Jump to ratings and reviews
Rate this book

From Purdah to Parliament

Rate this book
Born before the last vestige of Mughal civilization had quite disappeared from the subcontinent, Shaista Suhrawardy Ikramullah spent her childhood in the heyday of British Imperialism and the early years of her youth coincided with the period when the struggle for Independence was gathering
momentum. She was one of the few Muslim women to take part in the Pakistan Movement and witness the liquidation of an Empire and the heralding of a new state--Pakistan. The book takes up from where the 1963 edition ended. This new edition covers her life as an Assembly member, UN delegate (1948 and
1956), and Ambassador to Morocco (1964--67).

272 pages, Hardcover

First published May 1, 1998

Loading...
Loading...

About the author

Shaista Suhrawardy Ikramullah

11 books3 followers
Shaista Suhrawardy Ikramullah was born in 1915 and educated in Calcutta, India, and London, where she received a PhD at the University of London. She was one of the few Muslim women to take part in the Pakistan Movement and one of the first female members of Pakistan’s Constituent-cum-Legislative Assembly. Begum Ikramullah also served Pakistan as a delegate to various international conferences and as Ambassador to Morocco.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (18%)
4 stars
16 (48%)
3 stars
9 (27%)
2 stars
2 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Shadin Pranto.
1,497 reviews585 followers
November 28, 2021
' From Purdah To Parliament' বইয়ের নাম শুনেছিলাম ফাহাম আবদুস সালামের মুখে। তখন থেকেই পড়ার ইচ্ছে। কিন্তু দুর্লভ এই বইটি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে পেলাম এবং সুলিখিত গদ্য লেখা স্মৃতিকথা একটানা পড়ে ফেললাম।

শায়েস্তা একরামুল্লাহর এতগুলো পরিচয় যে ঠিক কোন পরিচয় দিলে যথাযথ হবে তা বোধগম্য হচ্ছে না। তিনি বাঙালি মুসলমান নারীদের মধ্যে প্রথম ডক্টরেটধারী, পাকিস্তানের প্রথম গণপরিষদের মাত্র দুইজন নারী সদস্যদের একজন, জাতিসংঘে প্রতিনিধিত্বকারী পাকিস্তানের প্রথম নারী প্রতিনিধি এবং মরক্কের রাষ্ট্রদূত।

আরও কিছু পরিচয় বেগম শায়েস্তা একরামুল্লার রয়েছে। তিনি মায়ের দিক থেকে নওয়াব আবদুল লতিফের প্রপৌত্রী এবং পিতার দিকে থেকে ওবায়দুল্লাহ আল ওবায়দীর নাতনি। তার পিতা স্যার হাসান সোহরাওয়ার্দী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য। মামাতো ভাই হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তার স্বামী আইসিএস কর্মকর্তা পাকিস্তানের প্রথম পররাষ্ট্রসচিব মোহাম্মদ একরামুল্লাহ। মোটকথা শতভাগ বনেদিয়ানার দৃষ্টান্ত শায়েস্তা একরামুল্লাহ।

বেগম একরামুল্লাহর মা নওয়াব আবদুল লতিফের নাতনি। তিনি তার মায়ের কাছ থেকে শোনা ও নিজের দেখা নওয়াববাড়ির আভিজাত্যের ও বনেদিয়ানার স্মৃতিচারণ করেছেন। ভীষণ সুখপাঠ্য সেইসব কথা ও কাহিনি। তার বয়ান থেকে তৎকালীন বনেদি মুসলমান পরিবারগুলোর পারিবারিক ও সামাজিক প্রথা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

শায়েস্তা একরামুল্লার বাবা আবদুল্লাহ সোহরাওয়ার্দী 'সেলফ মেইড ম্যান'। ঢাকা মাদরাসার প্রিন্সিপাল ওবায়দুল্লাহ ওবায়দী অল্প বয়সেই মারা যান। তার স্ত্রী কীভাবে নিজের প্রত্যেকটি সন্তানকে সুশিক্ষিত করেছিলেন সেই সংগ্রামের ছিটেফোঁটা আখ্যান শায়েস্তা একরামুল্লাহ শুনিয়েছেন।
আবদুল্লাহ সোহরাওয়ার্দী বিলেতিকেতার মানুষ ছিলেন। তাই যখনও মুসলমান পরিবারে কন্যাশিশুর প্রাতিষ্ঠানিক পড়াশোনার চল হয়নি তখন শায়েস্তা একরামুল্লাহকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

