আশির আহমেদ জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। গবেষণা করছেন তথ্যপ্রযুক্তি নিয়ে। গবেষণাগার খুলেছেন বাংলাদেশে। সামাজিক সমস্যা সমাধানের গবেষণাগার। গ্রামীণ কমিউনিকেশান্সের গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। জন্ম সিলেটে হলেও শৈশব আর প্রাইমারি স্কুল কেটেছে মতলব থানার এখলাসপুর গ্রামে। তারপর কুমিল্লা জিলা স্কুল আর ঢাকা কলেজ। বুয়েটে অল্প কিছুদিন ক্লাস করার পর ১৯৮৮ সালের অক্টোবরে জাপান শিক্ষামন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে আন্ডারগ্র্যাজুয়েট কলেজ অব টেকনোলজি গ্রুপের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে জাপানে আসেন। জাপানের ৪৭টি প্রিফেকচারের ৪৭টিই চষে বেড়িয়েছেন। বানিয়েছেন হাজারো জাপানি বন্ধু। প্রায় তিন দশকের জাপানের অভিজ্ঞতা থেকে বাংলাভাষীদের জন্য লিখেছেন বেশ কিছু জাপান-কাহিনী।
আশির আহমেদের 'জাপান কাহিনি (অষ্টম খন্ড)' বইখানা কিছুদিন আগে একটি জাপানি বইপাঠ ইভেন্টে উপহার পেয়েছিলাম। লেখকের জাপান কাহিনি সিরিজের বইগুলোর ব্যাপারে বেশ কয় বছর আগে জেনেছিলাম কিন্তু কেনা বা পড়ার সুযোগ হয়ে ওঠেনি। উপহার হিসেবে পেয়ে সাইজে ছোট হওয়ায় (মাত্র ৭৭ পৃষ্ঠা) এক বসাতেই পড়ে ফেলেছি বইখানা।
মোট ষোলোখানা অধ্যায় নিয়ে মলাটবন্দী হয়েছে বইখানা যেখানে একাধারে এসেছে জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিস্টেম, বৃদ্ধদের কেয়ারগিভিং, জাপানিদের লিডারশীপ, বাড়ির ডিজাইন বা বাড়ি কেনার মতো বিষয়গুলো। তবে এই সব কিছুকে ছাপিয়ে লেখকের ব্যক্তিগত জীবনের অনেকাংশই এসেছে বইটিতে।
আশির আহমেদের লেখার হাত ভালো। খুব সুন্দর ভাবে মেদহীন চলনে লিখেছেন বইখানি তাই পড়তেও আরাম লেগেছে।
১৯২৫ সালে চিত্রশিল্পী কাওয়াসে হাসুইয়ের 'স্নো' চিত্রকর্মটা বইয়ের প্রচ্ছদ হিসেবে ব্যবহার করাটা ভালো লেগেছে। বইয়ের প্রোডাকশন কোয়ালিটিও যথেষ্ট ভালো।
এক নজরে: বইয়ের নাম: জাপান কাহিনি (অষ্টম খন্ড) লেখক: আশির আহমেদ প্রচ্ছদ: কাওয়াসে হাসুই পৃষ্টা সংখ্যা: ৭৭ মুদ্রিত মুল্য: ১৬০ টাকা প্রথম প্রকাশ: ২০২২ প্রকাশনী: ঐতিহ্য
Last part (till now) of Japan Kahini series. Sesher diker gulate Japaner kahinir theke writer er personal life er kahini beshi. Write ✍️ up style is good. Writer er nijossho ekta style ache - sohoj kahini sohoje bola which is the toughest part of writing. Insights shared in the whole series (rather than this book) are invaluable. Not only learned new things but also got some points which helps to instigate thinking. Last but not least, want more book from Ashiru San. Wish you all the best.