What do you think?
Rate this book


191 pages, Hardcover
First published March 26, 2021
আমরা এক। এখানে এই ‘এক শব্দটা যে বহুবচন, এটা হৃদয়ে নিতে হবে, মানতে হবেপনেরোটি ছোটগল্পেই বিভিন্নভাবে এই সার্বজনীন মানবতার বার্তা তুলে এনেছেন লেখক। আর গল্পগুলোর সিংহভাগই মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনের পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আবরার জনতা গল্পগ্রন্থে কখনও যুদ্ধের ময়দানে কখনও বা ঘটনার অন্তরালে গল্পগুলো এগিয়ে চলেছে। প্রতিটি গল্পের প্লটে রয়েছে ভিন্নতা, তবুও প্রতিটি গল্পেই কোনো না কোনোভাবে উঠে এসেছে আবহমান বাংলার আর্তনাদ। হত্যা, রাহাজানি, নির্যাতন নৈরাজ্যের বিরুদ্ধে লেখকের প্রচ্ছন্ন সাহসী অবস্থান ব্যক্ত হয়েছে চরিত্রদের কণ্ঠে।
‘তোকে ভালোবাসি ৷’
মানব ইতিহাসে এই বাক্যটা শব্দ করে কোনো বাবা তার সন্তানকে কখনো বলেছেন কিনা? শাফকাত সাহেব এমনটা দেখেন নি কখনো। মায়েরা এসব পারে। বাবাদের যেন কিসের দ্বিধা।
হারিকেনের কাচের দেয়ালে পুড়তে থাকা সময় এবং দৃশ্যপটে যেন কিছু রোমাঞ্চ যুক্ত হয়।কিংবা
এসব হাসপাতাল ছেঁড়ে হাঁস আর পাতালের দুনিয়ায় ফিরতে হবে শিগ্রি।