What do you think?

২৫টি সেরা ভূত
ভূত নিয়ে অদ্ভূত! না শুধু অদ্ভুতই নয়, রীতিমতো অদ্ভুতুড়ে সব কাণ্ড। নইলে গণপিতেক সপাটে ধরার মুহূর্তেই হঠাৎ পোঁ করে একটা মশা কিশোরীর নাকে ঢুকে যেন বিপত্তি বাঁধাতে যাবে ? কেনই বা প্রথমে জাল ফেলে, পের আটাকাঠি দিয়ে চেষ্টা করেও জয়তিলকবাবু ভূত ধরেত পারবেন না? ঘাড়টা কেমক্কা কেন সুড়সুড় করে উঠবে নয়নচাঁদের? লালু-ভুলুকে বেকুব বানিয়ে যতীন মুৎসুদ্দির আত্মা শরীর ছেড়ে কেন হঠাৎ চোঁ করে এরোপ্লেনের মতো উড়ে যাবে নাকের ফুটো দিয়ে? তুলকালাম এরকমই সব শরীরী-অশরীরী কাণ্ডকারখানা ঘটে গেছে এ সংকলনের পঁচিশটি গল্পে।
166 pages, Paperback
About the author
Shirshendu Mukhopadhyay
413 books965 followersশীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।
তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
October 4, 2022
কারা যে এই তথাকথিত 'সেরা' বেছে নেয়!
বইয়ের গোটাচারেক গল্প ভূতের গল্প হিসেবে স্মরণীয়। কিন্তু সেগুলো আমরা ইতিমধ্যেই অজস্র সংকলনে অজস্রবার পড়েছি।
বাকি গল্পগুলো আজকের ছোটো-বড়ো কোনো পাঠকেরই 'ভূতের গল্প' হিসেবে পোষাবে না।
এর তুলনায় আনন্দ থেকে প্রকাশিত কিশোর গল্পসমগ্র-টা কিডনি-ফিডনি বেচে জোগাড় করে ফেলুন। দিনে একটা করে ("কথা দিয়েছ!") পড়বেন। কোথা দিয়ে যে সারা বছরের মালিন্য দূর হয়ে যাবে, "ধরতে পারবেন না!"
এই বইটা...
বেকার!

June 27, 2021
২৫টি গল্পের মধ্যে ২-৩টিই ভালো, বাকিগুলো খুবই সাধারণ মানের গল্প এবং মোটেই মনে রাখার মতো নয়।
April 6, 2024
ভয় ধরানো নয়, ব্র্যান্ড শীর্ষেন্দুর ভালো ভূত, ছাপোষা ভূতের কথা। পড়ুন, মন ভালো করুন, আর নিজদের বাড়ির সব কোণে কোণে লেড লাইট লাগাবেন না, কিছুটা অন্ধকার ছাড়ুন, নইলে বেচারারা অবলুপ্ত হয়ে যাবে!
Displaying 1 - 3 of 3 reviews