Jump to ratings and reviews
Rate this book

আমার দীপেশ আবিষ্কার

Rate this book

111 pages, Hardcover

Published February 1, 2020

1 person is currently reading
30 people want to read

About the author

Shahaduz Zaman

50 books534 followers
Shahaduz Zaman (Bangla: শাহাদুজ্জামান) is a Medical Anthropologist, currently working with Newcastle University, UK. He writes short stories, novels, and non-fiction. He has published 25 books, and his debut collection ‘Koyekti Bihbol Galpa’ won the Mowla Brothers Literary Award in 1996. He also won Bangla Academy Literary Award in 2016.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
12 (63%)
3 stars
5 (26%)
2 stars
2 (10%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Harun Ahmed.
1,675 reviews442 followers
October 30, 2023
বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ একজন চিন্তক দীপেশ চক্রবর্তীর কাজ সম্বন্ধে প্রাথমিক ধারণা লাভের জন্য "আমার দীপেশ আবিষ্কার" সহায়ক। দীপেশ চক্রবর্তী সাব অল্টার্ন স্টাডিজের একজন তাত্ত্বিক। তার "আত্মার প্রতিবাদ" ও মৌলিক কাজ হচ্ছে "provincializing europe. " এখানে তিনি দেখিয়েছেন ইউরোপ শুধু একটি মহাদেশ নয় বরং একটি মনস্তত্ত্ব। যে মনস্তত্ত্বের বশবর্তী হয়ে আমরা সবকিছুতেই ইউরোপকে "আদর্শ" বলে বিবেচনা করি ও তাদের মতো হতে চাই। দীপেশের মতে, দুনিয়াকে বোঝার জন্য ইউরোপ অপরিহার্য কিন্তু তাদের দর্শন খণ্ডিত। আমাদের হাজার বছরের ইতিহাস ইউরোপ থেকে সম্পূর্ণ ভিন্ন কিন্তু ইউরোপকে আদর্শ বিবেচনা করায় আমাদের বর্তমান ও ভবিষ্যৎ কেমন হবে তা বোঝার জন্য আমরা নির্ভর করছি ইউরোপীয় দর্শনের কাছে। আমরা আছি waiting room of history তে। ইউরোপীয়দের মতো হতে পারলেই সেই ওয়েটিং রুম থেকে আমরা তাদের জীবনে প্রবেশাধিকার লাভ করবো। প্রশ্ন হচ্ছে - এই মানসিকতা গড়ে উঠলো কেন? শাহাদুজ্জামানের ভাষায়, 


"এই পথ ধরে এগিয়েই দীপেশ এই তর্ক তোলেন যে, আধুনিকতার একক সার্বজনীন কোন রূপ নেই, ‘ইতিহাসের বিশ্রামাগারে' বসে না থেকেই একটি জনগোষ্ঠী নিজেদের মতো করে আধুনিক হয়ে উঠতে পারে।

সমসাময়িককালেও আমাদের দেশের রাজনীতি, শিল্পসাহিত্যে যে কলরব তা তো বস্তুত ‘ওয়েটিং রুমে বসে থাকা মানুষের কলরব বলেই মনে হয়। তাদের সবারই এই আক্ষেপ যে কবে ঠিক ইউরোপের মতো গণতন্ত্র, শিক্ষা, রাষ্ট্র, শিল্প সাহিত্য রচনা করতে পারবো আমরা? কবে আমরা আধুনিকতার সেই ইউরোপ কথিত ট্রেনে চেপে পৌছে যাব মঞ্জিলে। কিন্তু 'Provincializing Europe' ইশারা দেয় যে, ইউরোপই আধুনিকতার একমাত্র মঞ্জিল নয়। অন্য কোন ট্রেনে চেপে পৌঁছানো যেতে পারে অন্য কোন স্টেশনে যেটিও 'আধুনিক' কিন্তু সে আধুনিকতার চেহারাটি হয়তো ঠিক ইউরোপের মতো নয়, অন্যরকম। তৈরি করা যেতে পারে বিকল্প কোন আধুনিকতা। দীপেশ অবশ্য সতর্ক করে দেন এ নেহাত ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রতি সন্তান জানানোর Cultural Relativity-র ব্যাপার নয়। এটি বরং আধুনিকতার বহুত্বের ধারণার দিকে যাত্রা। আধুনিকতার এই বহু এবং বিকল্প ধারণা আমাকে তাড়িত করে।"



