What do you think?

টাইম মেশিন
রাসূলুল্লাহ সা. এবং তাঁর পূর্ববর্তী নবিদের ওপর বিশ্বাস স্থাপন করা এবং তাঁদেরকে অন্তর দিয়ে ভালোবাসা ঈমানের দাবি। নবিদের ওপর আমাদের বিশ্বাস এবং ভালোবাসা তখনই গভীর হবে যখন আমরা তাঁদের অভিনব জীবন সম্পর্কে জানতে পারব। একজন অপরিচিত মানুষকে যেমন আপনি ভালোবাসতে পারবেন না, তেমনি নবিদের জীবন সম্পর্কে না জানলেও তাঁদের প্রতি সত্যিকারের ভালোবাসা তৈরি হবে না। সুতরাং সকল নবিদের ওপর সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে হলে এবং তাঁদেরকে অন্তরের অন্তস্তল দিয়ে ভালোবাসতে চাইলে তাঁদের জীবন সম্পর্কে জ্ঞান লাভ করার কোনো বিকল্প নেই আমাদের।
আর এই লক্ষ্যেই এসেছিল ‘চার বন্ধুর সমুদ্র অভিযান’ বইটি। সেই বইটিতে আমরা মজার সব ঘটনার মধ্য দিয়ে জেনে নিতে পেরেছিলাম নবি সুলাইমান আ., ইঊনুস আ., আইয়ূব আ. এবং নূহ আ.-এর বর্ণাঢ্য জীবন সম্পর্কে। এরই ধারাবাহিকতায় এবার এসেছে ‘টাইম মেশিন’। অন্তু , জাফর স্যার এবং জাফর স্যারের তৈরি টাইম মেশিনের রোমাঞ্চকর গল্পটি পড়ে যখন আপনি শেষ করবেন, তখন আপনি অনুধাবন করবেন যে, ইবরাহীম আ.-এর জীবন সম্পর্কেও অনেক কিছু জানা হয়ে গেছে আপনার। ইন শা আল্লাহ, আপনি ইবরাহীম আ.-কে আরও গভীরভাবে ভালোবাসতে শুরু করবেন।

70 pages, Paperback
Published February 1, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
May 4, 2020
A good kind of weird. Sci-Fi as promised. But (Islamic) history too. With references. Story ending was, I think, exactly the way it needed to be. I did want more but it is what it is. Have you ever read anything like it?
October 6, 2021
আমার আখির জন্যে বইগুলো কিনে আমি আগে পড়ে শেষ করি। এর দুইটা দিক। প্রথমত, ওকে আমি কি সম্পর্কিত বই পড়তে দিচ্ছি, বইটা পড়ে আখি কি কি জানতে পারে, বুঝতে ও শিখতে পারে সেটা জেনে নেয়া। দ্বিতীয়ত, নিজেও নতুন কিছু হয়তো জানতে পারবো। আর যখন কোনো বিষয় না বুঝতে পেরে আখি আমাকে জিজ্ঞেস করবে তখন আমি বুঝাতে ও জানাতে পারবো ইন শা আল্লাহ্।
দুইটা সিরিজ এর পর এই বইটা আমার আখিকে আমি দেই। বইটা যেমন কিশোর বয়সীদের জন্যে সহজবোধ্য, তেমনি এর সাবলীল উপস্থাপন আর স্বাভাবিক ঘটনাক্রম থেকে কখনো কখনো কৈশোর হাস্যরসের দিকে মোড় একজন কিশোর/কিশোরীকে সহজেই আকৃষ্ট করে।
শুধু নাম শুনে বোঝার খুব একটা সুযোগ নেই যে ভিতরটা আরো অনেক বেশি রোমাঞ্চকর।
আমাদের কিশোর সমাজকে ইসলাম এবং ইসলামিক বই পড়ার প্রতি আকৃষ্ট করতে এরকম লেখনীর খুব বেশিই প্রয়োজন।