শহীদ সোহরাওয়ার্দীর পিতা স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কথা স্মরণ করেছেন শায়েস্তা একরামুল্লাহ।

আইসিএস কর্মকর্তা মোহাম্মদ একরামুল্লাহ সাথে বিয়ে হয় শায়েস্তা একরামুল্লার। চলে আছেন স্বামীর কর্মস্থল দিল্লিতে। ততদিনে শায়েস্তা একরামুল্লাহর বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য হয়েছেন, পেয়েছেন নাইটহুড।

দিল্লির এসে পিতার সাথে প্রথমবারের মতো দেখা করতে যান জিন্নার সাথে। সেই ঘটনার স্মৃতিচারণ অত্যন্ত আনন্দের সাথে করেছেন। জিন্নার সাথে পরিচয়ে শায়েস্তা একরামুল্লার জীবনের গতিপথ বদলে গেল। ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেলেন মুসলিম লীগের রাজনীতির সাথে।

দিল্লির লীগের প্রচার-প্রচারণা‌য় প্রথমদিকের দিনগুলির কথা লিখতে গিয়ে জিন্নাপত্নীর আন্তরিকতা ও দলের প্রতি নিষ্ঠার কথা লিখেছেন। কংগ্রেস নেতাদের মধ্যে আসফ আলি ও সরোজিনী নাইডুর সাথে সখ্যতা তৈরি হয়েছিল তার।

ফজলুল হক ও জিন্নার দ্বন্দ্বে শায়েস্তা একরামুল্লাহ জিন্নাকে সমর্থন দিয়েছেন। মোটকথা, জিন্না ছিল বেগম শায়েস্তা একরামুল্লার আদর্শ। '৪৬ সালের নির্বাচনে বাংলায় মুসলিম লীগের ভূমিধস জয়ের কৃতিত্ব দিয়েছেন তার ভাই শহীদ সোহরাওয়ার্দীকে। নিতান্তই 'ভুলে গেছেন' আবুল হাশিম সাহেবের কথা।

জিন্না সাহেব কত মহান নেতা ছিলেন তা বোঝাতে বেশকিছু ঘটনা উল্লেখ করেছেন শায়েস্তা একরামুল্লাহ। সেইসব ঘটনা আমাকে কেন যেন স্পর্শ করেনি। কৃত্রিম মনে হচ্ছিল।

পাকিস্তান সৃষ্টির পর স্বামী একরামুল্লাহর সাথে করাচি চলে আসেন তিনি। পাকিস্তানের গণপরিষদে পূর্ববঙ্গ থেকে একমাত্র নারী মনোনীত হন শায়েস্তা একরামুল্লাহ।

গণপরিষদে সংবিধান প্রণয়ন নিয়ে লীগের নেতাদের গড়িমসির কারণে পাকিস্তানের গণতন্ত্র ধ্বংসের দিকে গিয়েছে বলে মনে করেন শায়েস্তা একরামুল্লাহ। সংবিধানে 'ইসলাম ও মুসলমান বিরোধী কোনো নীতি প্রণয়ন করা যাবে না' - এই বিধান সংশোধনের তীব্র বিরোধিতা করেন শায়েস্তা একরামুল্লাহ। তার যুক্তি ছিল যেদেশের শতকরা ৮৫ ভাগ মানুষ মুসলমান সেইদেশে ইসলামবিরোধী আইন কোনোভাবেই পাস করা সম্ভব হবে না। তাই এমন সাম্প্রদায়িক বিধান যুক্ত করা অর্থহীন। তখন লীগের দলীয় সভায় নুরুল আমিন শায়েস্তা একরামুল্লাহকে বলেন, পূর্ববঙ্গে কিছুদিন পর নির্বাচন। সেই নির্বাচন জয়ী হতে সংবিধানে এত বিধান প্রণয়ন করা হচ্ছে!

