হাওয়ার্ড ফিলিপ লাভক্রাফট। কসমিক হররের প্রবাদ পুরুষ এই লেখকের দারুণ পাঁচটি গল্প থেকে গড়ে উঠেছে আর্জেন্টাইন লেখক এবং শিল্পী হার্নান রদ্রিগেজের দ্য টেম্পল। এই গল্পগুলোর কোনটিতে পাবেন এক অন্ধকার আত্মপরিচয়, কোনটিতে বেজে উঠবে সুরের ঝংকার, কোনটি আবার লাভক্রাফটের চোখ থেকে আপনাকে দেখাবে মসীহের রূপ। তবে প্রত্যেকটি গল্পেই পাবেন লাভক্রাফটের কালজয়ী ভৌতিক আবহ। যা আরও আরও জীবন্ত হয়ে ওঠেছে হার্নান রদ্রিগেজের তুলির নিপুণ আচড়ে।
তো পাঠকগণ, স্বাগতম আপনাদের লাভক্রাফটের অস্বস্তিকর এবং অদ্ভুত ভয়ের দুনিয়ায়।