Jump to ratings and reviews
Rate this book

কেদারনাথ

Rate this book
A collection of travelogues on Kedarnath written by six eminent Bengali authors.

384 pages, Hardcover

Published September 2, 2013

1 person is currently reading
5 people want to read

About the author

Various

455k books1,346 followers
Various is the correct author for any book with multiple unknown authors, and is acceptable for books with multiple known authors, especially if not all are known or the list is very long (over 50).

If an editor is known, however, Various is not necessary. List the name of the editor as the primary author (with role "editor"). Contributing authors' names follow it.

Note: WorldCat is an excellent resource for finding author information and contents of anthologies.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Anirban.
307 reviews21 followers
December 15, 2020
ধীরে সুস্থে পড়তে পড়তে এই গতকাল রাত্রে শেষ করলাম "কেদারনাথ" বইটি। এবং প্রথমেই বলি, এ বই সবার জন্য নয়। অনেকের কাছেই এক স্থানে ঘুরতে যাওয়ার ছ রকম বিবরণ খুব একটা পছন্দের নাও হতে পারে, একঘেয়ে লাগতে পারে। কিন্ত আমার মত লোক, যারা পাহাড়কে প্রচন্ড ভালোবাসে; হেঁটে তীর্থ করতেও খুব একটা ভয় পায় না, বা যাকে বলে নন লাক্সারিয়াস ট্রাভেলকে এড়িয়ে চলে না, তাদের কিন্ত এটি মনের মতন ভ্রমন কাহিনী হবে।
সবার আগে আসবে কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়-এর লেখা এক অনবদ্য মুখবন্ধ ।
তারপরে শুরুতেই পাবেন প্রবাদপ্রতিম পরিব্রাজক উমাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যিনি বাঙালিকে চিনিয়েছিলেন পায়ে হেঁটে কেদারনাথ কি ভাবে ঘুরতে হয়। ওনার লেখা কেমন, বা কতটা ভালো সেসব বলার মতন না আছে আমার ক্ষমতা না আছে আমার সেই সাহস। শুধু যাঁরা পড়েননি ওনার লেখা তাদের বলব, আরাম করে সময় নিয়ে পড়বেন, কারন আমরা কোনওদিনই আর পাব না সেই কেদার কে, যাঁকে উমাপ্রসাদ বাবু পেয়েছিলেন।
নবনীতা দেবসেন এর লেখা, ওনার মতনই। যেন নিজে ঘুরতে গেছি। আমরা যেরকম সব ঝামেলা আর ঘটনার সামনে পড়ি ঘুরতে গিয়ে, উনিও সেরকম ঘটনার সামনে পড়ছেন। ছোট্ট লেখা কিন্ত মন ছুঁয়ে যায়।
একইরকম ভাবে ভগীরথ মিশ্রের লেখাও যেন মনে হয় নিজের ঘুরতে যাওয়ার কাহিনী। এই দুটি লেখাই পুরোটা পড়ার ইচ্ছে রইল আমার।
এরপরে নিজের অভিজ্ঞতা নিয়ে গল্প শোনান প্রখ্যাত শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। একজন মানুষ একা, খুব কম আয়োজন, এভাবে স্রেফ ভক্তির ওপরে ভর করে এই কঠিন যাত্রাকে কি ভাবে জয় করেছিলেন, সেটি পড়তে গিয়ে মনের মধ্যে সেই বাচ্চা বয়সের আনন্দ আর আ্যডভেঞ্চার এর নেশা জেগে ওঠে। ঠিক যেমন হত পান্ডব গোয়েন্দা পড়ে।
প্রানেশ চক্রবর্তীর লেখা অনাড়ম্বর, একটু যেন বেমানান এই সংকলনে।
চিন্ময় চক্রবর্তী-র লেখাটা কি প্রকাশক ইচ্ছে করে শেষে রেখেছিলেন? মনে হয় হ্যা, ইচ্ছে করেই রেখেছিলেন, নইলে শেষটি যে এত্ত ভালো হত না। সাবলিল লেখা। ধর্ম, ইতিহাস ও ভ্রমন মিলিয়ে একটি অনবদ্য ভ্রমন কাহিনী। ভাষায় কোনও জটিলতা নেই, যাতে আমার মতন পাঠকের তো বেশ সুবিধে। এক কথায় "saving the best for the last".
একটাই কথা মাঝে মধ্যে একটু খটখট করতে লাগল বইটি পড়তে পড়তে, এতজনের লেখার ঠাঁই হল এই বইটিতে। তার মধ্যে কি শঙ্কু মহারাজ-এর লেখার জায়গাটুকু হত না?
আর প্রচ্ছদ এর আঁকাটি এক কথায় একঘর। মানে একএকটি ছবি হয় না, দেখলেই ঘুরতে যেতে ইচ্ছে করে। সুব্রত বাবু নিজের তুলি ও রঙ দিয়ে ঠিক সেরকমই একটি প্রচ্ছদ এঁকেছেন, যেটি বইএর ভেতরকার লেখার চেয়ে কোনও অংশে কম নয়।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.