ফয়জুল ইসলামের জন্ম ২৪ নভেম্বর ১৯৬৩, ঢাকার সিদ্ধেশ্বরীতে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়েছেন পাবনা জিলা স্কুল ও পাবনা এডওয়ার্ড কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। পরে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে। প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। ফয়জুল ইসলাম ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তাঁর ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ বইটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করেছে।
গল্পগ্রন্থ হিসেবে লেখকের ঘুমতৃষ্ণা, জমিন বা খোয়াজ খিজিরের সিন্দুকের চাইতে মানে ন্যূন। "মানিপ্ল্যান্টের খোঁজে " আর "নীলক্ষেতে কেন যাই" গল্প দুটো শক্তিশালী। কিন্তু "দুই পয়সার মানুষ" কিংবা "লাইলাক" নামক ঔপন্যাসিকাতুল্য দুই বড় গল্প মূলত তাদের তাদের আয়তনের কারণে হতাশ করেছে। অনেক কথার ভিড়ে মূল বক্তব্য হারিয়ে গেছে।