ভেংগে যাওয়ার উপক্রম হবার চরম হতাশা পূর্ণ সময়ের বর্ণনা দিয়েছেন, নিজের ব্যর্থতার কথা বলতে সবাই পারে না, যারা পারেন তারা সাহসী। যারা বিদেশে পড়তে যেতে চান, বা পড়তে এসে খাবি খাচ্ছেন, ব্যার্থ হচ্ছেন তাদের জন্য অবশ্য পাঠ্য বই।
এক্টাই কম্পলেইন, প্রথম দুই চ্যাপ্টার আরো একটু প্রাণবন্ত করা যেতো।
Profile Image for Taslima Sunna.
1 review1 follower
February 15, 2023

বইটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলব এটি আমাকে এতটাই আবেগপ্রবণ করেছিল যে অনেক লাইন পড়ে হু হু করে কেঁদেছি। আপু নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে খুব খুলাখুলি আলোচনা করেছেন যা বিদেশ জীবনের বাস্তবতা ফুটে তুলেছে। আমাদের দেশ থেকে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন দেশে হায়ার স্টাডির উদ্দেশ্যে পাড়ি জমায়। তাদের সবার থাকে বুকভরা আশা আর সেই সাথে চলতে থাকে বিদেশ জীবনের সাথে মানিয়ে নেওয়ার সংগ্রাম।
আপুর বই পড়ার সময় প্রতিটা মূহুর্তে নিজেকে রিলেট করতে পারছিলাম ফিলিংস গুলার সাথে। বিশেষ করে আপুর মাস্টার্সের ফান্ডিং এর অনিশ্চয়তা, সবগুলো সাবজেক্ট এ ফেইল করা এবং জীবনের চরম কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে একটা মেয়ে কিভাবে নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারে তা ছিল অনেক বেশি প্রেরণাদায়ক।
দেশের যে স্টুডেন্টরা বাইরে স্টাডির জন্য আসতে চায় তারা আপুর বই থেকে অনেক উপকৃত হবে কারণ উনি উনার নিজের সফলতা এবং ব্যার্থতা দুইটাই আলোচনা করেছেন যা সচেতন পাঠকমহল নিজের লাইফে কাজে লাগাতে পারবে।
আমার কাছে গল্প উপন্যাসের চেয়ে বাস্তব জীবনের গল্পগুলোই বেশি ভালো লাগে কারণ এগুলো পড়ে কেউ সুখের ছোয়ায় ভাসবে না ঠিক কিন্তু বাস্তবতার জন্য নিজেকে অগ্রিম প্রস্তুত করতে পারবে। এর ফলে যখন নিজের জীবনে কঠিন কোন অধ্যায় আসে তখন সেগুলো থেকে প্রেরণা পায়।
অসংখ্য ধন্যবাদ জানাতে চাই লেখিকাকে এতো সাধাসিধা ভাবে নিজেকে প্রেজেন্ট করে অন্যকে অনুপ্রেরিত করার জন্য।
Profile Image for Al Faisal Kanon.
152 reviews1 follower
October 31, 2024
লেখিকা ঢাবি থেকে অনার্স-মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভর্তি হন কানাডার এডমন্ট শহরের ইউনিভার্সিটি অব আলবার্টা তে। সেখানের অভিজ্ঞতাকেই তুলে ধরেছেন এই বইতে। নতুন একটা দেশে একা একা গিয়ে মানিয়ে নেয়া, বিভিন্ন চ্যালেঞ্জগুলো মুখোমুখি হওয়া, অর্থকষ্টসহ নানান সংগ্রাম করে ঠিকে থাকবার স্মৃতিগুলো শেয়ার করেছেন লেখাতে। উন্নত দেশ আর সেখানের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিবাচক নানা দিক-ও চোখে পরেছে। এর বাইরে বিদেশ যাত্রার আগের IELTS প্রস্তুতি, ট্রাভেল এজেন্টদের প্রতারণা থেকে বেঁচে যাওয়ার কথাও উঠে এসেছে।

বই থেকে পাওয়া কিছু উক্তিঃ

★ He who strives, never perishes...

★ আসলে উচ্চশিক্ষার্থে পাড়ি দেয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে নিজে নিজে তথ্য খুঁজে বের করা।

★ একটা কথা আছে যে, টাকা পয়সার লেনদেন এবং বিয়ের কথাবার্তার আগে ১৪ পুরুষের খোঁজ নেয়া উচিত- গুরুজনরা কেন একথা বলেন সেদিন বুঝলাম।

★ তোমার জীবনটা সামনে অনেক সুন্দর হবে, তুমি যা কল্পনা করতে পারছ না। তোমার এই জীবনে যত সমস্যা আছে, তা আর থাকবে না, কারণ তোমার জীবনের গল্প আর কদিন বাদেই বদলে যাবে।

★ আসলে আমাদের দক্ষ হতে হবে। দক্ষ হলে বাঙালিদের ঘরে ঘরে বিদেশ থেকে এজেন্ট পাঠাবে তাদের দেশে গিয়ে কাজ করার জন্য। এইসব সুন্দর দেশে কাড়ি কাড়ি টাকা আছে, অনেক সুন্দর কাজ আছে, কিন্তু কাজ করার লোক নেই।