দুই পাকিস্তানের বৈষম্য কমাতে বছরে অন্তত একবার সংসদ অধিবেশন পূর্ব পাকিস্তানে, বহুবিবাহে কঠোরতা এবং বিবাহবিচ্ছেদ করলে স্বামী যেন স্ত্রীকে যথাযথ খোরপোশ দেয় সেই বিধান আরোপের পক্ষে গণপরিষদে অবস্থান নিয়েছিলেন শায়েস্তা একরামুল্লাহ। কিন্তু লীগের নেতৃবৃন্দ এসব 'বিপ্লবী' কর্মকাণ্ড সমর্থন করেননি। লিয়াকত আলি খান, নুরুল আমিনসহ অনেকেই প্রকাশ্যে তার সমালোচনা করে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তখন ক্ষোভে দল থেকে পদত্যাগ করেন। তবে, গণপরিষদের পদ ত্যাগ করেননি।

খাজা নাজিমুদ্দীন শায়েস্তা একরামুল্লাহর আত্মীয়। তাই নাজিমুদ্দীনের অযোগ্যতা তিনি দেখতে পাননি। গোলাম মোহাম্মদ কর্তৃক গণপরিষদ ভেঙে দেওয়ার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্পিকার মৌলভী তমিজউদ্দিন খান সিন্ধুর আদালতে মামলা করেন। সিন্ধুর বিচারক কন্সটাইন ও উচ্চআদালতের বিচারপতি কর্নেলিয়াস নামের দুই খ্রিস্টান মুসলমানদের দেশ পাকিস্তানের গণতন্ত্রকে রক্ষা করতে এগিয়ে এলেও প্রধান বিচারপতি মুনিরের সিদ্ধান্তের জন্য পাকিস্তানের গণতন্ত্র বিকশিত হওয়ার সর্বশেষ সুযোগ নষ্ট হয় বলে দাবি করেছেন শায়েস্তা একরামুল্লাহ।

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী ফিরোজ খান নূনের অনুপস্থিততে প্রতিনিধিত্ব করেন শায়েস্তা একরামুল্লাহ। একজন নারীকে দলপ্রধান মানতে পুরুষ সহকর্মীদের বিতৃষ্ণা ভুলতে পারেননি বেগম একরামুল্লাহ। তিনি বক্তব্য রাখেন কাশ্মির ইস্যুতে। সেই অধিবেশনেই কৃষ্ণমেনন জাতিসংঘ তার ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন।

আইয়ুবের আমলে মরক্কোতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। মরক্কো কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে। কিন্তু মৌরতানিকে স্বীকৃতি দেওয়ার আগে বন্ধুরাষ্ট্র মরক্কের কথা বেমালুম ভুলে যায় পাকিস্তান। এমনকি রাষ্ট্রদূত বেগম একরামুল্লাহও কিছু জানতেন না। তখন মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায় বেগম একরামুল্লাহকে। নিজ দেশের সরকারের এহেন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের কোনো ব্যাখা রাষ্ট্রদূত খুঁজে পাননি।

বেগম একরামুল্লাহর লেখা গতিময়। কোনো মেদ নেই। পড়তে বেশ লাগে। কিন্তু তার রাজনৈতিক মতবাদ অনেকটাই অপরিচ্ছন্ন ও একচোখামিতে ভরা। সেই পক্ষপাতিত্বকে সহ্য করতে পারলে পড়তে পারেন।

স্মরণযোগ্য: এই বইয়ের ভূমিকা লিখেছেন খাজা নাজিমুদ্দীন।
Profile Image for Fahad Amin.
246 reviews10 followers
February 11, 2026
বইটার নাম প্রথম জ���নেছি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে লেখা এক বই থেকে। তখন থেকে বইটা পড়ার আগ্রহ জন্মায়। পরে অন্তর্জাল ঘেঁটে পিডিএফ কপি পেয়ে পড়া শুরু করলাম।

