অনেক আগে একবার বইমেলা থেকে একটা ঈশপের গল্পের বই কিনেছিলাম। কিন্তু আমি পড়ে শেষ করার আগেই বইটা হারিয়ে গিয়েছিলো। এইবার পড়লাম বিশ্বসাহিত্য কেন্দ্রের অনলাইন পিডিএফ থেকে। বইটাতে অনেকগুলো গল্প আছে। কিছু আগে থেকেই জানতাম বাকিগুলো সুন্দর।
ঈশপের গল্প আমি বরাবরই পছন্দ করি। তবে এই বইটা আমি আরও ভালো হবে আশা করেছিলাম। অথবা বড় হয়ে গেছি বলে রুচির পরিবর্তন ও হতে পারে। তারজন্য হয়তো কিছু শিশুসুলভ গল্প ভালো লাগেনি।