Jump to ratings and reviews
Rate this book

ভারতের মহিলা গুপ্তচরেরা

Rate this book
Espionage Actrivities of Five Indian Women

118 pages, Paperback

First published January 31, 2020

13 people want to read

About the author

Amrita Koner

15 books4 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (42%)
3 stars
4 (57%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
October 1, 2020
গুপ্তচরবৃত্তি এমনই এক বিষয় যা আমাদের যুগপৎ আকর্ষণ ও বিকর্ষণ করে। এই পেশার ট্যাগলাইন বলে যদি কিছু থাকে তাহলে তা হল 'উই স্টিল সিক্রেটস্‌'। তস্করদের আমরা যথাসাধ্য এড়িয়ে চলি। তবু জেমস বন্ড থেকে 'এক থা টাইগার'-এর সলমন খান— এমন নানা চরিত্রকে আমরা দেখতে ও জানতে চাই। তাদের দেখে আমরা ভাবি, এই পেশায় বোধহয় পদে-পদে গুলিগোলা, রোমাঞ্চ, লাস্যময়ী নারী আর বিকটতম খলনায়কের উপস্থিতি একেবারে অনিবার্য। সেই ধারণাটা যে কতখানি ভুল, তা বিভিন্ন ডসিয়ার, ডি-ক্লাসিফায়েড ফাইল আর জন লে-কের-এর লেখা প্রমাণ করে দেয়। সবচেয়ে বড়ো কথা...
কী হয় যদি এই কাজে এগিয়ে আসেন একেবারে অপেশাদার কোনো সিভিলিয়ান?
হিচককের সিনেমা বা ক্রিস্টি'র উপন্যাসের বাইরেও এ-জিনিস হয়। হয়েছে। হবে।
ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে যাঁদের নাম লিখিত হওয়া উচিত, অথচ বাস্তবে যাঁরা বিস্মৃত— এমন পাঁচজন মহিলাকে নিয়ে লেখা হয়েছে এই বইটি। অধ্যায় অনুযায়ী তাঁরা হলেন~
১) এক বিদ্রোহিনীর প্রেমকাহিনি: আজিজ্‌-উন-নিশা;
২) সারণী থেকে শরণ: শরণ কাউর;
৩) দুর্গা ভাবী: দুর্গাবতী দেবী;
৪) নেতাজি'র অগ্নিকন্যা: সরস্বতী রাজামণি;
৫) লেখিকা যখন গুপ্তচর: নূর ইনায়াত খান।
এই বীরাঙ্গনাদের নিয়ে বাংলায় লেখালেখি একেবারে হয়নি এ-কথা ভাবলে ভুল হবে। এই বছর বইমেলাতেই প্রকাশিত কৌশিক রায়-এর 'দেশ বিদেশের গুপ্তচর' (শব্দ প্রকাশন)-এ এঁদের নিয়ে যথাক্রমে যে অধ্যায়গুলো লেখা হয়েছে তারা হল~
ক) সিপাহি বিদ্রোহের সিপাহি;
খ) হরি সিং-এর হৃদয়;
গ) কুডি পাঞ্জাব দা;
ঘ) নেতাজি'র নীল নকশা;
ঙ) লেডি ম্যান্ডেলিন।
তবু এই বইটির দু'টি বিশেষত্ব আমাকে আকর্ষণ করল। সেগুলো হল~
(১) লেখিকা গভীর মমত্ব আর যত্ন নিয়ে এই চরিত্রদের পরিবেশন করেছেন। তার ফলে এরা শুধুমাত্র বই বা ফাইলের অংশ না হয়ে রক্তমাংসের চরিত্র হয়ে আমাদের সামনে রক্তাক্ত হয়েছেন, ক্রোধ আর যন্ত্রণার অগ্নিতে শুদ্ধ অসি-র রূপ নিয়েছেন, তারপর নিজের আদর্শের লক্ষ্যে ধেয়ে গেছেন নিয়তির মতো।
(২) ঐতিহাসিক তথ্য বীজ-পরিমাণ হলেও সমকালীন ইতিহাস ও ঘটনাক্রমকে অধ্যয়ন করে লেখিকা এই পাঁচটি অধ্যায়কে অতি নিপুণভাবে ফিকশনলাইজড নন-ফিকশনের রূপ দিয়েছেন।
আজকের ভারতবর্ষ দেখলে মনে হয়, এঁদের আত্মত্যাগ বোধহয় বৃথাই গেছে। আবার এও মনে হয়, কিছু পশ্বধমের জন্য দেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দেওয়ার শিক্ষা তো এঁদের থেকে আমরা পাই না।
বইটির ছাপা পরিষ্কার হলেও প্রচ্ছদ জঘন্য। ভেতরে বানান ভুলের কথা না বলাই ভালো। দামেরও কোনো মাথা-মুন্ডু নেই। লেখিকা আরও ক'টি অধ্যায় জুড়ে সম্পূর্ণ বইটিকে পুনর্বিন্যস্ত করার কথা ভেবে দেখলে ভালো হবে।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.