শায়েস্তা ইকরামুল্লাহ্ বেশ বনেদি পরিবারে জন্মেছিলেন। তিনি পিতা ও মাতা উভয় দিক থেকেই বেশ উচ্চবংশীয় উত্তরসূরি ছিলেন। তাঁর নানা ছিলেন নবাব আব্দুল লতিফের বংশধর। তাঁর পিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য ছিলেন, যিনি কি-না পরবর্তীতে নাইটহুড পান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন তাঁর আপন মামাতো ভাই। আবার তাঁর স্বামী ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। সোহরাওয়ার্দী পরিবারের অনেক কিছুই তাঁর লেখনিতে উঠে এসেছে।

কট্টর মুসলমান পরিবারে জন্মালেও তাঁর পিতা বেশ প্রগতিশীল চিন্তার অধিকারী ছিলেন। তিনি পরিবারের অমতে গিয়ে নিজের মেয়েকে স্কুলে ভর্তি করিয়াছিলেন। পরবর্তীতে তিনি ডক্টরেট ডিগ্রি পর্যন্ত অর্জন করেছিলেন।

পাকিস্তান আন্দোলনে যে সকল গুটিকয়েক নারী প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তাঁর মধ্যে শায়েস্তা ইকরামুল্লাহ্ অন্যতম। বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তাঁর। ব্রিটিশ আমলেই তিনি মুসলিম লীগ কর্তৃক সাংবিধানিক পরিষদের সদস্য মনোনীত হন। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরপরই তিনি রিফিউজিদের পুনর্বাসনে সক্রিয়তার সাথে অংশগ্রহণ করেন। এছাড়াও পরবর্তীতে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্বে অংশগ্রহণ করেন। এছাড়া কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের বিশেষ অধিবেশনে তিনি অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি মরক্কোতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পাকিস্তানের সংবিধান প্রনয়নে কালক্ষেপণ করাকে তিনি ভালো চোখে দেখেননি। এছাড়াও পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরপরই রাষ্ট্র প্রধানের ক্ষমতা দখল নিয়ে তিনি সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। তবে তিনি খাজা নাজিমুদ্দিনের তেমন কোনো ভুল পাননি! এছাড়াও আলোচিত ডাইরেক্ট অ্যাকশন ডে তে কলকাতায় যে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল, সেটার দায় তিনি সরাসরি হিন্দুদের ওপর চাপিয়েছেন।

তিনি ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ্ র গুণমুগ্ধ ভক্ত। মূলতঃ তাঁর প্রভাবে তিনি সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। আজন্ম তাঁর এ মুগ্ধতা বজায় ছিল। এছাড়াও তিনি সে সময়টাতে মুসলিম বনেদি পরিবারগুলোর রীতিনীতি নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করেছেন বইয়ে।

