Jump to ratings and reviews
Rate this book

জলজ্যোৎস্নার মাখমাখি

Rate this book
"জলজ্যোৎস্নার মাখামাখি" রিয়াজ মোরশেদ সায়েম-এর প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে রয়েছে ঊনপঞ্চাশটি ছোট-বড়, গদ্যছন্দের প্রেমের-দ্রোহের-প্রকৃতির কবিতা। কবিতাগুলোতে প্রকাশ পেয়েছে অনুরাগের ভিন্ন ভিন্ন দিক। কোনটায় ব্যক্ত হয়েছে প্রিয়তমার জন্য ঘোর অভিমান আবার কোনটায় স্পষ্ট হয়েছে অগাধ প্রীতি। কবি রিয়াজ মোরশেদ সায়েম মূলত তার কবিতায় মোহান্ধ জীবনকে ছাপিয়েছেন। তার প্রত্যেকটি কবিতায় একেকজনের জীবন পাঠ করা হয়েছে মূলত। ছাপ পড়েছে মানুষের জীবনের, আমার জীবনের। যেন মনে হচ্ছিল অনায়াসেই পাঠ করা হয়েছে আমার জীবন। আমারা প্রত্যেকেই কোন-না-কোন প্রেমের এক গভীর মায়াজালে আবদ্ধ। অপ্রকাশিত রয়ে যায় কত ভালোবাসা কত অভিমান। প্রণয়ের জন্য জমা রাখা প্রেম, অভিমান, অভিযোগ এই কাব্যগ্রন্থের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমার জন্য কিংবা আমার মতো অসংখ্য কবিতাপ্রেমী যারা নিজেদের জীবন পাঠ করতে চান, মোহান্ধ জীবনের কবিতা পাঠ করতে চান তাদের জন্যই 'জলজ্যোৎস্নার মাখামাখি'। কবি তার বইয়ের প্রথম কবিতায় ফাঁসির কাষ্ঠের করুন আর্তনাদকে ফুটিয়ে তুলেছেন অসাধারণ শব্দের প্রাঞ্জলতা দিয়ে। 'আমি কবি হতে আসিনি' কবিতায় কবি আমাদের মাঝের ক্ষোভগুলোকে ফুটিয়ে তুলেছেন। যা সমাজে প্রতিনিয়ত ঘটছে আজ কিংবা কাল! কোন কোন কবিতায় স্রষ্টার প্রতি আমাদের যাপিত কথা বলা হয়েছে। যে কথাগুলো আমরা অনায়াসেই বলে দিতে চাই স্রষ্টাকে। কখনও বেদনায় থেঁতলে যায় হৃদয়। তখন আপণ অনুভূতি নিয়ে কবিতাগুলে উপভোগ করলে দুঃখ গুলো যেন বইয়ের পাতায় আটকা পড়ে যায়। কখনও অনাবিল আনন্দের ভাগও বসায় এই বইয়ের কবিতা'রা।

64 pages, Hardcover

First published February 1, 2021

4 people want to read

About the author

ছোটোবেলা থেকেই গল্প শুনতে শুনতে একসময় গল্প বলার ভাষাটা রপ্ত করে নিলাম। স্কুলে পড়ার সময় ব্যাংকার হতে চেয়েছিলাম। চেয়েছিলাম অঢেল সম্পদের মালিক হতে, কিন্তু না। হয়ে গেলাম কথার মালিক। জীবনের বাঁকে বাঁকে লক্ষ্য পাল্টে গিয়েছে। শেষমেশ সব পেশার মানুষকে আমার দিকে টেনে এনেছি, গল্প শোনাবো বলে। এই যে, আপনাকে যেভাবে আনলাম। আমার জন্ম দ্বীপ এলাকায়, যেখানে সমুদ্রের জোয়ার এসে আমাকে ছুঁয়ে দেয়। আবার ভাঁটায় গন্তব্য হারাই। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় ১৯৯৭ সালের ২০ জানুয়ারি রাতের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করি। বাবা ব্যবসায়ী, মায়ের পেশার শেষ নেই। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো শিক্ষক, কখনো দরজি, কখনো গৃহিণী...। শুধু শখের জন্য লেখালেখি করি না। পেশার জন্য লিখি। ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পড়ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। থ্রিলার আমার পছন্দের জনরা। সে জনরায় কাজ করছি, চেষ্টা করছি পাঠকদের ভালো কিছু দিতে। কবিতার পথ ধরে হাঁটা শুরু করলেও থ্রিলার আমাকে তার পথে হাঁটতে বাধ্য করেছে। অন্যদিকে অনুবাদ আমার প্যাশন।

আমার প্রকাশিত অন্যান্য বই-

মৌলিক : জলজ্যোৎস্নার মাখামাখি - ২০১৯ ( কবিতা ), পদ্মজলের সিঁড়ি - ২০২০ ( কবিতা ), মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কিশোর জীবনী - ২০২০ ( জীবনীগ্রন্থ ), চার একটি যৌগিক সংখ্যা, ২য় মুদ্রণ - ২০২১ ( থ্রিলার উপন্যাস ), বিশেষ দ্রষ্টব্য -২০২২ ( থ্রিলার উপন্যাস )।

শিশুতোষ : ১০ খন্ডে ছোটোদের নবি রাসূল - ২০২২ ( গল্পে গল্পে নবিদের জীবনী ) ৫ম মুদ্রণ, ৬ খন্ডে ছোটোদের মহানবী - ২০২২ ( গল্পে গল্পে মহানবীর জীবন )।

অনুবাদ : স্টিল লাইক অ্যান আর্টিস্ট, মূল - অস্টিন ক্লেওন (২০২২, মোটিভেশনাল) ; ম্যান'স সার্চ ফর মিনিং, মূল - ভিক্টর ই.ফ্রাঙ্কল (২০২৩, মোটিভেশনাল) ; মুরাকামির হাফ ডজন গল্প, মূল - হারুকি মুরাকামি (২০২২, গল্পগ্রন্থ), হাউ টু লাভ, মূল - থিক নাথ হান (২০২২, মোটিভেশনাল), হাউ টু ওয়াক, মূল - থিক নাথ হান (২০২৩, মননশীল), দ্য আলমানাক অব নাভাল রাভিকান্ত, মূল - এরিক জর্জেনসন (২০২৩, উদ্যোক্তা উন্নয়ন)।

যোগাযোগ :
riazmurshedsayem@gmail.com
www.facebook.com/writersayem

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.