Jump to ratings and reviews
Rate this book

নেফারতিতি

Rate this book
প্রায় ১৫ বছর পরে প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক আহনাফ আয়ানের।

অন্যদিকে, কোনো এক উন্মাদ খুনি একের পরে এক খুন করে যাচ্ছে। প্রতিটা লাশের সাথে ফেলে রেখে যাচ্ছে একটা করে পৃষ্ঠা। আর সেই পৃষ্ঠায় কোনো এক ধাঁধা। রহস্যের বেড়াজালে ফেসে যাওয়া সি.আই.ডি টিম অবশেষে ডেকে পাঠালো আহনাফ আয়ানকে। কিন্তু কেনো?! বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন লেখকের সাথে কি সম্পর্ক থাকতে পারে একজন উন্মাদ খুনির? নাকি সেই উন্মাদ খুনিটা লেখক নিজেই?! আর যদি খুনি লেখকই হয়ে থাকে, তবে কেনো এভাবে উন্মাদের মতো ফেলছে একটার পর একটা লাশ?!

পুরোনো প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং তার পাশাপাশি এক পাগল উন্মাদের সাথে জড়িয়ে থাকা এই অপরাধের শাখা ছড়িয়ে আছে ‘নেফারতিতি’র আনাচে-কানাচে। ঢাকা পেরিয়ে বরিশালের চিরচেনা জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এই অপরাধের শাখা।

সমাধান কি করা সম্ভব হবে এই রহস্যের? নাকি কয়েকটা রহস্যের মতো ফাইলেই চাপা পড়ে থাকবে এই রহস্যটাও?

80 pages, Hardcover

First published March 15, 2021

7 people want to read

About the author

Siam Mehraf

4 books19 followers
Siam Mehraf was born in Barishal, Bangladesh. When he was a student, he had a hobby of Writing. It's 18th January of 2015, when he first started the journey as a Writer. He has a lot of attraction on Stories and Novels. As he continues his writings, in the late of 2017 he realised that his main attraction is Thriller. As a result, he wrote a Thriller titled as 'Chotushkon'. That was published as a PDF book to serve for free. But later on, he decided to publish 'Chotushkon' as his first ever book in Ekushey Boi Mela 2020. The first book of him, 'Chotushkon' was successful at the book fair.

Some days ago, when the whole world is suffering badly for COVID-19, he decided to write a new book. That book will be totally different from 'Chotushkon'. And later, he completed his new book, named 'Nefartiti'. He dedicated all the money from this book to the helpless people who are suffering for the recent circumstances of the world. The type of this book is Psychological Thriller.

Besides, he also creates Video Contents and Acts in them too. The journey of his Youtube Channel had started for the purpose of his attraction on Acting and Videos. There he always works on his own Scripts.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (85%)
4 stars
0 (0%)
3 stars
1 (14%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Ariyan Shuvo.
77 reviews1 follower
January 21, 2023
নেফারতিতি || সিয়াম মেহরাফ

প্রায় ১৫ বছর পরে প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক আহনাফ আয়ানের।
.
অন্যদিকে, কোনো এক উন্মাদ খুনি একের পরে এক খুন করে যাচ্ছে। প্রতিটা লাশের সাথে ফেলে রেখে যাচ্ছে একটা করে পৃষ্ঠা। আর সেই পৃষ্ঠায় কোনো এক ধাঁধা। রহস্যের বেড়াজালে ফেসে যাওয়া সি.আই.ডি টিম অবশেষে ডেকে পাঠালো আহনাফ আয়ানকে। কিন্তু কেনো?! বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন লেখকের সাথে কি সম্পর্ক থাকতে পারে একজন উন্মাদ খুনির? নাকি সেই উন্মাদ খুনিটা লেখক নিজেই?! আর যদি খুনি লেখকই হয়ে থাকে, তবে কেনো এভাবে উন্মাদের মতো ফেলছে একটার পর একটা লাশ?!
.
পুরোনো প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং তার পাশাপাশি এক পাগল উন্মাদের সাথে জড়িয়ে থাকা এই অপরাধের শাখা ছড়িয়ে আছে ‘নেফারতিতি’র আনাচে-কানাচে। ঢাকা পেরিয়ে বরিশালের চিরচেনা জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এই অপরাধের শাখা।
.
সমাধান কি করা সম্ভব হবে এই রহস্যের? নাকি কয়েকটা রহস্যের মতো ফাইলেই চাপা পড়ে থাকবে এই রহস্যটাও?