শাহাদুজ্জামান খুব সহজ একটা উদাহরণ দিয়েছেন পাশ্চাত্যের সাথে প্রাচ্যের পার্থক্য বোঝাতে। পাশ্চাত্যে মানুষকে ব্যক্তিকেন্দ্রিক হওয়ার জন্য উৎসাহ জোগানো হয়। বৃদ্ধ বয়সে সে যাতে কারো মুখাপেক্ষী না হয় তার জন্যেও উৎসাহ প্রদান করা হয়। পরনির্ভরশীল হওয়াটা সেখানে চরম লজ্জার, এমনকি ছেলেমেয়ের কাছেও। শাহাদুজ্জামানের বাবা শেষ বয়সে অথর্ব হয়ে যান। তিনি বাবাকে জামাকাপড় পাল্টানোসহ যাবতীয় কাজে সাহায্য করতেন। একদিন বাবাকে  প্রশ্নও করেছিলেন ছেলের কাছ থেকে এরকম সাহায্য নিতে তিনি লজ্জাবোধ করছেন কি না। তার বাবা উত্তর দিয়েছিলেন, "আমার তো মনে হয় আমি তোমাকে সুযোগ দিচ্ছি (আমাকে সেবা করার।) "
সব মিলিয়ে, বেশকিছু পুনরাবৃত্তি ও অগোছালো ভাব থাকা সত্ত্বেও, দীপেশ চক্রবর্তীর তত্ত্ব ও কাজ সম্পর্কে বেশ আগ্রহ জাগলো বইটি পড়ে।
Profile Image for Shotabdi.
826 reviews206 followers
February 19, 2022
কদিন আগে এক বন্ধুর বাড়িতে বইটা দেখে আগ্রহ জাগে। দুর্ভাগ্যজনকভাবে আমি দীপেশ চক্রবর্তী সম্পর্কেই অবগত ছিলাম না। এই বইটা পড়ার ফলে একই সাথে নতুন করে দুজন ব্যক্তির সাথে পরিচয় হল। শাহাদুজ্জামানের উপন্যাস এর সাথে পরিচয় হয়েছিল আগেই, এবার প্রবন্ধ। আর দীপেশ চক্রবর্তী এর চিন্তার সাথে৷ এবার দীপেশ চক্রবর্তী এর নিজের লেখা পড়ার আগ্রহ জন্মেছে, বইটির অন্যতম উদ্দেশ্য বোধহয় এটিই।
Profile Image for Md Sohanoor  Rahman Sohag.
24 reviews15 followers
August 10, 2023
শাহাদুজ্জামান বাংলাদেশের অন্যতম একজন কথাসাহিত্যিক। তার সাবলীল এবং তথ্যপূর্ণ লেখা বরাবরই আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে "আমার দীপেশ আবিষ্কার"বইটি খুবই গুরুত্বপূর্ণ রচনা। কেন এই বইটির মাধ্যমেই দীপেশ চক্রবর্তী সম্পর্কে প্রাথমিক জানা আমার।

দীপেশ চক্রবর্তী ভারতের জন্মগ্রহণকারী বাঙালি ইতিহাসবিদ।
"আমার দীপেশ আবিষ্কার"বইটি মূলত শাহাদুজ্জামান এবং দীপেশ চক্রবর্তীর মধ্যকার চিন্তার পারস্পারিকতা এবং দীপেশ চক্রবর্তীর বই দা প্রভিন্সিআলাইজিং ইউরোপ, এবং সাহাদুজ্জামান এর গবেষণার বিষয় "প্যালিয়েটিভ কেয়ার" দ্যা এন্ড অফ লাইফ কেয়ার এর সারসংক্ষেপ।

বইটির প্রথম দিকে চক্রবর্তীর দা প্রভিন্সিআলাইজিং ইউরোপ বইয়ের সারসংক্ষোলোচনা করা হয়। বইটির দ্বিতীয় ধাপে বোদিচিত্তের অনুষ্ঠানের শাহাদুজ্জামানের লেকচারের টুকরো অংশ লিপিবদ্ধ করা হয় এবং বইয়ের শেষের দিকে চক্রবর্তী এবং সাহাদুজ্জামান এর ইমেইলে ভাবের আদান-প্রদান এবং বিভিন্ন বিষয় সম্পর্কের টুকরো অংশগুলো আলোচনা করা হয়েছে।

