Jump to ratings and reviews
Rate this book

দলিতের পুরাণকথা

Rate this book
সৃষ্টিপুরাণ গোষ্ঠীকথা সাধকচরিত - দলিতসমাজের বাচনসম্পদ। সংগ্রহ করেছেন লেখক, তাদের স্থাপন করেছেন ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে। লিখিত ইতিহাসের সমান্তরালে অন্য-এক বাচনধারার সংকলন এই বইটি।

176 pages, Hardcover

Published July 1, 2017

14 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (60%)
4 stars
2 (40%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Soumyabrata Sarkar.
238 reviews40 followers
February 13, 2022
দলিতের পুরাণকথা । সন্দীপ বন্দ্যোপাধ্যায় । অনুষ্টুপ । ২০২২র ২০তম বই
.
"সৃষ্টিপুরাণ, গোষ্ঠীকথা, সাধকচরিত- দলিত সমাজের বাচনসম্পদ। সংগ্রহ করেছেন লেখক। তাদের স্থাপন করেছেন ইতিহাস, সমাজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে। লিখিত ইতিহাসের সমান্তরালে অন্য এক বাচনধারার সংকলন এই বইটি।"
.
সমগ্র বঙ্গভূমির(বৃহৎবঙ্গ - বিহার ও উড়িষ্যা সহ) বিস্তৃত পটভুমি জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মানুষ, শতাব্দী প্রাচীন সভ্যতা যাদের মূল সমাজ থেকে সরিয়ে রেখেছে বর্ণজাতব্যাবস্থা দ্বারা। আজ - একবিংশ শতাব্দীর প্রযুক্তি ও বিশ্ববায়নের মাঝে, তাঁরা কি সত্যিই নিজেদের মূল্ধারার অংশ হিসেবে দেখতে পান? আর বাকি পাঁচজনের মাঝে নিজেদের নিয়ে হিন্যমন্যতা ত্যাগ করে নিজেদের গৌরবের জয়গান গেয়ে মাথা উঁচু করে জীবন নির্বাহ করছেন? যে লৌকিক ও শাস্ত্রীয় আখ্যানে তাঁদের জায়গা পাদটীকায়, বা কলুষিত-র সমার্থক - তাঁর বাইরে তাঁদের আর কি প্রতিভাষ্য আছে? তাঁরা নিজেদের কি রূপে, কি ভাবে দেখেন, এই সমাজের মাঝে? তাঁদের নিজেদের আখ্যানে কি মূলস্রোতের কোন প্রভাব আছে? অন্যদিকে তাঁদের আখ্যানগুলি কি শতাব্দীপ্রাচীন পরম্পরাগত পুরাণকথাকে প্রভাবিত করেছে? বর্তমানের জীবনযাত্রা কেমন রূপে চলছে তাঁদের?
.
এক অপুর্ব সময় ও ভৌগলিক সীমানা জুড়ে বিস্তার করছে এই সঙ্কলনের কাহিনী গুলি, যা বেশিরভাগ লেখকের নিজের ক্ষেত্রসমীক্ষার কাজ। ঝরঝরে ও ৩০টি ছোট-মাঝারি কাহিনী ও প্রবন্ধে লেখক আমাদেরই চারপাশের - সামন্তরালে বয়ে চলা প্রচ্ছন্ন "সনাতনী" ভাবধারা ও ইতিহাস আহরণ করেছেন।
.
অবশ্যপাঠ্য!
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.