প্রতিটি শব্দ আলাদা করে তার নিচে অর্থ লেখা হয়েছে; পাশেই রয়েছে সাবলীল অনুবাদ। শাব্দিক এবং সাবলীল, দুই অনুবাদে তেমন পার্থক্য নেই। অর্থাৎ সাবলীল অনুবাদেও ভাবানুবাদের চেয়ে শাব্দিক অনুবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেন পাঠকের বুঝতে সহজ হয়। এক খণ্ডে পুরো কুরআন মাজিদের শাব্দিক ও সাবলীল অনুবাদ। শব্দ ভাঙার ক্ষেত্রেও আমরা আরবি ইসিম, ফেয়েল, হরফ বিন্যাস সতর্কতার সঙ্গে আলাদা করা হয়েছে এবং বিজ্ঞ আলিমরা দফায় দফায় এর নিরীক্ষণ করেছেন। শেষে কুরআনের ব্যাকরণিক ব্যবহার সংযুক্ত করা হয়েছে। প্রতিটি পারা প্রচলিত হাফেজি কুরআনের অনুকরণে বামদিক থেকে নতুন পৃষ্ঠায় শুরু করে ডানদিকে শেষ হয়েছে, তাই পারা ও যাবতীয় চিহ্ন বুঝে নিয়ে পড়তে খুবই সহজ ও স্বাচ্ছন্দ্য হবে। কুরআনের মূল মুসহাফের অনুকরণে ‘মহিমান্বিত কুরআন—শব্দে শব্দে অর্থ’ ডানদিক থেকে শুরু করে বামদিকে শেষ করা হয়েছে। প্রতিটি সুরার নাযিলের ও কুরআনিক বিন্যাসের ক্রমধারা উল্লেখ করা হয়েছে। উন্নত কাগজ, ঝকঝকে ছাপা এবং মজবুত বাইন্ডিং করে সুন্দর আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য করা হয়েছে।