তাছাড়া বইটিতে প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন দ্বন্দ্ব, উপনিবেশ ও সাম্রাজ্যবাদ কালের ইতিহাস, উত্তর উপনিবেশবাদ সম্পর্কে তাদের ভাবনার আদান-প্রদান ঘটেছে।

ধন্যবাদ 💙
Profile Image for Debashish Chakrabarty.
108 reviews93 followers
May 28, 2020
শাহাদুজ্জামান এমনটা প্রায়ই করে থাকেন, নিজের কোন প্রিয় চিন্তা বা ব্যক্তিকে এক বিচিত্র আয়োজনে পাঠককুলের সামনে মেলে ধরেন । তার এমন বিচিত্র প্রয়াস দেখা গেছে ফিদেল ক্যাস্ট্রো এবং জীবনানন্দ দাশের ক্ষেত্রে । এবার দেখা গেল সাবঅল্টার্ন স্টাডিজের বিশেষ চিন্তক দীপেশ চক্রবর্তীকে । অন্যায্যতা-বিশৃঙ্খলতার এই গোলমেলে এক সময়ে দীপেশের কাজ এবং চিন্তা আমাদের খুব দরকারি জিনিস তা বলবার অপেক্ষা রাখে না । শাহাদুজ্জামান তার নিজের দীপেশ অর্থাৎ ব্যক্তি এবং চিন্তক দীপেশকে আবিষ্কারের এক সংক্ষিপ্ত অথচ উপকারী এক ক্রমিক ধারাবিবরণী মেলে ধরেছেন । প্রথমেই সংক্ষিপ্ত আকারে দীপেশের প্রভিনশিয়ালাইজিং ইউরোপের আলোচনা, তারপর দীপেশের কাজের উপর ভিত্তি করে শাদুজ্জামানের নিজের গবেষণায় (প্যালিয়াটিভ কেয়ার) তার প্রয়োগ বিষয়ে একটি বক্তৃতার শ্রুতিলিখন, দীপেশের সঙ্গে আলাপচারিতা এবং শেষমেশ দীপেশের সঙ্গে বিবিধ-বিচিত্র বিষয়ে শাহাদুজ্জামানের ইমেইল চালাচালি । ইমেইলে আলোচনাটা নানা দিক থেকে আগ্রহউদ্দীপক । কারণ, কীভাবে শুধু চিন্তার জের ধরে দুজন চিন্তকের মধ্যে যে আন্তরিক-অন্তরঙ্গ বন্ধুত্ব এবং আলাপচারিতা হতে পারে তার এক দারুণ প্রমাণ ।