পাঠ প্রতিক্রিয়া

আশি পৃষ্ঠার ছোট্ট এই বইটা এক বসায় পড়তে মাত্র পঞ্চান্ন মিনিটের মত সময় লেগেছে আমার । প্লটটা শুরুতে প্রেম কাহিনির মত মনে হলেও ধীরে ধীরে সিরিয়াল কিলিং এর দিকে এগিয়েছে । লেখকের লেখনশৈলী ভালোই । বাঁধাহীনভাবে দ্রুত পড়তে পেরেছি । তবে প্লটটা বিলো এভারেজ । একদম ই সিম্পল প্লট এবং সিম্পল এন্ডিং । যারা থ্রিলারে হাতেখড়ি দিতে চান তাদের জন্য ভালো পছন্দ হতে পারে এই বইটি । তবে থ্রিলার যাদের রোজকার খাদ্য তারা সহজেই এই বইয়ের টুইস্ট ধরে ফেলতে পারবেন । পাশাপাশি গল্পে বর্ণনাশৈলী অত্যন্ত খাপছাড়া । মনে হল কোথায় যেন তাড়াহুড়োর ছাপ রয়ে গিয়েছে । সর্বোপরি প্লটটা আরো জটিল করা যেত । আর সাসপেন্স বাড়ানোর জন্য আরো কিছু এক্সপেরিমেন্ট লেখক চাইলে করতে পারতেন । কার চেজিং এর দৃশ্যটা ভালো লেগেছে ।
তবে সবথেকে খারাপ লেগেছে যেটা সেটা হল খুনীর মনস্তত্ত্ব নিয়ে তেমন কোনো আলাপ ই লেখক করেননি । খুনীর চরিত্রটা আরো ডেভেলপ করা উচিত ছিল । প্রেমের অংশে ফোকাস করতে গিয়ে মূল গল্প থেকে কিছুটা দূরে সরে গেছেন যেন লেখক । তবে বরিশালের পটভূমিতে লেখা প্রথম থ্রিলার পড়লাম । সব মিলিয়ে খুব বেশি ভালো না লাগলেও মোটামুটি বলা চলে বইটাকে ।
Profile Image for Jonny Star.
11 reviews14 followers
February 17, 2023
বই – নেফারতিতি 

লেখক – সিয়াম মেহরাফ 

প্রকাশক – দাঁড়িকমা প্রকাশনী 

প্রকাশকাল - ২০২১

প্রিয় অনুজ ভাই সিয়ামের দ্বিতীয় বই এটা। বইটির প্রচ্ছদ দেখে মনে হয় এটি একটি খুন বা হত্যা সংক্রান্ত কোন কাহিনী হবে। আদতেও ঠিক তাই। দুর্দান্ত একটি থ্রিলার উপন্যাস। 

চরিত্র খুব অল্প কয়েকজন। তবে প্রত্যেকেই স্বতন্ত্র। বইটা পড়ে মনে হয়েছে নবীন হাতের নিপুণ লেখনী। বইতে সুন্দর একটি সূচিপত্রের মাধ্যমে কাহিনীর বিভিন্ন অংশের শিরোনাম দেয়া হলেও আগাগোড়া গল্প না পড়ে রহস্য উদ্ঘাটন সম্ভব হবে না। 

গল্পের মূল চরিত্র হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আহনাফ আয়ান। দীর্ঘ সময় পরে সে দেখা করে তার প্রাক্তন প্রেমিকার সাথে, অপরদিকে কোন এক উন্মাদ একের পর এক খুন করে যাচ্ছে আর লাশের সাথে রেখে যাচ্ছে একটা করে ধাঁধা। এই সব রহস্যময় ধাঁধা সমাধানের জন্য আর খুনিকে খুঁজে বের করার জন্য  সি আই ডি ডেকে পাঠায় জনপ্রিয় লেখক আহনাফ আয়ানকে।  

