এই বইয়ে তিনটা গল্প ছিল। শুরু দুটো ছোটই, শেষের গল্পটা বড় গল্প।।
"দ্বিখণ্ডিত" নামের শেষের গল্পটা ভাল লেগেছে আসলে।। ভালোই ধাক্কা খেলাম গল্পটাতে!! একটা ভুলের কারণে আপনি আপনজনের কাছে যে ঘৃণার পাত্র হতে পারেন সেটা বুঝানো হয়েছে।। আবার আপনার আপন মানুষটি আপনাকে বিষণ ভালবাসে বলে, সমাজের প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে, আপনাকে হারাতে চাইনা বলে,, আপনার ভুলটা উনি জানার পরও লুকিয়ে রাখেন।। আর এই লুকিয়ে রাখতে রাখতে সেটা আমাদের ব্রেইনে মারাত্মক effect ফেলতে পারে এবং অঘটন ঘটে যেতে পারে তা থেকে
তবে বাকি দুটোর মধ্যে দ্বিতীয় গল্পটা মোটামুটি ভালোই ছিল, তবে শুরুর টা তেমন ভালো লাগেনি।। গল্প দুটো এক দিক দিয়ে মিল ছিল, তা হলো হঠাৎ করে শেষ করে দেওয়া :3
দ্বিখণ্ডিত গল্পটির ছোট একটা কবিতা ছিল---
যন্ত্রণার নীল পঙতিরা আজ
ভেসে বেড়ায় অবাধ,
অবলা এক আঁধারের কোণে।
নিঃশব্দে, বেদনায় তার মহাপ্রয়াণ,
আগুনে সঁপেছি প্রাণ আমি,
আজ আগুনে সঁপেছি প্রাণ