★ এখন বুঝি কেন মানুষ বলে 'সারা পৃথিবী আমার'। আবার জন্মালে আমি পাখি হতে চাই না, মানুষ-ই হতে চাই। মানুষ হয়েও আকাশে পাখির চাইতে বড়ো ডানা মেলে উড়াল দেয়া যায়।

ভালোই লাগল। বিষয়বস্তুর আধিক্য, তাত্ত্বিক কথাবার্তা কম। একেবারেই সাধারণ একজন মানুষ তার ভাষায় তার জীবনের কথাগুলো বলেছেন। ব্যক্তিগত আবেগ - অনুযোগগুলোর উপস্থিতি আলাদা মাত্রা দিয়েছে। তবে সবকিছুর চাইতে বেশী দাগ কেটেছে দেশ ছাড়ার পরের পরিবার-দেশের জন্য অনুভব করা বেদনার সুরটা। নিজের দেশের প্রতি ভালোবাসাটা তখন-ই বোধহয় মানুষ বুঝতে পারে। লেখিকা তার মা-কে উদ্দেশ্য করে লেখা একটা চিঠি বইতে সংযুক্ত করবছেন। চিঠিটা পড়ে কান্না-ই করে ফেললাম। এতো সুন্দর, আবার একই সাথে এতো মন খারাপ করা!

বইটা পড়তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি...
1 review
February 16, 2023
বইটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলব এটি আমাকে এতটাই আবেগপ্রবণ করেছিল যে অনেক লাইন পড়ে হু হু করে কেঁদেছি। লেখিকা নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে খুব খুলাখুলি আলোচনা করেছেন যা বিদেশ জীবনের বাস্তবতা ফুটে তুলেছে। আমাদের দেশ থেকে প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন দেশে হায়ার স্টাডির উদ্দেশ্যে পাড়ি জমায়। তাদের সবার থাকে বুকভরা আশা আর সেই সাথে চলতে থাকে বিদেশ জীবনের সাথে মানিয়ে নেওয়ার সংগ্রাম।
এই বই পড়ার সময় প্রতিটা মূহুর্তে নিজেকে রিলেট করতে পারছিলাম ফিলিংস গুলার সাথে। বিশেষ করে মাস্টার্সের ফান্ডিং এর অনিশ্চয়তা, সবগুলো সাবজেক্ট এ ফেইল করা এবং জীবনের চরম কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে একটা মেয়ে কিভাবে নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারে তা ছিল অনেক বেশি প্রেরণাদায়ক।
দেশের যে স্টুডেন্টরা বাইরে স্টাডির জন্য আসতে চায় তারা এই বই থেকে অনেক উপকৃত হবে কারণ উনি উনার নিজ���র সফলতা এবং ব্যার্থতা দুইটাই আলোচনা করেছেন যা সচেতন পাঠকমহল নিজের লাইফে কাজে লাগাতে পারবে।
আমার কাছে গল্প উপন্যাসের চেয়ে বাস্তব জীবনের গল্পগুলোই বেশি ভালো লাগে কারণ এগুলো পড়ে কেউ সুখের ছোয়ায় ভাসবে না ঠিক কিন্তু বাস্তবতার জন্য নিজেকে অগ্রিম প্রস্তুত করতে পারবে। এর ফলে যখন নিজের জীবনে কঠিন কোন অধ্যায় আসে তখন সেগুলো থেকে প্রেরণা পায়। সত্যি বলতে মানুষের ফিলিংস একই এবং হাজার বছর ধরে মানুষ একই ধারায় বেদনা ও আনন্দ পেয়ে যাচ্ছে শুধু প্রেক্ষাপট টা ভিন্ন হয়।
অসংখ্য ধন্যবাদ জানাতে চাই লেখিকাকে এতো সাধাসিধা ভাবে নিজেকে প্রেজেন্ট করে অন্যকে অনুপ্রেরিত করার জন্য।
1 review
February 22, 2023
বইটি পড়ে শেষ করলাম। এটাকে ঠিক থ্রিলার নাকি মেটিভেশনাল স্পিচ সমগ্র বলবো বুঝতে পারছিনা। একটা মেয়ে একা বিদেশ বিভুঁইয়ে পড়তে আসা আবার ফান্ডিং ক্যান্সেল হবার পর পুনরায় ঘুরে দাঁড়ানো , এ যেন রুপকথাকে হার মানায়। একদিকে বইয়ের প্রতিটা পাতা পড়ছি অন্য দিকে বারবার নিজের বাবা মার চেহারাটা সামনে ভেসে আসায় দু চোখ দিয়ে অজরে বর্ষণ হচ্ছে। যারা বিদেশে পড়তে আসতে চান এটা তাদের জন্য অবশ্যই পড়া উচিত। ছোট্র এই বইটি যেন একটি পূর্ণাঙ্গ প্যাকেজ।
Profile Image for Mourin Barua.
1 review1 follower
March 24, 2023

This book is very practical, particularly for international students who are interested in seeking higher education abroad. I greatly appreciate the way in which Ms. Rifat articulated her views. About the writing, it is flawless, concise, and clear. I highly advise everyone to get this book and start preparing for how to effectively survive abroad.

Wish you good luck Ms. Rifat Zahan!
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.