উপন্যাসটির অনেকাংশ জুড়ে আছে বরিশালের কিছু পরিচিত জায়গা। একদিকে পুরানো প্রেমিকার সাথে নতুন করে ভালোবাসার মায়াজালে জড়িয়ে পড়ার ভাবনা। অপরদিকে উন্মাদ খুনিকে খুঁজে বের করার দুর্দান্ত রোমাঞ্চকর রহস্যময় ঘটনা। একজন দারুণ জনপ্রিয় লেখক যে কিভাবে খুনের রহস্য সমাধানের সাথে নিজের জীবনের অংশের মতো করে জড়িয়ে পড়ে সেই কাহিনী খুবই আকৃষ্ট করেছে। 

কাহিনীতে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাণবন্ত লেগেছে তা হলো একজন লেখকের জ্ঞানের পরিসীমা যে কত বিশাল। ভালো মানের লেখালেখির জন্য লেখকদের যে দারুণ রকম পড়ুয়া এবং বিচক্ষণ হতে হয় এই ব্যাপারটা “সিয়াম” খুব দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছে। 

ছোট পরিসরে লেখা উপন্যাসটি পড়ে শেষে ছোটগল্পের মতো মনে হচ্ছিল, যেন শেষ হইয়াও হইল না শেষ অবস্থা।  

সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা বই “নেফারতিতি” 

সিয়ামের জন্য অনেক শুভ কামনা জানাই।

আরও বেশি নতুন নতুন লেখা পড়বার জন্য অপেক্ষা করছি।

 
1 review
June 25, 2020
"নেফারতিতি", গল্প টা আমি শেষ করেই ফেললাম। 
.
#এটা রিভিউ কিনা জানিনা, আমি গল্পটা পড়েছি, অসাধারণ একটা রহস্য ছিলো, গল্পে আমাকে একটা বড় চরিত্র দেওয়ায় আমি কৃতজ্ঞ ভাই " সিয়াম"
.
এমন একটা গল্পের অংশ হতে পেরে নিজেকে খুব বড় কিছু মনে হচ্ছে আজ, 
.
বইটি যখন কাগজের বইতে রুপ নেবে আমি বলতে পারি এটি সারা জাগাবে, 
.
আমার পছন্দের বইয়ের মধ্যে যায়গা করে নিলো, 
প্রিয় অনেক মানুষ ই আছে আশে পাশের যাদের এই বইটি পড়াতে চাই আমি, 

হয়তো তাড়া বইটির খোজ পাবে না হয়তো ইপাব বা পিডি এফ পড়তেও পারবে না, 
.
তাই তাদের জন্য আমি এটা প্রিন্ট করাবো, 
আর সর্বনিম্ন ৫০ টাকা দান এর নিয়ম মেনেই তাদের দিয়েই বইটি আমি তাদের হাতে কাগজে উপহার দিতে চাই আশা করি সিয়াম সাহায্য করবে, 
.
#সিয়াম 
ভাই এগিয়ে যাও 
এমন বই আরো চাই আমরা, 
তোমার থেকে আরো ভাল কিছু আশা করছি কারন এবারের মতন ভাললাগার স্বাধ মিটেছে , নতুন ভাললাগার স্বাদ পেতে চাই, 
.
গল্পটি পড়ে আমি কাউকে সব খানে মিস করছিলাম, ৯ বছর আগে যাকে হাড়িয়েছি, 
.
ধন্যবাদ ভাই সিয়াম 
ভাল থাকো সব সময়
1 review
February 2, 2022
যারা রহস্য পছন্দ করেন, তারা " নেফারতিতি " বইটি নিজেকে নিজে উপহার হিসেবে পড়ার সুযোগ করে দিতে পারেন। সাথে ভালো কিছু বার্তা পাবেন যা আপনাকে অনেক সুচিন্তায় সাহায্য করবে, ভালোবাসা কত সুন্দর তা আচ্ করতে পারবেন। সব মিলিয়ে ভালো সময় কাটবে, আর বই পড়া শেষ করেই মনে হবে, লেখকের পরবর্তী লেখা কবে পড়তে পাড়বো, যেমনটা আমি অপেক্ষা করে বসে আছি.!
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.