Jump to ratings and reviews
Rate this book

কলকাতার অন্ধকারে

Rate this book
কল্লোলিনী তিলোত্তমা মহানগরী কলকাতা। কত আশা-আকাঙ্ক্ষা-স্বপ্নপূরণের আখ্যান প্রতিনিয়ত জন্ম নেয় এই শহরের বুকে। অথচ এই উজ্জ্বল কলকাতার অন্য পিঠেই রয়েছে এক অন্ধকার কলকাতা; হাড় হিম করা অপরাধ আর রহস্যের আবরণে মোড়া এক কলকাতা।এমন এক জগৎ যার কাহিনী শুনলে শিউরে উঠতে হয়! "কলকাতার অন্ধকারে" শোনাবে এই অন্ধকার, নিষ্ঠুর, ভয়ঙ্কর কলকাতার গল্প। এই শহরের প্রেক্ষাপটে রচিত তিনটি থ্রিলার কাহিনীর সংকলন পাঠককে নিয়ে যাবে এমন এক সফরে, যেখানে পদে পদে ঘটে হত্যা এবং রক্তপাত, এবং মোড়ে মোড়ে অপেক্ষা করে অপ্রত্যাশিত সব চমক।.

107 pages, Paperback

First published January 1, 2021

About the author

Avishek Gupta

9 books19 followers
Avishek Gupta works in a senior position in a leading software organization. Avishek has had multiple short stories, poems, articles and blogs published in various magazines, corporate newsletters, and websites.

Other than writing, Avishek's hobbies include reading, music, movies and quizzing. He works and lives in Kolkata.

Hi book 15/1 Story Avenue has received positive reviews from readers on Amazon and Goodreads. He is currently working on his debut novel.

You can reach him at:
Email: words82@gmail.com

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
3 (75%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Dalia (book_o_creativity).
566 reviews73 followers
August 27, 2021
বাংলার বুকে তিলোত্তমা মহানগরী কলকাতা'র নাম কার জানা নেই?‌ কত মানুষের আশা, উচ্ছ্বাস, বুকে করে নিয়ে আসা আকাঙ্ক্ষার দাবি রাখে কলকাতা। বহুতল বাড়ি আর ধাবমান গাড়ির ভিড়ে ট্রাম্, ট্যাক্সি আর টানা রিক্শার আমার কলকাতা হাসিমুখে আপন করে নেয় সবাইকে, জন্ম নেয় নতুন করে বাঁচার আশা আর ভাঙ্গে কিছু পুরনো প্রতিশ্রুতি কিন্তু এক লহমায় বদলে যেতে পারে এই ছবি, যখন রহস্যের খোলস ভেদ করে বেরিয়ে আসে এক বিপরীত কলকাতা, যেখানে কত ফুটপাত সাক্ষী থাকে কত অজানা অপরাধের, যেখানে রহস্যের জালে জড়িয়ে আছে কিছু হাড় হিম করা কাহিনী।

'কলকাতার অন্ধকারে' আসলে তিনটি গল্পের সমন্বয়ে তৈরি একটি থ্রিলার সংকলন। কলকাতা শহরের প্রেক্ষাপটে তিনটি গল্প হল, 'হীরকের গোয়েন্দাগিরি', 'খিদে এবং সুপারি কিলার' ও 'সত্যের জ্বলন্ত মশাল'। বলাবাহুল্য তিনটি গল্পই থ্রিলার এবং অপরাধ নিয়ে হলেও তিনটি গল্পের থিম আলাদা। এই তিনটি গল্পের মধ্যে 'হীরকের গোয়েন্দাগিরি' গল্পটি আমার খুব ভালো লেগেছে। যেভাবে ঘটনাটি একটি সম্পূর্ণ আলাদা বাঁক নেয় সেটি আমাকে অবাক করে দিয়েছে। পুরো গল্পটির বিকাশে কোনরকম ত্রুটি পাইনি, রহস্য উদঘাটনের জন্য উদ্বেগ হয়ে পড়েছিলাম।

"বড়লোক অপরাধ করে স্বভাবে, আর গরিবে অপরাধ করে অভাবে, স্যার।"

