Jump to ratings and reviews
Rate this book

ননাই

Rate this book

144 pages, Hardcover

Published January 1, 2018

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
1 (100%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Zubayer Kamal.
84 reviews23 followers
March 1, 2022
হুমায়ুন সাধু কিছু বলতে চায়!

দিনের পর দিন মানুষ লিখতে চেয়েছে, গল্প বলতে চেয়েছে। আমরা হাজার বছর আগে যখন গুহায় মানুষের চিহ্ন দেখি, তখন বুঝি সেসময়কার মানুষরা বিভিন্ন আঁকা দ্বারা কত অজানা গল্প আমাদের কাছে বলতে চেয়েছেন। আমরা একটা চাকতিতে কোড করে মহাজাগতিক এক জায়গায় ছেড়ে দিয়েছি। উদ্দেশ্য সহস্র বছর পর যখন নতুন কোন সভ্যতা কিংবা আরো বুদ্ধিমান কোন প্রাণী আসবে তাদের কাছে পৌঁছে যাবে এই যুগের মানব জাতির কথা। সেই চাকতির মধ্যে রয়েছে মানুষের হাসির শব্দ, ফুঁপিয়ে কান্নার গোঙানির শব্দ, যৌবনে প্রথম প্রেমে পড়া একজনের মস্তিষ্কের ওঠানামা করা তরঙ্গের শব্দ। বিশ্বব্রহ্মাণ্ড কিংবা মহাজাগতিক কিছু বলতে চাইনা। শুধু বলতে চাচ্ছি, কী অদ্ভুত ভাবে আমরা গল্প বলতে চাই কোটি বছর ধরে। এমনকি আমরা যখন থাকবোনা তখনও আমাদের গল্প পৌঁছে দেবার আমাদের আজন্ম সাধ!

হুমায়ূন সাধুকে যারা চেনেন না তাদের জন্য এই পোষ্টের কমেন্ট সেকশনে একে একে বিভিন্ন ভিডিও কিংবা ডকুমেন্টের রেফারেন্স আসতে পারবে, যাতে সহজেই আপনি মুল বিষয়ের যথার্থতা ধরতে পারেন। হুমায়ূন সাধু একজন লেখক হতে চেয়েছিলেন। তিনি লেখক হিসেবে প্রচণ্ড পরিমাণে ব্যর্থ হন। পরে মিডিয়া পাড়ার বিভিন্ন মানুষের সাথে উঠাবসায় তার নতুন ভাবে গল্প বলার স্বাদ ইচ্ছে জন্মায়। ভাবেন সিনেমা বানাবেন, সিনেমার মাধ্যমে গল্প বলবেন। যেহেতু লেখক হওয়া হলো না। কিন্তু সিনেমা বানানোর জটিলতা তখন তিনি জানতেন না। হুমায়ূন সাধু একটি আলাপে বলেছিলেন, তারেক মাসুদ সহ অনেকের সাথে আড্ডায় তারা সিনেমা বানানোর জটিলতা সম্পর্কে বলতেন। তিনি তখনও বুঝতে পারতেন না প্রতিবন্ধকতার কথা। সিনেমা বানাতে এসে ছোট পর্দায় কাজ করেছেন। শেষে মানুষ চিনেছে অভিনেতা হিসেবে। গতবছর ব্রেইন স্ট্রোক করে হুমায়ূন সাধু মারা যান।

কিন্তু জীবন বড় অদ্ভুত। জীবন আমাদের থেকে কী চায়? তা আমরা জানিনা। কিন্তু জীবনের কাছে হয়তোবা আমরা গল্প বলতে চাই। হুমায়ূন সাধু যখন ব্রেইন স্ট্রোক করে আইসিউতে তখন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছিলেন, আইসিউর বেডে শুয়ে থাকা হুমায়ূন সাধু কিছু বলতে চায়। হুমায়ূন সাধুর লেখক সত্তা একবারই বলার সুযোগ পেয়েছিলো। তার মৃত্যুর আগের বছর অমর একুশে বইমেলার প্রকাশিত হয় তার প্রথম এবং একমাত্র বই ‘ননাই’। যেই বইটি এখন আমি পড়ছি।

কয়েকটা গল্প নিয়ে মলাট আটকানো এই বই। ‘মহুয়া’ নামের একটা গল্প আছে বইটার শুরুতেই। একটি ভুতুড়ে বাড়িতে কিশোর গোয়েন্দা স্টাইলে ঢুকে অদ্ভুত এক ভূতের সাথে দেখা হয় মুল চরিত্রের। সেই ভূতের গল্প শেষ হয় অবসাদ ও এক গাল দুঃখে। অথবা ‘অবশেষে জেনেছি মানুষ একা’ গল্পটি একটা খুন এবং একটা আত্মহত্যার। একটি রাস্তা, কারওয়ান বাজারের সেই গলি। হত্যা আর আত্মহত্যার সূত্র মিলে যায় হুমায়ূন সাধুর গল্পে। বইটির নাম গল্প ‘ননাই’ যখন পড়ছি তখন আমি নস্টালজিয়া হই। বইটি বন্ধ করে ভাবি, এই লেখা সত্যিই হুমায়ূন সাধুর তো?
গল্প বলার আজন্ম সাধ নিয়ে কত মানুষ হারিয়ে গেলো! আফসোস।


************
**********


Humayun Sadhu wants to say something!

Day after day people wanted to write, wanted to tell stories. When we see human markings in caves thousands of years ago, we realize how many unknown stories the people of that time wanted to tell us through various drawings. We coded it on a disc and left the cosmos in one place. Purpose Thousands of years later, when a new civilization or a more intelligent creature arrives, it will reach the human race of this age. That disc contains the sound of human laughter, the sound of sobbing, the sound of the waves of the brain of a man who fell in love for the first time in his youth. I don't want to say anything about the universe or the cosmos. I just want to say, what a strange way we want to tell stories for millions of years. We are born to deliver our stories even when we are not there!

For those who don't know Humayun Sadhu, the comments section of this post will have references to various videos or documents one by one, so that you can easily catch the accuracy of the main point. Humayun Sadhu wanted to be a writer. He failed miserably as a writer. Later, when he got in touch with different people in the media, his desire to tell stories in a new way grew. People will make movies, tell stories through movies. Since not being a writer. But he did not know the complexity of making movies then. Humayun Sadhu said in a conversation that in conversations with many, including Tareq Masood, they used to talk about the complexities of making movies. He still did not understand the obstacles. He came to make movies and worked on the small screen. In the end, people recognized him as an actor. Humayun Sadhu died of a brain stroke last year.

But life is big weird. What does life want from us? We do not know. But in life maybe we want to tell stories. When Humayun Sadhu had a brain stroke in the ICU, producer Mostafa Sarwar Farooqi said that Humayun Sadhu, who was lying in the ICU bed, wanted to say something. Humayun Sadhu's writing entity had the opportunity to speak only once. The year before his death, Amar Ekushey Book Fair published his first and only book 'Nanai'. The book I am reading now.

This book is covered with a few stories. There is a story called 'Mahua' at the beginning of the book. The main character meets a strange ghost who enters a haunted house in the style of a teenage detective. The story of that ghost ends with exhaustion and one cheek of sorrow. Or the story of ‘finally knowing people alone’ is a murder and a suicide. A road, that alley in the caravan market. The source of murder and suicide is found in the story of Humayun Sadhu. I get nostalgic when I read the story called ‘Nanai’. I closed the book and thought, is this writing Humayun Sadhu?

How many people got lost with the birth of storytelling
Displaying 1 of 1 review