Jump to ratings and reviews
Rate this book

কবিতাসংগ্রহ #6

কবিতা সংগ্রহ ৬

Rate this book
সাম্প্রতিককালে রচিত জয় গোস্বামীর ন’টি কাব্যগ্রন্থ ও কিছু অগ্রন্থিত কবিতা নিয়ে তৈরি হয়ে উঠল এই সংগ্রহ। মাত্র কয়েকমাস আগেই জয় গোস্বামী একটি সাক্ষাৎকারে বলেছেন তাঁর জীবনব্যাপী কবিতা রচনার প্রয়াস হল অনেকটা ‘দেওয়ালে মাথা ঠোকার মতো। দেওয়ালে মাথা ঠুকছি আর দেওয়ালে একটা গর্ত হয়ে যাচ্ছে। জানি না এখানে আগুন বেরোবে না জল বেরোবে। হয়তো হলকার মতো আগুন বেরোল। স্রোতের মতো জলোচ্ছ্বাস ছুটে এল। সেইরকম দেওয়ালে মাথা ঠোকা আর কী। এইরকম চেষ্টাই বলা যায়।’

নিরন্তর এই চেষ্টা, অজানার আশ্চর্য স্ফুরণ এই সংগ্রহের প্রত্যেকটি কবিতার বইকে একে-অপরের থেকে পৃথক করেছে। অভিজ্ঞতার ভিন্নতায় পরিবর্তিত হয়েছে কবিতার ভাষা ও রূপ।

436 pages, Hardcover

1 person want to read

About the author

Joy Goswami

125 books71 followers
ভারতীয় কবি জয় গোস্বামী (ইংরেজি: Joy Goswami নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।

জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে, তখন থেকেই স্থায়ী নিবাস সেখানে। পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।

জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.