Jump to ratings and reviews
Rate this book

عمى النمر

Rate this book
সূচীপত্র

১. বাঘের মাসি
২. গণনপটু শশকছানা

12 pages, Paperback

First published January 1, 1964

24 people want to read

About the author

Эва Василевская Романовна

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (37%)
4 stars
7 (24%)
3 stars
9 (31%)
2 stars
2 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 9 of 9 reviews
Profile Image for সৌরজিৎ বসাক.
306 reviews7 followers
October 30, 2025
মন খারাপের রাতে একমাত্র সঙ্গী হল, বই। সামাজিক বাস্তবতা নয়, ভয়াল অলৌকিক নয়, রহস্যের জট নয়, এমনকি প্রেমের সুবাসও নয়। এমন পরিস্থিতিতে একমাত্র পাথেয় হল জাদু, শিশুদের সুন্দর দুনিয়ায় ফিরে যাওয়ার জাদু, কল্পরাজ্যের জাদু, রূপকথার জাদু!

পশুপাখিকে কেন্দ্র করে গড়ে ওঠা তেমনই এক রূপকথার মোলায়েম দুনিয়ায় প্রবেশদ্বার হল এই বইটি। মাত্র দুইটি গল্প। অনেক ছবি। মন ভালো করে দেওয়ার এর থেকে সরল পথ্য বোধহয় আর কিছু নেই এই পৃথিবীতে। সঙ্গে বড়দের এটাও মনে করানো যে, শিশুদের দুনিয়াতেই আসল আনন্দ।

সূচীপত্র :
বাঘের মাসি
গণনপটু শশকছানা
Profile Image for Farhan.
741 reviews12 followers
October 6, 2018
সক্কালবেলা মন ভাল হয়ে গেল গল্প দু'টো পড়ে।
Profile Image for Fahmida Yeasmin.
32 reviews3 followers
January 26, 2019
জীবনের প্রথম পড়া বইগুলোর একটি, অসম্ভব প্রিয় বই
Profile Image for এশা.
140 reviews53 followers
April 20, 2022
আফসোস যে বয়সে পড়া প্রয়োজন ছিল, সে বয়সে পড়া হয়ে ওঠে নি!
215 reviews4 followers
August 24, 2021
এক্কেবারে শৈশবের প্রথম দিকে পড়া বই। আজ সাড়ে চার বছর বয়সী পুত্রকে পড়ে শোনালাম। দুর্দান্ত!
92 reviews6 followers
February 6, 2025
ছোটোবেলার গল্পগুলোর মধ্যে আলাদা একটা শান্তি শান্তি ভাব আছে। পড়া শুরু করতেই ধুম করে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। কী সুখেরই না ছিল দিন গুলো !!!!!
Profile Image for Rajib Das.
6 reviews2 followers
October 30, 2018
একটিমাত্র প্রশ্বাস ভেতর থেকে নিঃশ্বাস হয়ে বের হতে যেটুকু সময় লাগে তাঁর আগেই এই বইয়ের গল্প দুটি পড়া হয়ে যায়। কিন্তু আমার অনেক সময় লেগেছে। প্রথম গল্পটি বিড়ালের, এটাই একমাত্র কারণ কালক্ষেপণের। শুরুর দুই অনুচ্ছেদ পড়েই থমকে থেকেছি অনেকক্ষণ।
ক্লাস টেনে পড়ার সময় একটা মায়া মায়া চোখের 'বাঘের মাসীর' সাথে আমার পরিচয় হয়েছিল, নাম দিয়েছিলাম 'হালুম'। ডাকলে কাছে আসত। আমি বুকের কাছে নিয়ে শুতে চাইলেও সে পায়ের কাছে গিয়েই ঘুমাত। রাত জেগে পড়ার সময় সে আমার পাশের চেয়ারে বসে থাকত। আর তাঁর বিশেষ গুণটি হলো, মানুষ খেতে পারে এমন সবকিছুই সে খেয়ে হজম করতে পারত, মুড়ি, চিরার মোয়া, পাউরুটি, এমনকি চিনা বাদাম। রবিবার বাড়ির সব ঘরের সাথে সাথে তিনিও নিরামিষ খেতেন, যেকোনো শাক বা সবজি দিয়ে ভাত মেখে দিলেও খেয়ে নিতেন। সবচেয়ে মজার বিষয় হলো, তাঁর একটি ছেলে হয়েছিল, তাঁর নামও রেখেছিলাম 'হালুম'। সে কাহিনী আরেকদিন। সমস্যা হলো, এই মাসীর ছেলে আমাকে সেরকম কোনো পাত্তা-টাত্তা দিতেন না। বিড়ালের ধর্মই হলো ‘কাউরে গোনার টাইম নাই’–টাইপ তাই বলে এত বেশি ড্যাম কেয়ার! অথচ এই মাসতুতো ভাইকে খেলনা হিশেবে একটা প্লাস্টিকের বল পর্যন্ত কিনে দিয়েছিলাম। বিনিময়ে তার কী মূল্য ‘প্লাম’!
আর এই গল্পে যে কালো বেড়ালের কথা বলা হয়েছে, সেরকম অনুসন্ধিৎসু চোখের কালো একটি বেড়াল বছর দুয়েক আগেও ছিল। কিন্তু এখন বেড়াল বেশি হয়ে যাওয়াতে আর কোনো নাম দেওয়া হয় না।

