Jump to ratings and reviews
Rate this book

উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কুরআন

Rate this book
আল-কুর’আনের প্রজ্ঞাময় পবিত্র জীবনব্যবস্থার সাথে তার সাহিত্য-শৈলীও যে মু’জিযার অন্তর্ভুক্ত সে-কথা কতোজনই-বা জানে! বাংলাভাষায় আলঙ্কারিক কুর’আনের সাহিত্যশৈলীর উপর কাজ নেই বললেই চলে। অথচ এর উপলব্ধি কুর’আনের সাহিত্যমান, চ্যালেঞ্জ ও এর মূল্যায়ন বুঝতে বেশ জরুরী। সাইয়েদ কুতুব শহীদ (রাহিমাহুল্লাহ) সর্বপ্রথম স্বতন্ত্র্যভাবে বিস্তৃত পরিসরে এর রচনা শুরু করেন তাঁর তাফসিরের অনন্য ভূমিকাগ্রন্থ “আল-কুর’আনের শৈল্পিক সৌন্দর্য” বইতে। কুতুব শহী (রাহিমাহুল্লাহ) এর বইটি বড় সূচনা; এর সাথে আরো অনেক কাজ বাকী রয়ে গেছে যা আমাদের সামনে আসেনি। আমরা এখানে উপমা, রূপক ও বাগধারার ক্ষেত্রে আরো বিস্তৃতভাবে জানার চেষ্টা করবো ইন শাআ আল্লাহ।

কুর’আনে রয়েছে বর্ণনার বিভিন্ন ঢঙ এবং আলংকারিক বিভিন্ন মাত্রাসহ উচ্চমাত্রিক সাহিত্য-অলঙ্কারের সমাবেশ। কুর’আন নাযিলের পর মুশরিকরা কেন একে পরাজিত করতে সেসময়কার সবচেয়ে উচ্চ শিক্ষিত কবি-সাহিত্যিকদের পাঠাতো? তারাই-বা কেন বলতো “এ কুর’আন মানুষের পক্ষে রচনা করা অসম্ভব”, অথচ এ তো তাদেরই ভাষায় নাযিলকৃত! ফলে, তখনকার কাফির-মুশরিকরা কুর’আনের অনন্যতা ও অলঙ্কার বুঝতে পেরে যেভাবে নুইয়ে পড়তো, আজ আমরা মুসলিমরাও সেই অনন্য শক্তি ও শৈলী থেকে দূরে, বিস্মৃত। অথচ এর সৌন্দর্য, শৈলী, ঢঙ্গ, চ্যালেঞ্জ ও মূল্যায়ন আমাদেরকে কুর’আনের অমূল্যতা বুঝতে ও এর প্রতি ভালোবাসার তীব্রতা জাগাতে অনন্য ভূমিকা পালন করে।

কুর’আনের অলঙ্কারের এই উপমা-বাগধারার অভ্রভেদী বয়ান ও সেই বর্ণনায় বর্ণিত অনন্য শৈলীর হেদায়াত সরলভাবে বর্ণিত হয়েছে উস্তাদ নোমান আলী খানের সংকলন গ্রন্থ “উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কুর’আন” বইটিতে। এসব উপমা মুমিনদের প্রাণে দেয় দৃঢ়তা আর অলঙ্কারের নিশ্ছেদ্র শক্তি অবিশ্বাসীদের অন্ধ বিশ্বাসকে করে ভঙ্গুর।

224 pages, Paperback

2 people are currently reading
53 people want to read

About the author

Nouman Ali Khan

29 books842 followers
Nouman Ali Khan is a Muslim speaker and the CEO and founder of Bayyinah Institute, an Arabic studies, educational institution in the United States.

His early education in Arabic started in Riyadh, Saudi Arabia and continued in Pakistan. His serious Arabic training began in 1999 in the United States. He has been teaching Modern Standard and Classical Arabic at various venues for several years with over 10,000 students nationwide.

Nouman Ali Khan teaches about the religion of Islam through his video speeches. He also frequently speaks at Islamic Circle of North America Conventions about Islam, family, and other life topics.

Ustadh Nouman does not participate in any fundraiser event in any capacity.
He does not accept requests for video, audio or written endorsements of islamic projects, institutions & programs.
Reasoning from Br. Nouman: “Even though I would love to engage, I simply don’t have time to look deeply into all the projects, their history & their contributions. I don’t feel comfortable endorsing anything without thoroughly knowing each and every aspect of it. Regardless, I appreciate all the different inspiring efforts taking place through out the world and pray for their success.”

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (56%)
4 stars
5 (31%)
3 stars
2 (12%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Shafayat Amin.
10 reviews2 followers
May 23, 2021
আমরা আরো ভালোমানের অনুবাদ প্রত্যাশা করি। ❤❤❤
Profile Image for Nafis Reza.
43 reviews3 followers
June 13, 2020
মুগ্ধময় কুরআন - ধর্মীয় বই
লেখক - উস্তাদ নোমান আলী খান
উস্তাদের লেকচারের ভক্ত আমি আগে থেকেই। এই বইটিতে তার ১০টি লেকচার লিপিবদ্ধ করা হয়েছে যেগুলো কুরআনের সৌন্দর্য আলোচনা করেছে। এই বইটিতে এমন এমন বিষয় তুলে ধরা হয়েছে যা আপনাকে নাড়া দিবে।
বইটির শুরুতেই নোমান আলী খানের জিবনী উল্লেখ করা হয়েছে। তারপরে লেকচারগুলো রয়েছে যেখানে কিছু আয়াতের সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং কিছু পরামর্শ দেওয়া হয়েছে যেগুলো কাজে লাগাতে পারলে আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে।শেষে আরও কিছু ম্যাটেরিয়াল কিভানে পাওয়া যাবে তা বলা হয়েছে। বইটির বিষয়বস্তু অনেক গভীর এবং শিক্ষামূলক যদিও বইটি কিছুটা বোরিং এবং ধৈর্য ধরতে কষ্ট হয়। সবার জন্য রেকমেন্ড করলাম।
রেটিং - ৭/১০ ★ 😇
(আসলেই ভাল বইটি)
Profile Image for Sarina.
426 reviews121 followers
December 21, 2020
বানান, ব্যাকরণ ও সম্পাদনাগত বিবিধ ভুল না থাকলে বইটা শুরু থেকেই অনেক ভালো লাগতো। তবে, সম্পাদনায় মারাত্মক সব ত্রুটি থাকা সত্ত্বেও, কিছু কিছু অধ্যায় পড়ে রীতিমত মুগ্ধ, বিস্মিত ও আনন্দিত হয়েছি। কিছু কিছু অধ্যায় নতুন করে ভাবতে বাধ্য করেছে। এক্ষেত্রে বিষয়বস্তুর চয়ন, মূল বক্তৃতা/আলোচনাকারীর উপস্থাপনার ভঙ্গি আর অনুবাদক দলের শ্রম/প্রচেষ্টা - সবগুলোই কৃতিত্বের দাবিদার।
আশা করি পরবর্তী সংস্করণে সম্পাদনায় আরো যত্নের ছাপ পাব, লিখনশৈলী আরো সমৃদ্ধ হবে, আর অনুবাদ আরো অনেক গুণ মানসম্মত হবে।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.