দ্বিতীয় গল্পটি একটি থ্রিল এনে দিয়েছিল, সাথে একটি অপ্রত্যাশিত ভয়। লেখক এখানে খুব চমৎকারভাবে একটি গা ছমছমে আম্বিয়েন্স সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। শেষ গল্পটি আমার খুব সাধারণ লেগেছে, প্রথম দুটি গল্পের মতন সেই চমক টার অভাব ছিল তবে গল্পটিতে কিছু জোরালো বার্তা ছিল। খুব সাধারণ ভাষায় খুব সুন্দর তিনটি গল্প। সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা ছিল বইটি। সমস্ত বাঙালি থ্রিলার প্রেমীদের বইটি পড়তে অনুরোধ জানাচ্ছি।
Profile Image for Mohana.
100 reviews9 followers
August 27, 2021
ছোটবেলায় আমি একটা জিনিস খুব ভালোবাসতাম। এখনও বাসি যদিও। সেটা হল এক টাকার মামা ভুজিয়ার প্যাকেট। ছোট্ট রং বেরঙের তিনকোণা প্যাকেট। তার ভেতরে স্বর্গীয় স্বাদের ভুজিয়া। (আমার এখনও স্বর্গীয়ই মনে হয়)। ওইটুকু প্যাকেট আর মাত্র এক টাকা দামে মামা ভুজিয়া এখনও আমার কাছে 'ছোটা প্যাকেট বাড়া ধামাকা'।

লেখক অভিষেক গুপ্ত এর 'কলকাতার অন্ধকারে' একদম হুবহু মামা ভুজিয়ার মতোই 'ছোটা প্যাকেট বাড়া ধামাকা'। দেখতে বইটি বেশ ছোট, কিন্তু ভেতরে রয়েছে দক্ষভাবে সাজানো বিস্ফোরণ। রহস্যের টানটান উত্তেজনার সাথে রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলার রোমহর্ষক সব গল্প। বইটি তিনটি গল্প নিয়ে তৈরী। যার মধ্যে 'খিদে এবং সুপারি কিলার' আমার গায়ের রোম খাঁড়া করে দিতে সক্ষম হয়েছে। আমি সত্যিই ভাবিনি রহস্য গল্প এত ছোটর মধ্যেও এত দৃঢ়ভাবে লেখা যায়।

শুধু একটি জিনিস বলব যেটি চোখে লেগেছে তা হল, বইটির মুদ্রিত ফন্ট। যেটা সম্ভবত কম্পিউটার ফন্ট। প্রিন্টিং প্রেস ফন্ট নয়। এবং সেই কারণে বেশ কিছু শব্দ মাঝখান থেকে কেটে গেছে, যা অনেকক্ষেত্রেই অনেক পাঠকের অসুবিধার কারণ হতে পারে বলে আমার মনে হয়। এটা আশা করি, পরের মুদ্রণ থেকে খেয়াল রাখা হবে। বাকি, বই আমার বেশ ভালো লেগেছে। যারা ছোট্টর মধ্যে বই পড়তে চান, তাদের জন্য আমি এই বই ভীষণভাবে সাজেস্ট করবো। অবশ্যই পড়ে দেখবেন।

শেষে বলি, আমার বাবাও বইটি পড়ে খুব খুশি হয়েছেন।

Thank you for the copy author @avishekguptaofficial ❤
Profile Image for Sejuti Majumdar.
313 reviews7 followers
September 7, 2021
Do you love reading short thrillers?

Kolkatar Andhokare (In the darkness of Kolkata) is a collection of three short thriller stories that highlights the dark world of the popular city Kolkata.

The three stories focus on different crimes sexual abuse,murders, serial killings, smuggling. The stories re engaging and the language is easy to understand.

I liked the author's writing style and especially in the second story how he brought out the raw emotions of humans. Talking about the last story it was not as gripping as the first two.

Overall the book was interesting and I finished it in one go. To all my bengali reader friends if you are into thrillers especially if you are from this city then do try this because you will relate more.

Rate 🌟 🌟 🌟 🌟. 6/5
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.