হযরত সুলাইমান আ., হযরত আইয়ুব আ., হযরত ইউনুস আ. এর কাহিনি নিয়ে বইটি সাজানো হয়েছে।
সুলাইমান আ. এর বাদশাহি জীবন, সাবার রানির বর্ণনা, আইয়ুব আ. এর রোগের কথা, ইউনুস আ. এর মাছের পেটে থাকার কথা সবই কোরআনের আলোকে তুলে ধরা হয়েছে৷
বিভিন্ন তাফসিরের আলোচনা এনে কোনটা গ্রহনযোগ্য, কোনটা গ্রহনযোগ্য নয়, প্রতিটি ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষাও বইটিতে তুলে ধরা হয়েছে।
কোরআনে নেই এমন বেশ কিছু বিষয় নিয়ে এত বেশি বর্ণনা করা হয়েছে বিরক্তি চলে আসছিলো মাঝে। অবশ্য পুরো সিরিজটাই এমন৷ জেনারেল লাইনের ছাত্র-ছাত্রীদের হাতে অনেক সময় না থাকলে এই সিরিজ না পড়ে আল বিদায়া ওয়াম নিহায়া এর প্রথম পর্ব পড়াকে সাজেস্ট করবো৷