সে সময়টার ঘটনাগুলো তিনি বেশ প্রাঞ্জলতার সাথে তুলে ধরেছেন। পড়ে বেশ ভালো লাগলো।
1 review
April 21, 2021
বাংলার বিদুষী
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মামা লে. ক. ডা. হাসান সোহরাওয়ার্দী ছিলেন সেই আমলে ইংল্যান্ড থেকে এফআরসিএস করে আসা ডাক্তার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হন। তাঁর মেয়ে বেগম শায়েস্তা সহোরাওয়ার্দী ইকরামুল্লাহ। শায়েস্তা বেগমের মা ছিলেন ঢাকার নবাব পরিবারের কন্যা।
রূপে গুণে অনন্যা হিসেবে চল্লিশের দশকে পুরো ভূ-ভারতে তাঁর সুখ্যাতি ছিল। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী মুসলিম মহিলা ছিলেন।
১৯৪৭ সালে মাত্র ৩১ বছর বয়সে পাকিস্তানের গণপরিষদে সদস্য হোন। আর একজন নারী সদস্য ছিলেন সে পরিষদে। প্রথম অধিবেশনেই শায়েস্তা বেগম দাবি তুলেন করাচির পাশাপাশি ঢাকায় গণপরিষদের সভা আয়োজনের। সেসময় নারীরা পর্দার আড়ালে দাঁড়িয়ে ভাষণ দিতেন। তিনি প্রকাশ্যেই পুরুষদের সামনে কথা বলতেন । ওনার বৈচিত্রময় কর্মজীবনে উনি অনেক দেশ ভ্রমণকরেছেন। তার জন্ম কোলকাতাতে হলেও তার লেখায় মুসলিম অভিজাত পরিবারের সংস্কৃতির অসাধারণ বর্ণনা রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক তার নাতি হন। এই মহিয়সী নারীর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
Profile Image for Prabhat  sharma.
1,549 reviews24 followers
April 2, 2023
From Purdah to Parliament by Shaista Suhrawardy Ikramullah- Autobiography- Books lovers from India and Pakistan are interested in reading the story of Partition of India. There is plethora of literature on this topic. I have read the following books in which this subject is partly covered. (1) My Country My Live By L K Advani, (2) Heir Apparent by Karan Singh, (3) Nice Guys Finish Second by B K Nehru, (4/5) We Nehrus and With No Regrets by Krishna Hutheesingh, (6) Brush With Life an autobiography by Satish Gujral, (7) The Days of My Years by Hari Prasad Nanda, (8) Apne Huye Paraye by K L Gauba, (9) Roses in December by M C Chagla, (10) My Life, law and other things by Motilal C Setalvad, (11) An Indian Freedom Fighter Recalls Her Life by Manmohini Zutshi Sehgal, (12) The Last Maharani of Gwalior- an autobiography by Vijaya Raje Scindia, (13) Jinnah, Creator of Pakistan by Hector Bolitho, (14) The Springing Tiger Indian National Army and Subhas Chandra Bose by Hugh Toye, (15) Balraj Sahani an Autobiography by Balraj Sahani, (16) Aaj Ke Attet by Bhisham Sahani, (17) Raseedi Ticket by Amrita Pritam, (18) My Own Bosewell by Muhammad Irfan Hidayatullah, (19) Zulfi My Friend by Piloo Mody, (20) Tale told by an idiot By R P Noronha, (21) A Woman of Substance : The Memoirs of Begum Khurshid Mirza by Begum Khurshid Mirza, (22) Matter of Discretion: An autobiography by I K Gujral, (23) Saeed: An actor’s journey by Saeed Jaffrey, (24) Story of INA by S A Aiyer, (25) The Autobiography of an Unknown Indian by Nirad C Chowdhuri, (26) An outsider in Politics by Krishna Bose, (27) Mein Subhas Bol Raha Hoon by Giriraj Sharan Agarwal, (28) Neta Subhas Chandra Bose- an Indian Freedom Fighter by Ratna Ghosh, (29) From Purdah to Piccadilly by Begum Zarina Bhatti, (30) Dr Zakir Hussein- a biography by M Mujeeb, (31) Dr Zakir Hussein- Quest for truth by Zia ur Hasan Faruqi, (32) Memoirs of my working life by M Visvesvariya, (33) Love, truth and little malice by Khushwant Singh, (34) Memoirs of Aga Khan : World Enough and Time by Aga Khan, (35) Dilip Kumar: The Substance and the shadow by Dilip Kumar, (36) I am not an Island: An experiment in Autobiography by Khwja Ahmed Abbas, (37) By Brother by Fatima Jinnah, (38) Recollections and Reflections by Sir Chimanlal H Setalwad, (39) K A Hamied- An Autobiography by Khawja Abdul Hamied, (40) The Story of the integration of Indian States by V P Menon, (41) Freedom at midnight by Larry Collins, (42) The Forgotten Army by Peter Ward Fey, (43) Reminiscences of Nehru Age By M O Mathai, (44) In different saddles by M.R A Baig, (45) India From Curzon to Nehru and after by Durga Das. (46) Gandhi- an autobiography by M K Gandhi, (47) Azad Hind Fauj by Dinkar Kumar, (48) The Course of my life by C D Deshmukh, (49) Chintaman and I by Durgabai Deshmukh, (50) Ismat Aapa by Amitesh Kumar Sukrita, (51) Jinnah of Pakistan by Stanley Wolpert, (52) Indian Summer by Alex van Tunzelmann, (53) Can Pakistan Survive by Tariq Ali, (54) Beyond the lines- an