Shahaduz Zaman (Bangla: শাহাদুজ্জামান) is a Medical Anthropologist, currently working with Newcastle University, UK. He writes short stories, novels, and non-fiction. He has published 25 books, and his debut collection ‘Koyekti Bihbol Galpa’ won the Mowla Brothers Literary Award in 1996. He also won Bangla Academy Literary Award in 2016.
"যখন লিখি প্রতিটা লাইন ভেবে সতর্কতার সাথে লিখি, অনেকবার বদলাই। আমি ঠিক স্বতঃস্ফূর্ত, চারণধারার লেখক না যে লিখতে বসলেই তরতর করে লেখা চলে আসে।"
বিশিষ্টজনের ব্যাপারে, তাদের কাজের ব্যাপারে জানার আগ্রহের চেয়ে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানার আগ্রহ থেকে পত্রপত্রিকার সাক্ষাৎকার কলাম পড়ার চেষ্টা করে আসছি। এভাবে তাদের সাথে রিলেট করাটা সহজ হয়ে যায়। বাস্তবতার আমেজ তো তাদের জীবনেও আছে_এই ব্যাপারটা কোনোভাবে আশ্বস্ত করে। সেই সাথে নানান দর্শন, মনন ও মতাদর্শের সাথে পরিচয় হয়। সেসব দিক বিবেচনায় এই সাক্ষাৎকার সংকলন আমার বেশ মনঃপুত হয়েছে। তবে আটটা সাক্ষাৎকারের মধ্যে সবথেকে বুদ্ধিদীপ্ত সাক্ষাৎকার হিসাবে মনে হয়েছে চার নম্বর সাক্ষাৎকারটি, যেখানে সাহিত্যের নানান দিকের বিস্তৃত আলোচনা এসেছে সুমন রহমানের প্রশ্নোত্তরে। সেই সাথে শাহাদুজ্জামানের ভরাট কিন্তু প্রাঞ্জল আলোচনা-পর্যালোচনায় বেশ মুগ্ধ হয়েছি।
লেখকেদের সাক্ষাৎকার পড়তে ভাল লাগে। শাহাদুজ্জামান প্রিয় লেখক। সেজন্যই বইটা কেনা। তেমন কিছু আশা করিনি বইটা থেকে। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো, কিনে ফেলেছিলাম উল্টেপাল্টে দেখে। কিন্তু পড়তে শুরু করে বুঝলাম চমৎকার একটা বই কেনা হয়েছে।
সাক্ষাৎকার কতটা ভাল হবে সেটা যার সাক্ষাৎকার নেয়া হচ্ছে তার ওপর যেমন নির্ভর করে, প্রায় সমানভাবে, কখনো বেশি নির্ভর করে যে প্রশ্ন করে তার ওপর। এই বইয়ে যেসব সাক্ষাৎকার আছে, সেগুলোতে প্রশ্নকর্তা ছিলেন এখনকার সময়ের বিভিন্ন লেখকেরা যারা শাহাদুজ্জামান, তার লেখা, দেশী-বিদেশী সাহিত্য সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন। শাহাদুজ্জামানও চমৎকার গুছিয়ে কথা বলেছেন। আর এ কারণেই সাক্ষাৎকারগুলো খুব ভাল হয়েছে।
খুব সাম্প্রতিককালের সাক্ষাৎকারগুলো দিয়ে সাজানো হয়েছে বইটা। মোট আটটা সাক্ষাৎকার আছে। সাক্ষাৎকারগুলোতে লেখক কথা বলেছেন তাঁর প্রিয় লেখকদের নিয়ে। কথা বলেছেন নিজের লেখক জীবন, সাহিত্য ভাবনা, সমালোচনা সাহিত্য, লেখকদের গোষ্ঠীবদ্ধতা, লেখার প্রেরণা, লেখার প্রক্রিয়া, তরুণ লেখকদের লেখা নিয়ে। এখানে বিশদ আলোচনা আছে অন্যান্য শিল্প মাধ্যমের সাথে সাহিত্যের সম্পর্ক, সমসাময়িক পৃথিবীর সাথে সাহিত্যের সম্পর্ক নিয়ে। কথা বলেছেন নিজের বিভিন্ন বই নিয়ে, নিজের ব্যক্তিজীবন নিয়ে। তুলনামূলক আলোচনা আছে কলকাতার সাহিত্যের সাথে আমাদের সাহিত্যের।
আমার কাছে খুব ভাল লেগেছে। মনে হয়েছে অনেক কিছু শেখার আছে বইটা থেকে। তবে এই বইটা সবার হয়ত ভাল লাগবে না। লেখা যাদের ভাল লাগে তাদের ভাল লাগার কথা। যারা সাহিত্যের খুঁটিনাটি জানতে পছন্দ করে, তাদের হয়তো ভাল লাগবে। লেখালেখি নিয়ে যাদের আগ্রহ আছে, বা যারা লিখছেন বইটি তাদের জন্য উপভোগ্য হবে। শুধু উপভোগ্য না শিক্ষণীয়ও হবে!
মোট আটটি সাক্ষাৎকারে ফিরে ফিরে এসেছে শাহাদুজ্জামানের লেখক হয়ে ওঠা এবং বেড়ে ওঠার কথা । এর মধ্যে একটি অন্তত সাক্ষাৎকারের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে কথোপকথন হয়ে উঠেছে । সুমন রহমানের সাথে গল্পের কল কবজা, সুর-অসুর, সীমা অতিক্রমের কথা থেকে গল্পের রাজ পথ থেকে গলি ঘুপচি পর্যন্ত আসা যাওয়া বেশ উপভোগ করেছি ।
প্রকাশনার মানের কথা বলতে গেলে, এক গাদা মুদ্রণ প্রমাদ থেকে গেছে শেষ পর্যন্ত বইটিতে । ঐতিহ্যের মত প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা একজন প্রুফ রিডার জোগাড় করতে পারছে না এমনটা ভাবতে গেলে অবাক হতে হয় ।
This book contains some interviews of a writer: Sahadujjaman.
Aside from the last few interviews, which seems repetition of same questions and answers, the rest of them are good.
Even though this books seems like it’s talking about a lot of topics, it isn't actually. This book talks about a single topic, over and over again, a very narrow one, but if you get that, it’s quite informative.
A casual but good read for any aspiring bengali writer.
This entire review has been hidden because of spoilers.