আনু নামের ছোট্ট এক ছেলের হুট করে বড় হয়ে যাওয়ার গল্প। এটা আমার পড়া সৈয়দ শামসুল হকের প্রথম উপন্যাস। নিজ শহরের নাম বইয়ের পাতায় দেখার আনন্দ সত্যি অন্যরকম।
গল্পের নায়ক ডানপিটে এক বালক আনু। বাবা দারোগা হবার সুবাদে এখান থেকে ওখানে বদলি হন প্রায়ই, সাথে পরিবার নিয়েও আসেন বাবা। বাবার এই বদলিটা আনুর জন্য বেশ রোমাঞ্চকর একটা বিষয়, সেই ধারাবাহিকতায় বদলি হয়ে আসেন মহিমপুরে। গল্পের কলেবর আনু, মহিমপুর, আনুর পরিবার আর অনাকাঙ্খিতভাবে তার বাবার জেলে যাওয়া আর বড় আপার অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে বেড়েছে।