এখন আসা যাক ইতিহাসবিদ এবং সমাজচিন্তক দীপেশ চক্রবর্তী প্রসঙ্গে । উত্তরউপনিবেশবাদী ইতিহাস চর্চা এবং পশ্চিমা আধুনিকতার বোঝাপড়ার ক্ষেত্রে দীপেশের চিন্তা-ভাবনা নতুন করে বুঝতে সাহায্য করে অবশ্যই । এখানে বলে রাখা ভাল আমার নিজের মধ্যে যে হীনমন্যতাবোধের বিকট এক জট ধীরে ধীরে তৈরি হচ্ছিল, সেটা কিছুটা হলেও ছাড়াতে সাহায্য করেছে দীপেশের চিন্তা । যেমন কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সাধারণ ব্রিটিশ নাগরিকের একটি ছবি বেশ আলোচনার শিকার হয় । ছবিটিতে দেখা যায় একজন সাধারণ ব্রিটিশ নাগরিক পার্কে প্রাতঃ ভ্রমণ করবার সময় হয়তো প্রধানমন্ত্রীর দেখা পেয়ে সাম্প্রতিক কোন বিষয়ে নিজের উষ্মা প্রকাশ করছিলেন । বিশেষ করে উপমহাদেশের অর্থাৎ প্রাক্তন উপনিবেশিক অঞ্চলের মানুষ জনের কাছে এটি প্রায় অচিন্তনীয় এক দৃশ্য । সঙ্গতকারণেই এই অঞ্চলের অনেককেই হা-হুতাশ প্রকাশ করতে দেখা যায় । বলতে দ্বিধা নেই, প্রচ্ছন্নরূপে আমিও সেই দলের একজনই ছিলাম । তবে ঘটনাটিকে ভিন্ন কোন দৃষ্টিকোণ থেকে দেখবার উপায় আছে কিনা? এই যে বর্তমান ব্রিটিশ গণতন্ত্র, তার ইতিহাসকে আমলে না নিয়ে এমন একটা ঘটনাকে বিচ্ছিন্ন একটি জেগে ওঠা দ্বীপের মত করে দেখবার অবকাশ কি আমাদের রয়েছে? ব্রিটিশদের উপনিবেশিক ইতিহাস, আফ্রিকা-লাতিন আমেরিকা-এশিয়ায় তাদের জমি দখলের ইতিহাসকে বাদ দিয়ে এমন একটি দৃশ্যের কল্পনা আমরা নিজেদের জন্য করতে পারব কি? এখন, এই ধরণের ঐতিহাসিক এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ছাড়া নিজদের জন্য এমন একটি দৃশ্য আশা-কল্পনা করা আমাদের পক্ষে সম্ভব কিনা? এমন কিছু প্রশ্ন আমাদের করতে হবে । তাছাড়া ব্রিটেনের দীর্ঘ গণতান্ত্রিক কর্মকাণ্ডের এক সিলসিলাও আছে । আমরা যখন আরেকটা সমাজের দিকে তাকাবো, আমাদের মনে রাখতে হবে যে, সেই সমাজ একটা বিশেষ ঐতিহাসিক অভিজ্ঞতার ভেতর দিয়ে এখানে এসে পৌঁছেছে ।

তাছাড়া ইউরোপীয় আধুনিকতার যে প্রলয়ঙ্করী আগ্রাসন । তাকে মোকাবেলা করার কিছু বিষয় আছে । এক্ষেত্রে সব প্রশ্নের উত্তর হয়তো আমাদের আমাদের হাতে এখনি প্রস্তুত নেই । তবে আধুনিকতা যে ইউরোপীয় রোডম্যাপের বাইরের কিছুও হতে পারে, একটু আলাদা গোছের কিছু, যার সূত্র হয়তো আমাদের জমিনে এবং অতীতে লুকানো আছে, এমনটা ভাবতে আমরা অন্তত প্রস্তুত আছি কিনা । তবে এটাও ভুলে গেলে চলবে না, ইউরোপকে সমালোচনা করা মানে আমাদের দারিদ্র এবং বিশৃঙ্খলাকে হাত তালি দেয়া নয় ।

এই বইয়ের উছিলায় অনেকেই দীপেশের চিন্তার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবেন, আশা করা যাক ।
Profile Image for Tilovatul.
5 reviews2 followers
July 5, 2020
I picked this book randomly as it was idly laying on top of my selve. Shahaduz Zaman has his unique way to write the complicated concepts in most catchy way, this book was no exception. Prior to read, I barely had any idea about subaltern studies, nor have I heard the name of Dipesh chakrabarty, now not that I only get a chance to know him but also despertaly wanting to read "Provincializing Europe", as this book as per my opinion is the gateway book for aforementioned book. And I cannot thank enough my favourite author, Shahduz Zaman, for opening up a horizon to implicate the core ideas of decolonizing in to the field of medicine. I thoroughly enjoyed the email conversation between the Author and his Dipesh Da. I couldn't help but to admire the conservational writing of a rather delicate idea and feed the readers thereby. If I say any negative side, few repeattions were tiresome but author apologised inside the book explaining circumstances, so that camn be readily overlooked.
Profile Image for Ridwanul Hassan.
20 reviews7 followers
March 22, 2022
শাহাদুজ্জামানের দীপেশ আবিষ্কার এর বদৌলতে আমারও দীপেশ আবিষ্কারে হাতেখড়ি হলো। যেই গোলামি, দাসত্ব অনেক আগে দূর হওয়া উচিত ছিল কিন্তু এখনো জেঁকে বসে আছে আমাদের অস্থি মজ্জায়, তা দূর করতে মুক্তির বাণী শুনিয়ে যাচ্ছেন এডওয়ার্ড সাঈদ ও দীপেশ চক্রবর্তীর মতো মানুষেরা। তাই এদের খুব আপন মনে হয়।
Profile Image for Riasat.
15 reviews7 followers
June 22, 2021
বইটার মূলত ৪ টা অংশ। প্রথম দুই অংশ, "আমার দীপেশ আবিষ্কার" আর "চিকিৎসা ও স্বাস্থ্যে উপনিবেশবাদের নির্মাণঃ দীপেশ চক্রবর্তীর চিন্তার আলোকে"র সারবস্তু একেবারে একই; redundant ই বলবো আমি। এবং বলা যায় কিছুটা বিরক্তও হয়েছি এই ভেবে যে, একই জিনিস দুইবার দেয়ার কি দরকার!

