ডুয়ার্সের ঘন জঙ্গলে ঘেরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গ থেকে একটি আদিবাসী যুবতীর দেহ টেনে নিয়ে যায় লেপার্ড। পেছনের জঙ্গলে বসে খুবলে খায় মৃতদেহ। ঘটনায় শোরগোল পড়ে যায়। একই ঘটনা পুনর্বার ঘটে, চা বাগানে কাজ করতে আসা শ্রমিকের ওপর আক্রমণ করতে থাকে মানুষখেকো লেপার্ডটি। এক বা একের বেশি লেপার্ডকে ধরার জন্য ফাঁদ তৈরি করা হয়। লেপার্ড, নাকি, বড়ো বাঘ তা নিয়ে সন্দেহের অবকাশও তৈরি হয়। ইতিমধ্যে কলকাতা থেকে ডুয়ার্সে বেড়াতে আসে কলেজছাত্রীদের একটি দল। তাদের মধ্যেও একটি মেয়েকে একইভাবে চাপড়ামারি জঙ্গলে বাঘের হাতে প্রাণ দিতে হয়। কিছুদিন পরে আবারও বাঘের হামলা ঘটে পার্শ্ববর্তী জঙ্গলে। বাঘের হানা বন্ধ করতে বনদপ্তরের সঙ্গে রেশমিও কি তদন্তে শামিল হবে? তদন্তে কি আরওরো অন্য ঘটনা সামনে এসে পড়বে! শেষমেষ কী হবে?
উত্তরবঙ্গের জঙ্গলে হঠাৎই মানুষখেকো লেপার্ডের আক্রমণে একের পর এক মানুষের মৃত্যু হল। আপাতদৃষ্টিতে বনবিভাগের সমস্যা বলে মনে হলেও রাজনীতি এবং অন্য নানা কারণে এই মৃত্যুগুলো চলে এল ডি.এস.পি রেশমি'র আওতায়। পরিচিত ও বিশ্বাসভাজন ক'জন মানুষকে সঙ্গে নিয়ে সে শুরু করল তদন্ত। তারপর কী হল? চতুষ্পদের থেকেও হিংস্রতর কোনো দ্বিপদ কি ধরা পড়ল সেই তদন্তের জালে? মূল রহস্যকাহিনিটি খুব বেশি হলে একটি বড়োগল্পের আকারের। তাতে কোনো ক্লাইম্যাক্স নেই; তবে আছে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের যথাযথ প্রয়োগ। কিন্তু... প্রথমত, সম্পূর্ণ অকারণে ও অপ্রাসঙ্গিকভাবে রোমান্স বা সম্ভাব্য রোমান্স জড়িয়ে-জড়িয়ে লেখাটিকে দীর্ঘায়িত করা হয়েছে। দ্বিতীয়ত, একটি রহস্যকাহিনিকে লেপার্ড অ্যাটাক এবং উত্তরবঙ্গের বন ও বন্যপ্রাণী-বিষয়ক ইনফো-ডাম্পিঙের জন্য ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত (এবং রহস্যকাহিনির সবচেয়ে পরিপন্থী বিষয়), এক কথা বারবার বলা হয়েছে— তারও সবটাই রেশমি'র মুখে। তবে এই বইয়ে উত্তরবঙ্গের প্রকৃতির সঙ্গে পাঠকের এক ভারি সুন্দর আলাপ জমে উঠেছে। তার চেয়েও ভালো ব্যাপার, রাহুল ঘোষের প্রচ্ছদ ও অলংকরণে বইটি সামান্য কনটেন্ট নিয়েও অসামান্য হয়ে উঠতে পেরেছে। রহস্য কাহিনির অনুরাগী হিসেবে বইটিতে কিচ্ছু নেই। তবে একটি ছিমছাম গল্প, আর অসামান্য প্রোডাকশনে সমৃদ্ধ পরিবেশন— এর টানে বইটি পড়া যেতে পারে। অলমিতি।
Kichu golpo ache jeta porte porte mone hoye bhalo ekta cinema howar rosod ache. Ai golpo ti temon ta chilo. Uttarbanga niye ar leopard or bonno prani niye onekta knowledge share kora hoyeche. Khubi bhalo ekta suspense toiri hochilo. Kintu oi Srijit Mukherjee r cinema jemon hotat kore ki ekta hoye jaye, temon korei ai golpo tao bodle gelo climax er kache astey giye. Hoyeto sobder limitation par hoye jachilo bah bujhte parchilen na kemon kore sajaben. Ekhane ami spoiler ditey parbo na kintu Hariyana jawar case ta keno holo seta r ektu bhalo kore kora jetey parto, tahole transition ta pathok der kache bhalo hotey parto, asol criminal k front a na eney. Overall golpo tir modhe halka na bola romantic kichu muhurto, jungle er fresh kintu seyt seyte poribesh, ekti nisthur culture ja bastobik orthey grinhoman, esobi ache. Enjoyable sudhu climax ta boddo oi Srijit Mukherjee type. Amar Himi mitra roy er lekha etai prothom novel, golper name ta amaye akorson kore. Reshmi Basu series er baki golpo gulo porer agroho roilo. O ar Golpo tir prochod o alonkoron shilpi, Rahul Bose er illustration gulo khubi bhalo, r o kichu illustration thukle mondo lagto na.