কার্ল মার্কসের চিন্তারপ্রভাব ফরহাদ মজহার-এর যাবতীয় লেখালেখির মধ্যেই কমবেশি দেখা মিলে। কিন্তু এখানে একসাথ করা লেখাগুলার বিষয় সরাসরি কার্ল মার্কস। আরাে নির্দিষ্ট করে বললে, মার্কসের চিন্তার দিগন্ত যে সকল মৌলিক ধারণা আশ্রয় করে বিস্তৃত হয়েছে তার কয়েকটির সাথে পরিচয় ঘটানাে। মার্কসের হাতে অর্থশাস্ত্রীয় বিশ্লেষণের পদ্ধতি ও প্রকরণ যে বাঁক নিয়েছে তার মৌলিকতু কোথায় এবং কিভাবে মার্কস ধ্রুপদী অর্থনীতির ভ্রান্ত অনুমানগুলাে মােকবিলা করেছেন সেটা স্পষ্ট করে দেখানাে। কিম্বা মার্কসের নামে চালু বদ্ধমূল ধারণা কাটিয়ে সরাসরি মার্কসের নিজের রচনা পাঠে উদ্বুদ্ধ করা। এ সংকলনে একত্রিত লেখাগুলার বয়স দুই যুগ পার হয়েছে। সে হিসাবে অনেক পুরানা লেখা। কিন্তু বিষয় যখন মার্কসের চিন্তার নিবিষ্ট পাঠ এবং মার্কস বােঝাপড়ায় দীর্ঘদিন যাবৎ তৈরি হওয়া অস্পষ্টতা কাটানাের পথ পরিষ্কার করা, তখন বলা যায় বাংলাদেশে এর প্রাসঙ্গিকতা এখনও ফুরায়নি। সময় বদলালেও যে প্রয়ােজনে এই লেখাগুলা রচিত সে অভিষ্ঠ এখনাে অনেকটা অধরা। এ বাবদ পাঠকদের একটা ধারণা দেওয়া দরকার। সময়টা উনিশ বিরাশি। হুসেন মােহাম্মদ এরশাদ সামরিক শাসন জারি করেছেন। সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা সবার আগে প্রতিবাদে নেমে পড়ল। ছাত্র সংগঠনের অগ্রগামী এবং উদ্যোগী ভূমিকা প্রধান দুটি রাজনৈতিক দলের কাছ থেকেই শুরুতে বাধা পায়। সামরিক সরকার বিরােধী আন্দোলন সংগঠিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেরাই অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হন। এই উদ্যোগে সামনের সারিতে থাকা একটা সংগঠন ছিল ছাত্র ঐক্য ফোরাম’। আর ছাত্র ঐক্য ফোরামের জন্ম হয় তৎকালে ছাত্রদের একটা রাজনৈতিক পাঠচক্র থেকে। স্বৈরাচার বিরােধী আন্দোলনের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ ও
Farhad Mazhar (ফরহাদ মজহার) is a Bangladeshi writer, columnist, poet, social and human rights activist, and environmentalist. He graduated with honours in pharmacy from the University of Dhaka in 1967 and worked as a pharmacist in New York in the seventies and eighties. Mazhar also studied political economy in New School of Social Research. He is the founding member and managing director of UBINIG (Policy Research for Development Alternative) a policy research and advocacy group in Bangladesh working as an integral part of the community with the grassroots people to strengthen common resistance against the dominant processes of globalisation as well as creating space for strategic negotiations whenever possible.
বইয়ের অর্ধেকাংশ হচ্ছে ফরহাদ মজহারের কমিউনিস্ট পাঠচক্রের জন্য লেখা পুস্তিকার সংকলন আর বাকি অর্ধাংশ হচ্ছে মার্কসের লেখার অনুবাদ। পুস্তিকাগুলোর আগামাথা কিছুই বুঝি নাই। ' অর্থশাস্ত্র পর্যালোচনার ভূমিকা' পড়ে মনে হলো মার্কস পড়তে হলে মূল জার্মান শেখা ই ভালো। নয়তো নিদেনপক্ষে ইংরাজিতে। আর আমার ক্ষুদ্র আয়তনের মস্তিষ্কে মার্কস সাহেবের বিশাল বিশাল গ্রন্থ রাখিবার সময় বোধহয় এখনো হয়নি। মার্কস পাঠের ভূমিকা পড়ে আমার ভূমিকা এইই দাড়ালো।