autobiography by Kuldip Nayyar, (55) Azadi ki Chaon mein by Begum Anees Kidwai, (56) Dr Zakir Hussain by Majda Asad, (57) Many Worlds Revisited by K P S Menon, (58) Zindaginama by Krishna Sobti, (59) Pakistan or the partition by B R Ambedkar, (60) Zakir sahab ki kahani Unki Zubani by Sayeeda Khurshid Alam, (61) Prison diary by Vijaylakshmi Pandit, (62) My life story of fifty five years by Mahendra Pratap, (63) Indira Gandhi- a biography by Pupul Jayakar, (64) Devil’s Advocate by Karan Thapar, (65) From Purdah to Parliament by Shaista Suhrwardy Ikramullah. These books have the way Indians and Pakistan authors view situation from 1920 to 1947 i.e. before the Partition of India. Author Shaista Aktar Banu Suhrawardy was 22 July 1915 and she expired on 11 December 2000. Chapter 1- Year 1915- India was under British dominance and First World War was going on. Her father Hassan Suhrawardy was born in Dacca. Her mother Shahbanu was granddaughter of Nawab Abdul Latif of Calcutta. Nawab Latif encouraged Moslems to study. He is pioneer of education in Eastern India. He was educated in Calcutta and England where he obtained Medical Degree and FRCS. Chapter 2/3 1919-1922- On return to India, he was appointed to the Indian Railways was surgeon. The family resided in British Railway Colony. She and her brother Masaud were admitted to the local Convent school. After returning from school, she dressed as a fully dressed Muslim girl. Her father’s uncle came to know about this, he said that his daughter should be educated under Muslim tradition. Thus, author was taught to read THE Holy Kuran. Her told his relatives that he is 20-years ahead of time about education of children. Chapter 4/5 Her brother expired of illness. Author was admitted for further education in Loreto College in Calcutta. She completed her BA from Calcutta University. Chapter 4/5 Montague Chelmsford reforms were declared to open Indian participation in Government. Election was held to limited posts in the Assembly. Government brought a policy to admit educated Indians to administrative and Judicial posts. Overall family members cousins Zahid, Ibrahim, Huseyn Saheed Suhrawardy. In 1920, Muslims and Hindus followed Gandhi because Ali Brothers and Gandhi were the only known leaders. Gandhi supported Khilafat Movement & Caliph in First World War. Therefore, Muslims supported Truth and Non-violence of Gandhiji and a Muslim Hindu Unity could have been achieved. Muslims supported satyagraha and non-co-operation movement initiated by Gandhi. Chapter 6- As soon as she completed her last paper in BA degree at University, she was married in the next week to Mohammad Ikramullah ICS. In the book, there is no mention about two younger brothers of Ikramullah, first Muhammad Hidayatullah from Nagpur, Madhya Bharat State. Hon’ble Chief Justice of India and M Ahmedullah ICS. Chapter 7/8 1933-1936- Author mentions that India remembers Captain Hudson who killed the Muslim ruler’s children. Second, they never forget Col Dyer and O’Dyer who killed 20,00 unarmed Indians at Jallianwala Bagh, Amritsar. At Delhi- Her husband was posted in New Delhi. During this period New Delhi was full of British officers. Indian officers were less in number. Indian officers dressed and practiced manner in food and other habits like British. Old Moslem monuments had large lawns and picnics could be organized. For Mushiara, the meter of verse was informed in advance and Shayar (poets) would read their verses to the meter in order of Seniority. Any number of local home guests could arrive at New Delhi and arrangements for stay and food had to done at short notice. Chapter 9 1937-1940- Ikramullah was transferred to London. The family shifted to London with children. At London her children were educated. Author also joined London University for Mass Communication but because of Second World War she could not complete her attendance. Still, she submitted her thesis on “Development of Urdu novel and short stories. She was granted PhD from University of London. Her children Inam, Naz, Salma and Shoban. After early education, children were educated in England. Chapter 10/11/12- 1940-44- On return to India, author found that as the World