এই বই আমার মাথা খারাপ করে দিয়েছে একদম! রাশান বইগুলো এতো সুন্দর কেন?! কি দারুণ সব রঙিন ছবিতে ঠাঁসা একটা বই। উফ! বইটা মূলত রাশান জাহাজ এবং রণতরী এবং তাদের বিবর্তন নিয়ে লেখা। সেই শুরুতে কিরকম জাহাজ ছিল এবং পরে সেগুলো কিরকম হল, এই আর কি।ইলাস্ট্রেশনগুলো রীতিমতো মনকাড়া! আর এতো ডিটেইলড আঁকাগুলো! বই পড়ে তো ভালো লেগেছেই, ছবিগুলো আরও বেশি ভালো লেগেছে। এতো সুন্দর বইটার ইবুক পড়তে হয়েছে, এই একটাই কষ্ট!