Jump to ratings and reviews
Rate this book

তোমাকে, আশ্চর্যময়ী

Rate this book

Unknown Binding

First published January 1, 2007

11 people want to read

About the author

Joy Goswami

125 books71 followers
ভারতীয় কবি জয় গোস্বামী (ইংরেজি: Joy Goswami নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।

জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে, তখন থেকেই স্থায়ী নিবাস সেখানে। পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।

জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
7 (43%)
3 stars
8 (50%)
2 stars
1 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Arupratan.
238 reviews393 followers
April 5, 2022
❝ প্রেম বলে দোষ দাও? এই দোষ পেয়েছি আগেও !
জল থেকে, হাওয়া থেকে, পাশের নিঃশ্বাস থেকে আসে—
জ্বর থাকে কয়েকদিন, কয়েকমাস, কয়েক যুগেও
সারে না অনেকক্ষেত্রে। সারেও বা। লিখতে লিখতে
যেরকম কবি
একটি বিশ্বাস ভেঙে চলে যায় অপর বিশ্বাসে ... ❞
Profile Image for Nowrin Samrina Lily.
160 reviews15 followers
April 6, 2022
এক বাক্য হাতে রেখে লিখিনি সম্পর্কহীনা দূর
আমার হাতের পাতা তুমি নিয়ে চলে গেছ,সারাবাড়ি গান গাঁথা আছে
প্রত্যেক ফলকে তার ক্ষত যত ক্ষতি যত কেটেছিঁড়ে হয়েছে মধুর
আমার পায়ের পাতা দুটি হাতে ধরেছিলে,হাত দুটি থেকে গেলো কাছে
যত বাক্য লিখি সব ওই হাতে রক্ষা করি,
তাও স্রোতে সব রক্ষা ভাসান জাহ্নবী
দাঁড়িয়ে নগরতীরে আমিও ভাসিয়ে দিই
তোমাকে আশ্চর্যময়ী, কবি!

সুন্দর লেগেছে বইটা,আরো সুন্দর লেগেছে শ্রীজাতকিশোর গল্পটা। আহ আমি এখনো জানিনা আমার মনের রঙ কী,এখনো জানিনা আমি সবকিছুকে কোন রঙে আখ্যায়িত করতে চাই, তাই আমারো বড্ড অসহায় লাগে এখানে।
Profile Image for Sohan.
274 reviews74 followers
February 22, 2022
বইটি প্রকাশের সময় লেখক, 'তুমি জানো, শ্রীজাতকিশোর?' নামে একটি গদ্য সংযোজন করে দেন।
আমার কাছে গদ্যটিই বেশি ভালো লেগেছে।

কবির সুমনের 'তোমাকে চাই' নিয়ে একটা কবিতা আছে দেখছি,
সুমন 'তোমাকে চাই' বলে নিয়ে গেছে
তোমাকে, আমার কিছু ছিল না তখন
আজ এই কাব্য নিয়ে সামনে গিয়ে দাঁড়ালে তোমার
বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই সুমন
Profile Image for Nuhash.
226 reviews6 followers
February 21, 2022
তোমাকে আশ্চর্যময়ী

জয় গোস্বামীর মত আমার সমস্ত লেখাই জানলার ধারে একটা টেবিলে ফেলে রাখতুম। কেমন একটা ধারণা হয়েছিল, গভীর রাতে তারার আকাশ থেকে আমার অরুণা নেমে আসবে ছায়া শরীর নিয়ে। চেয়ারটায় বসে পড়বে। ভোর হলেই মিলিয়ে যাবে কবিতা হয়ে। তাকে লেখা এই লেখাটা তাকে পড়াবার ইচ্ছে ছিল না, যদি ভাবে আমার দেহবাসনা ছিল। পরে ভাবলুম, আমার বিষয় তো ভালোবাসা। ভালোবাসার রচনাই তো সংসার। চারু এই লেখাটা পড়ে বলেছিল, "আমি তোমার অরুণা। তুমি কি জান, তোমার জন্যে আমার একজন প্রেমিক ছিল, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। অরুণাদি যাওয়ার সময় বলে গেছে তোমাকে বিয়ে করতে। আমি চমকে উঠলুম এই কোন আশ্চর্যময়ী।

ভালোবাসার না দুঃখের গোধূলির সোপান বয়ে আনছে জয় গোস্বামীর মত সে!
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.