War II is going on, more Indian officers had arrived to work in New Delhi. Important Department was War Procurement where her husband was posted. Idea of separate independent nation of Muslims caught the imagination of Muslims. Pakistan Fatima Jinnah invited her to her residence. Both Mr. M A Jinnah and Fatima welcomed her and suggested that she must start Muslim Women Students Federation and All India Muslim League Women’s sub- committee. Her husband also met Mr Jinnah at his residence, but he was not convinced about the creation of Independent Pakistan soon. Chapter 13/14- 1945 Author informs that due of war expenditure, parties in New Delhi were less but she was popular in British administrative circles. She attended meeting between Muslim League and Congress in Simla at Viceregal lodge and met the delegates from India. Author travelled to Old Delhi and viewed the residences of old Urdu and Persian poets and authors. Chapter 15/16- 1946- Talks with Lord Wavell did not come to a conclusion. Author was offered to represent Pacific Relations Conference and was nominated to Constituent Assembly of India but Mr M A Jinnah asked her to refuse. Author’s father was seriously ill in Calcutta. Hindu Muslim riots had started on the call of Mr M A Jinnah. Tropical Medical Centre, Calcutta was able to send medicines for her father. Because of riots, she had to shift her father to Tropical Medial Centre where all Hindus were working. Author thanks them for providing proper medical care to her father though. On the call of Direct Action by Muslim Leage all Muslims returned their awards back to the British Government. Her father also returned his award to British Government as his contribution to the formation of new Muslim land. Chapter 17/18- 1947- There was a marriage in the Ikramullah family at Nagpur so the author had to shift to Nagpur. India was partitioned and new nation Pakistan was created while she was in Nagpur. After the marriage, she travelled to Calcutta. Author mentions that cousin Huseyn Suhrawardy stayed and worked with Mahatma Gandhi to bring confidence in the riot torn areas of Calcutta. Authored travelled by ship Bamora from Calcutta to Karachi. On 17-09-1947 she reached Karachi, she found that millions of Moslems who had left India were welcoming new arrivals, but they were hungry and without cover on their heads. Author reached her residence in Clifton area. Soon she joined Muslims women group to collect food and woolens for the refugees. Author was elected member of Constituent Assembly of Pakistan. She worked for three years while refugees were settled, and situation eased. The book ends here. This book is history of the sub-continent. Calcutta was the capital of British India and Governor General was posted till 1911. Therefore, Calcutta witnessed British influence more than other cities of India. Author has mentioned that during riots Muslim poor knocked at their door for alms. Author's father saw this incident and asked all family members to help. It was Ramadan month. He had purchased a bag of tea. Author provided a samovar and all the tea for refugees. In my review, I have mentioned four book about Muslim women who have left Purdah with the help of their families- 1- Author, 2- Begun Anees Kidwai, 3- Begum Zarina Bhatti, Begum Khurshid Mirza. These four Muslim women have done so much for the society after coming out of purdah. e-reference ebin.pub_from-purdah-to-parliament.pdf
Profile Image for Ali Yasir.
99 reviews21 followers
May 22, 2020
Though there are some interesting details about Bengal's family system, struggle for independence, and post independence Pakistan, many important events are evaded to discuss. She had inside information about many crucial events, but refrained to discuss them. That's why, this book isn't that much important. My detailed analysis on this book can be read on the following link:

https://aliammaryasir.com/2020/05/22/...
Profile Image for Nasreen Ghori.
72 reviews2 followers
May 22, 2019
Personal and national history side by side of a native girl from her simple home to the parliament and to ambassadorial quarters. Female version of making of Pakistan.
Displaying 1 - 6 of 6 reviews