অভিনেত্রী লেখকের প্রকাশিত তৃতীয় বই। প্রথম বই ছিল "৩৬/ডি" এবং দ্বিতীয় বই ছিল "বাসন্তী লেন"। সাধারণত লেখকদের প্রথম বইগুলো থেকে পরবর্তী বইগুলো ভালো হতে থাকে। কিন্তু এই লেখকের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটেছে। উনার প্রথম বইটি চমৎকার ছিল, দ্বিতীয় বই সেই ধারাটি ধরে রাখতে পারেনি। আর এই বইটি আরো অনেক নিচে নেমে এসেছে। লেখকের উপস্থাপন এবং বর্ণনা কোনোটিই পছন্দ হয়নি। আর প্লটগুলোও ভালো লাগেনি। প্রথম দিক থেকেই বোরিং লাগা কাজ করেছে। উনি সমাজের একটি দিক তুলে ধরেছেন। আমাদের মেয়েরা বাইরে কতটুকু অনিরাপদ এবং আমাদের আইন ব্যবস্থা কতটা খারাপ সেটা তুলে ধরেছেন। এটা ছাড়া বইয়ে আর তেমন কিছু ছিলো না। বইয়ের শুরুটা যেমন ভালো লাগেনি শেষটাও ভালো লাগেনি। আশা করছি লেখক পরবর্তীতে আর একধাপ নিচে না নেমে দ্বিতীয় এবং তৃতীয় বইকে পেছনে যাওয়া মনে করে সামনে এগিয়ে যাবেন। কারণ জোরে লাফ দেওয়ার জন্য দু'কদম পেছাতে হয়!