স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।
গত বছরের মত এবারেও আমাদের কাহিনীর মুখ্য চরিত্র হচ্ছে কুষাণ। সে জয়রাম বাবুর কাছে চাকরি করে। একদিন জয়রাম বাবুর কাছে এলেন তাঁর বন্ধু অমিত বাবু। তিনি অ্যামাজনের জঙ্গলে যেতে চান। অমিতের বক্তব্য, তাঁর দাদা সুমিতবাবু একবার অ্যামাজনের জঙ্গলে গিয়ে একটি বিলুপ্ত উপজাতির একমাত্র জীবিত মানুষকে খুঁজে পেয়েছিলেন। সেই মানুষটির কাছে ছিল সূর্য দেবতার একটি মহামুল্যবান মূর্তি। এবং সেই মানুষটি একটি বিলুপ্ত উপজাতির একমাত্র সদস্য হিসেবে নিজেও কম মুল্যবান নন। এই মানুষটির খোঁজ পেলে একটা খুব ভাল আবিষ্কার হবে তাঁর বিশ্বাস।
সুমিতের মৃত্যুর পর অমিতবাবু অ্যামাজনের জঙ্গলে সেই মানুষটির খোঁজে যেতে চান, সাথে চাইছেন কুষাণকে। কিন্তু কাজে নামার পর কুষাণ অনুভব করে যে কেউ বা কারা তার পিছু নিয়েছে। তাঁরা কি পারবেন সেই মানুষটিকে খুঁজে বের করতে?
কাহিনীর গতি ছিল খুব টানটান, কোন জায়গায় বেশি ঘোরালো বা ঢিমে তাল আসেনি।
আমাদের এটা মনে রাখতে হবে যে 'আনন্দমেলা পূজাবার্ষিকী' বইটি ছোটদের কথা মাথায় রেখে লেখা। সেই ক্ষেত্রে আমি বলব যে স্মরণজিৎ বাবুর 'নিঃসঙ্গ প্রহরী' খুবই সুন্দর একটি উপন্যাস। গল্পের মধ্যে ভেনিস, ব্রাজিল বা অ্যামাজনের যে বর্ণনা রয়েছে আর মাঝেমধ্যেই ছোট ছোট তথ্যগুলো রয়েছে তাতে বেশ উৎসাহ পাবে কিশোর পাঠকেরা। বড়দের কেমন লাগবে জানিনা।
✨📖উপন্যাসের নাম - নিঃসঙ্গ প্রহরী📖✨ ✍️লেখক - স্মরণজিৎ চক্রবর্তী 🎉প্রথম প্রকাশিত - শারদীয়া আনন্দমেলা পূজাবার্ষিকী 1428
💫📚কুষাণের সঙ্গে আলাপ হয় নামকরা অ্যানথ্রপোলজিস্ট অমিত বসুর । তাঁর দাদা সুমিত বসু আমাজনের জঙ্গলে পঁচিশ বছর আগে খোঁজ পেয়েছিলেন হারিয়ে যাওয়া এক উপজাতির শেষ জীবিত সদস্যের । তাঁর ইচ্ছে , এই মানুষের খোঁজে কুষাণও তাঁর সঙ্গী হোক । এই অভিযানে তাঁদের পিছু নেয় মাস্টার , যার আসল নাম কেউ জানে না । একজন মানুষের খোঁজে কলকাতা থেকে ভেনিস , চ্যাড হয়ে আফ্রিকা ... অভিযানের ডালপালা যত প্রসারিত হয় , ততই বাড়তে থাকে রোমাঞ্চ আর কৌতূহলে ভরে ওঠে মন , এই অনুসন্ধানের শেষ কোথায় !📚💫
👇উপন্যাসের শেষের কয়েকটি লাইন 👇 বহু দূরের সাহারার ধুলো যেমন জড়িয়ে আছে এই আমাজন অরণ্যের সঙ্গে , সেরকম মানুষও কি দেশ - কাল - জাতি - বর্ণ পার করে , একে অপরের সঙ্গে এমন স্নেহ আর মায়ার বন্ধনেই জড়িয়ে থাকে না ! কুষাণ বুঝল এই মনুষ্যত্বের বন্ধনই মানুষের জীবনের পরম পাওয়া ! ও নিজের হাতে ধরা ছোট্ট পান্নার সূর্যমূর্তির দিকে তাকাল একবার । তারপর বিশাল জঙ্গলের দিকে তাকিয়ে নিজের মনে বলল , ‘ হে নিঃসঙ্গ প্রহরী , আমার বন্ধু , তুমি ভাল থেকো !
Probably 2022 Anandamela pujabarsiki.... It's absolutely tor curling awesome.... The way the forest life of the great Amazon has been depicted....and nothing hits harder than betrayal in a story.... Absolutely recommending