বাংগালি সাহিত্য, ইতিহাস ও রাজনীতির কিছু গূঢ় অন্তর্দশন আছে বইতে। বাংলাদেশী জাতীয়তাবাদ কিভাবে তৈরি হল, আমরা বাংলাদেশী না বাংগালি, ধর্মনিরপেক্ষতার উৎস সন্ধান, সংবিধানের চার মূলনীতির উৎপত্তি, বাংলা ভাষায় আমাদের দায়- এমন সব মৌলিক প্রশ্নের আলোচনা করেছেন আনিসুজ্জামান। লেখকের স্বভাবসুলভ প্রাঞ্জলতায় সময় কিভাবে গড়িয়ে গেল, বোঝাই যায় না৷ উৎসাহী পাঠকদের অবশ্যপাঠ্য।