কারো কারো কাছে অদ্ভুত এক বিরামচিহ্ন থাকে, বাক্যের শেষে দাঁড়ি টেনে দেওয়ার মতো করে তারা সেই সব বিরামচিহ্ন টেনে দিয়ে ইতি ঘটায় সম্পর্কের। অদ্ভুত সেই বিরামচিহ্নের নাম 'ভালো থেকো'।
কবিতাকে অন্য ভাবে দেখলে আমি বলবো আমাদের না বলা হাজারো অনুভূতি। যে কথা আমরা কাউকে বলতে পারি না, সেটাই কবিতা। তেমন একটা বই বিরামচিহ্ন। আমাদের জীবন অসংখ্য অনুভূতিকে কবিতায় প্রকাশ করেছে কবি সালমান হাবীব।