দ্বিতীয়টি "বোধিচিত্তে"(YouTube অল্প সার্চ করলেই এ নামের চ্যানেলটা পেয়ে যাবেন) তার দেয়া লেকচারের অনুলিপি। লেকচারটি আমি বইটা পড়ার আগেই শুনেছিলাম তবে বিষয়বস্তু ভুল মেরেই গেছিলাম বলা যায়; বই পড়ে পুরোনো জিনিস আবার মনে পড়লো। এ বিষয়ে সম্পূর্ণ অচেনা হলে খুবই ভালো লাগবে যেমনটা আমার লেগেছিলো। তবে অচেনা থাকাই স্বাভাবিক- তার চেয়ে বড় কথা, "চিকিৎসা-নৃবিজ্ঞানী" কারো অভিজ্ঞতা এবং কাজের পরিসর জানতে যেকারোরই মন্দ লাগার কথা নয়।

এরপর তাঁদের দুইজনের ব্যক্তিগত আলাপচারিতার একটা অনুলিপি আছে যার নাম "দীপেশ চক্রবর্তীর সাথে আলাপঃ প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ আমার আত্মার প্রতিবাদ"। এটাই আমার মনে হয় বইয়ের সবচেয়ে দুর্দান্ত অংশ। খুবই উপভোগ্য, enlightening যাকে বলে তেমনটাই ছিলো আমার জন্য!

আর বাকিটা তাদের মেইল চালাচালির অংশবিশেষ- এই!

৩ টা তারার রেটিং আসলে বইয়ের কন্টেন্টের প্রতি অবিচারই করলো- এতোটা কম আসলে redundancy'র জন্যই দেয়া, আর কিছু না!
Profile Image for Shaon Arafat.
81 reviews4 followers
May 21, 2024
দীপেশ চক্রবর্তী বর্তমান বিশ্বের সেরা চিন্তকদের একজন, ইতিহাস পড়ান আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে। তিনি মূলত সাবলটার্ন স্টাডিজের একজন তাত্ত্বিক। এই বিষয়ে উনার সেরা কাজ হচ্ছে 'প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ' নামক বইটি।শাহাদুজ্জামান 'আমার দীপেশ আবিষ্কার'এ দীপেশ চক্রবর্তীকে পাঠকের সাথে পরিচয় করিয়ে দেবার পাশাপাশি 'প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ' সম্পর্কেও আলোকপাত করেছেন, যেখানে তৃতীয় বিশ্বে ইউরোপীয় চিন্তাধারার অবাধ বিচ্ছুরণ, ইউরোপীয় আঙ্গিকেই গড়ে ওঠা এখানকার "উন্নয়ন", "ভালো মৃত্যু" ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

ভালো বই। বইয়ের মূল উদ্দেশ্য ছিল পাঠকদেরকে দীপেশ চক্রবর্তীর লেখা সম্পর্কে আগ্রহী করে তোলা। বলা বাহুল্য যে, সে উদ্দেশ্য শতভাগ সফল হয়েছে। এখন খুব করে পড়তে ইচ্ছে করছে 'প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ'। আফসোস হচ্ছে, ছাত্রাবস্থায় এই বইটি কেন পড়িনি বলে। তখন পড়লে হয়তো পোস্টকলোনিয়াল পেপার টেপার কিছু একটা লেখা যেত।

বি দ্রঃ একটা খারাপ ব্যাপারও আছে এবং তা হচ্ছে - শাহাদুজ্জামান পুরো বই জুড়েই বেশ কিছু টার্ম ও ঘটনার পুনরাবৃত্তি করেছেন বারবার, পড়ার সময় যেটায় বিরক্তি হয়েছি।
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.