আর দ্বিতীয় গল্পটির শেষটা এত বেশি চমৎকার যে "যেসব প্রাণী পুষতে চাই" সেই লিস্টে শশকছানাকেও যোগ করে নিলাম।
Profile Image for Jahangir.
Author 3 books36 followers
September 27, 2018
একটা চারতলা বাড়ি (ছবিতে যেমন দেখাচ্ছে)। তার একতলায় থাকে ছেয়ে রঙের বেড়াল, দোতলায় শাদা, তেতলায় কালো বাচ্চা সমেত কালো বেড়াল, চারতলায় পাটকিলে - সবই নেহাৎ মামুলী, কেউ নয় ওর মতো ডোরাকাটা - বাঘের মাসি! তাহলে বাঘের মাসি কোথায় থাকে? ছাদের উপরে? চিমনীর ভেতরে? সিঁড়িকোঠায়? নাকি মাটির নিচের সেলারে? গত ৩৫ বছরে এই প্রশ্নের মীমাংসা করতে পারিনি। চিড়িয়াখানার উটটার দুটো কুঁজ কেনো সে প্রশ্নের মীমাংসা হতে কিছুটা সময় লেগেছিল, কিন্তু বাঘের মাসির থাকার জায়গার মীমাংসা আজ তক হয়নি। আপনারা কেউ কি জানেন?

শশকমায়ের একপাল ছানা : বড়ো ছানা, মেজ ছানা, সেজ ছানা, ন' ছানা, ছোটো ছানা, আর সবচেয়ে কোলেরটি - এদের মধ্যে কেবল গণনপটু কোলেরটির ছবি দেয়া আছে। বাকিদের ছবি নেই কেন? এটা নিয়ে আমাদের ভাইবোনদের মন খারাপ হতো। আর শশক কি এমন কেলে হয়? কই আমাদের পাশের বাসার চৈতীদের তো দুটো খরগোশ আছে! সেগুলো কি ধব্‌ধবে সাদা! যেন বরফ দিয়ে বানানো। বাবা বললেন, খরগোশরা (Rabbit) অমন সাদা হতে পারে আর শশকেরা (Hare) অমন কালচে হতে পারে। এমন ব্যাখ্যায় আমাদের মন ভরে না। আমরা ভাবি, কোলেরটা যে সৃষ্টিছাড়া, গণনপটু - তা সে অমন কেলে হতে পারে। নিশ্চয়ই বড়ো ছানা, মেজ ছানা, সেজ ছানা, ন' ছানা, ছোটো ছানা, আর শশক মা চৈতীদের খরগোশের মতো বরফ-শাদা!

সব বয়সী শিশুদের জন্য মায়াভরে ভাবে এমন গল্প লিখিয়ে আর ছবি আঁকিয়ের দেখা এদেশে মেলে না কেন!
Displaying 1 - 9 of 9 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.